এই প্রতারক শহরের স্রোতহীন রাস্তায় নিজেকে বেয়ে চলা ক্রমাগতো...স্বপ্ন ভূক রোদের নিয়ত শোষন আর রোদ চশমার অন্তরালে মানুষগুলোর মৃত চোখ আমাকে বিদ্ধ করে একুশ শতকের ক্রশে।
এই শহরটা, এই সময়টা চলে গেছে লুটেরাদের দখলে...আমিতো লুটেরা নই, কবি নই, স্বন্ত নই; প্রেরিত পুরুষ নই........আমি হেরে যাওয়া, অশ্লীল নীয়নের নিচে ক্রমশ ন'গ্ন।
একদা দাহকাল, দাহকালের অমৃত সন্তানেরা ছাড়পত্র দিয়েছিল লাল....
আমিতো ছিলাম শ্যামল দেয়ালিকা, দু:সময়ের পোষ্টার, মুষ্টিবদ্ধ মজুরী
আরো কতো কী!!
..............চলবে
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


