আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

এলেবেল কথনঃ দুই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৬

লাল ঘোড়া আমি

৫ কি ৬ ক্লাশ বয়েসে, পাবলিক লাইব্রেরির সেল্ফে একটা বই আবিস্কার করি। হাসান আজিজুল হক এর লাল ঘোড়া আমি। প্রচ্ছদের তেজী ঘোড়াটা কেশর নাচিয়ে খুব দাপিয়েছিল সেদিন। ঐ বয়সে হাসান আজিজুল হক নামের মাহাত্ম্য বোঝার ক্ষমতা আমার ছিল না, তবে হাশেম খাঁনের (আমি ঠিক নিশ্চিৎ নই, প্রচ্ছদ এবং...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

এলেবেলে কথনঃ এক

২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩১

মামুন হুসাইন, মৃত্যভূক নদীর নিরাসক্ত চারণ

মামুন হুসাইনকে প্রথম ঠিক কবে পড়েছি হিসেব করে বলা মুসকিল, তবে মনে আছে কোন এক ছোটকাগজে খটমটে একটা গল্প পড়তে পড়তে বিরক্ত হতে হতেও এড়াতে পারছিলাম না, গল্পটা মগজ সাঁতরে আরো গভীরে কোথাও যাওয়ার পাঁয়তারা করছিল! আর ভাবছিলাম, কে হে তুমি, এমন হেয়ালিপুর্ন দুর্ভেদ্যতার বয়ান...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

ছোটগল্পঃ গুপ্তহত্যার মহড়ায় কতিপয় কুশীলব ও চিত্রনাট্যের খুটিনাটি

১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৯

বিজয়নগরের মোচড় খাওয়া রাস্তার কোমরে ঠেস দিয়ে দাঁড়ানো সাদা মাইক্রোর সামনের সিটে গ্যাঁট হয়ে বসে থাকা সাইদুরকে, প্রথম দর্শনে মনে হতে পারে হইবারনেশন্ড মেটে গুই। ওর আধখোলা চোখে অনাগত বসন্তের চাপল্য থাকতে পারে বা এ সংক্রান্ত কোন ফ্যান্টাসির ফোরপ্লে। ড্রাইভিং সিটের ওম ছেড়ে চর্বি-শিকারি একজন বাংলাছবির পোস্টারে ঢুকে পড়েছে দুদ্দাড়।...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

ছোটগল্পঃ বিস্মৃতির কালে

০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৬

বাসের কন্ডাক্টর ভাড়া না চাওয়া পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতোই ছিল। আর দশটা বাস কন্ডাক্টরের মতো এর চেহারাটাও আলাদা করা যায় না এমন, আংগুলের নিপুন ভাঁজে বিভিন্ন অংকের নোট প্যাঁচানো, রংচংয়ে হাউয়ায় শার্টের বোতাম খোলা বুকে উঁচু নিচু পাঁজরের ঢেউ, হলুদ দাঁত আর কালো দাঁতের ফাক গলে একঘেয়ে...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

ছোটগল্পঃ আলি আজগরের পোষা বাঘ

২৮ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৬

মিরপুর ১০ এর গোলকধাঁধার লেজ বা পেট যেকোন একটার সাথে ঝুলে থাকা বাড়ির কোন ঘরে একটা বাঘ বাস করছে, ঢাকা শহরের নিরিখে বিষয়টা দুঃস্বপ্নেরও অধিক কিছু মনে হতে পারে, বা অনেকে এটাকে মেনি বেড়ালের সাথে গুলিয়েও ফেলতে পারে। কিন্ত আলি আজগর, যিনি মেরুদন্ডের নম্রতা হেতু সবসময় মাথা নিচু করেই জীবনের...

পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে

ছোটগল্পঃ আসাদগেট টু গাবতলি রুটে অলৌকিক দুরত্ত

০৩ রা জুন, ২০১০ দুপুর ১:৪৪

আসাদ গেটের দু'ফাঁক হয়ে যাওয়া ঠোঁটের কাছে এসে ৭ নম্বর বাসটা চলে যাওয়ার ভান করে জমাট বাধা মানুষগুলোর কয়েকটা নিশ্বাস কেড়ে নিয়ে আবার থেমে দাঁড়ালে মফিজ আড়মোড়া ভেংগে উঠে দাঁড়ায়। এতোক্ষন ফুটপাতের কানায় পাছা পেড়ে ম্যাচের কাঠি চিবাচ্ছিল আর ভাবছিল, হালায় ৭ নাম্বার দেহি চন্দ্রিমার ভাড়াইট্টা ছিলানগুলার লাহান করতাছে! আড়মোড়া...

পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে

ছোটগল্পঃ রন্টির মুঠোয় কুট্টুসের জ্বলজ্বলে চোখ

১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:০৮

এ্যাই কুট্টুস, এদিকে আয় পাজি! ঐটা তোর ছায়ারে পাগল, ছায়ার পেছনে কেউ দৌড়ায়? কুট্টুস তোর ল্যাজে নতুন রিং হয়েছে একটা...এক দুই তিন, তিনটা রিং!দুপুর গড়াগড়ি করে ঢিমেতালে, ঘড়ির কাঁটাটা আলসে ভিষন এই মার্চের গোড়ায়। কুট্টুস নিজের ছায়ার সাথে ডুয়েল লড়ে। কুট্টুসের ল্যাজে নতুন রিং হয়েছে। কালচে ধুসর। কুট্টুস কী বড়ো...

পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে

এইটা একটা ভুতের গল্প হতে পারতো!!

০৭ ই মার্চ, ২০১০ দুপুর ১:৫৩

১।

চুড়ান্ত সিদ্ধান্তটা নিতে পেরে নিজেকে হালকা লাগে। তিন নম্বর সিগারেটটা তখন অসহায় পুড়ছে আমার পোড়খাওয়া ঠোঁটে এবং সিগারেটটা ততটা বিস্বাদ লাগছে না। আর কিছুক্ষনের মধ্যে ৭ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে উড়াল দেব আমি, গন্তব্য নিচের পিচঢালা রাস্তা। আত্মখুনের সিদ্ধন্তটা খুব সহজ ছিল আমার জন্য কারন জ্ঞান হওয়ার পর থেকে প্রায়...

পোস্টটি ৪৩ জনের ভাল লেগেছে

অপরবাস্তব-৪ সম্পর্কিত কিছু বাস্তবতা!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫০

দিন কয়েক আগে একটি ঝকঝকে অপরবাস্তব আমার হাতে আসে। হাতে পাওয়ার পর থেকেই একটা পোস্ট দেওয়ার জন্য হাত নিশপিশ করছিল, কিন্ত ব্যাস্ততা নামক খোঁড়া অজুহাত এক্ষেত্রে বাগড়া বাধিয়ে আমার কি-বোর্ডবাজি'কে খানিক পিছিয়ে দিল! যদিও এটা কোন ফর্মাল পাঠপ্রতিক্রিয়া গোছের কিছু নয় বরং প্রাপ্তি-প্রতিক্রিয়া বললেই ঠিক হয়:)

অপরবাস্তবের দুই মলাটের মাঝে উজ্জল...

পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে

অপরবাস্তব ও জোনাকরোড...একান্ত দুটি কথা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২১

প্রায় দু'বছর আগে কিভাবে ইন্টারনেটের পাকে-চক্রে সামহোয়্যার এর সাথে জড়িয়ে পড়েছিলাম, আজকে সে কথা আর মনে করতে পারি না। শুধু এটুকু জানি এই দু'বছরে এক মধুর সম্পর্কের জালে আরো অনেকের সাথে আমিও বাধা পড়ে গেছি। আমার কাঁচা হাতের লেখালেখির হাতেখড়ি এই ব্লগে। আবার ছাপার অক্ষরে নিজের আহম্মক নামটাও উঠে গেল...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে



    পরের পাতা
মোট সময় লেগেছে ২.১৮৫৬ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২৭টি
  • মন্তব্য করেছেন: ৪৫৪৫টি
  • মন্তব্য পেয়েছেন: ২৩৬৬টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৩ সপ্তাহ
  • ব্লগটি মোট  ৪০৬০১ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই