somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলেবেলে কথনঃ তিন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবারের বইমেলায় যে বইগুলো বগল-দাবা করা গেল.....

উপচানো ভিড় এবং ধুলো সামলে শনিবারে বইমেলায় ঢুকে প্রথম যেটা মনে হলো সেটা হচ্ছে, ধুস! ছুটির দিনে কেউ মেলায় যায়? তাও রক্ষা, এই সব প্রতিকুলতা ঠেলে দশটা বইতো বগল-দাবা করা গেল!

১। চতুর্মাত্রিক ব্লগ-সংকলন

২২ টা গল্প, ২৮ টা প্রবন্ধ নিয়ে বেশ ঢাউস একটা সংকলন, অনেক প্রিয় ব্লগারদের দারুন সব লেখায় ঠাসা! পেলাম লিটলম্যাগ চত্তরে।

২। কেশের আড়ে পাহাড়

শাহাদুজজামান অনেক প্রিয় একজন লিখিয়ে। এমন দুর্দান্ত আর স্মার্ট গদ্য খুব কম জনেরই আয়ত্তে আসে। ৯ টি ছোটগল্প, যেন ৯ খন্ড হীরককুচি! প্রকাশক ঐতিহ্য।

৩। পরম্পরা

আহমাদ মোস্তফা কামাল প্রিয় লেখক, প্রিয় ব্লগার। কালি ও কলম পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা ইত্যাদি তকমা ছাড়াও পরম্পরা একটা কাংখিত বই। সন্দেশ থেকে বেরিয়েছে।

৪। কালাশনিকভের গোলাপ

ওয়াসি আহমেদের গল্প পড়লে বুকের ভেতর একটা আক্ষেপ ঘাই মেরে ওঠে, আহা! এমনটা যদি লিখতে পারতাম! তার সম্পর্কে হাসান আজিজুল হকের কথা " ওয়াসি বরাবরই আমাদের চারপাশের ভয়াবহ বাস্তবকে খুব নিচু ঠান্ডা চোখে দেখে থাকেন। তাঁর হাতে ছুরির মতো ঝকঝক করে বর্তমানের এই বাস্তব। ......চেনা বাস্তবকে অতিক্রম করে বাস্তবাতীত আর এক বাস্তব, তার সারৎসার।" ১১ টি গল্পের এই সংকলনটির প্রকাশক শুদ্ধস্বর

৫। গল্প, অগল্প, না-গল্প সংগ্রহ

আবারো শাহাদুজজামান! ২০০৯ সালের আগ পর্যন্ত সব গল্পগুলো পাওয়া গেল একমলাটে। আর পাঠক সমাবেশের বইগুলো হাতে নিলেই মন ভালো হয়ে যায়.....প্রচ্ছদ, কাগজ, বাঁধায় সবকিছুই দারুন। এখানে মামুন হুসাইনের গল্প সমগ্রটাও দেখলাম তবে দাম দেখে ঢোক গিলে চলে এলাম আরকি:|


৬। অপৌরুষেয় ১৯৭১

ইমানুয়েলের গৃহপ্রবেশ দিয়ে অদিতি ফাল্গুনীরও প্রবেশ সাহিত্যে। ছোটগল্পের পরিশ্রমী কারিগর। শিরোনাম গল্পটি প্রায় ৬৬ পৃস্ঠার, মুক্তিযুদ্ধের প্রামান্য দলিল। এটিও শুদ্ধস্বর থেকে।


৭। বেলা অবেলার গল্প

সৈয়দ মনজুরুল ইসলাম এর লেখা অনেক দিন পড়িনি। শক্তিমান লেখক, দারুন ভাষাভংগি; আমাদের প্রধান লেখকদের অন্যতম। প্রথমা থেকে বেরিয়েছে। প্রথমার প্রকাশনায় বিষয় বৈচিত্র ভালোই আছে দেখলাম, যদিও মানুষজনের বগল গলিয়ে, কাঁধের উপর থুতনি বসিয়ে বেশি কিছু দেখতে পেলাম না:|

৮। কনফেশন বক্সের ভিতর অটাম-দিনের গান

সাগুফতা শারমীন তানিয়ার লেখা বিচ্ছিন্ন ভাবে কিছু পড়েছিলাম ওয়েবে, খুব মায়াবী লেখার হাত:) গতোবছরের মেলায় এসছিল উপন্যাসটি, ভাষাচিত্র থেকে। বইটির আরেকটা আকর্ষন হচ্ছে এর অলংকরন, দেশ এর পুজো সংখ্যার কথা মনে পড়ে গেল অলংকরনগুলো দেখে।

৯। নিদ্রাগহন মহাশূন্যে

কবি এমরান কবিরের প্রথম গল্পের বই। এর পান্ডুলীপির জন্য জেমকন তরুন লেখক পুরস্কার ঝোলায় পুরেছিলেন এমরান। এমরান কবিরের কবিতা ভালো, আশা আছে গল্পের হাতও তার ভালো হবে।


১০। সোনমূখী সুইয়ে রুপোলী সুতো


বহু প্রতিক্ষিত একটি বই। প্রিয় ব্লগার আরাশি ভাইয়ের দ্বীতিয় উপন্যাস, প্রকাশক শুদ্ধস্বর। বইটি নিয়ে ওয়েবে অনেক আলোচনা হয়েছে, ব্লগাররা জানেন শিপন ভাইয়ের হাতটি গদ্যে যথেস্ট পোক্ত।

ইচ্ছে ছিল হামা ভাইয়ের প্রবেশাধিকার সংরক্ষিতে অনুমতি ছাড়ায় ঢুকে পড়বো কিন্ত দরজায় খুঁজে পেলাম না:|

আরেকদিন ধুলো খাওয়ার ইচ্ছে আছে, ইচ্ছে আছে ব্লগারদের বইগুলো বগল-দাবা করার!
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৮
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×