আমার প্রিয় পোস্ট

আমার যতো গুপ্তধন-১

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৯

শেয়ারঃ
0 0 0

আমার একটা সিন্দুক আছে, খুব গোপন, পাঁজরের হাড়ের তৈরী ডালা আর হৃৎপিন্ডের চাবি, সাধ্য কার উঁকি দেবে? সেই খোঁড়া জলদস্যু কাপ্তানের কথা মনে আছে?কাঁধে কাকাতুয়া, মুখে খিস্তি; মরে গিয়েও আগলে রেখেছিল গুপ্তধন। আমিও সেরকম...হু হু বাছা খুব খেয়াল। তোমরা কি পেতে চাও সেই হীরন্বয় নকশা? যেতে চাও স্মৃতির পাল তুলে অমৃতের অভিযানে? তবে এসো হে...।
অনেক অনেক দিন পর কেন জানিনা, আমার ল্যাজ ঝোলা ফিংগে কৈশর আর নাড়ি-পোতা ভিটে শেকড় ওপড়ানো ডাক দেয়। কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ি, কাউকে কিচ্ছুটি না বলে। পথে একটা ইলশে নদী, গলুইয়ে পিঠ, জলজ ঢাকের ছন্দ..আহ!! তারপর সর্ষে সোনা মাঠ পেরুতেই দাদু বাড়ি। আশি বছরের ঝড়-ঝাপটায় নোয়ানো আমার বাবার বাবা, বলিরেখায় কয়েক দশকের কালস্রোত। আমি যখন বললাম, বুড়ো..তোমার সুপারী কাটা জাঁতি টা দেবে? বুড়ো হাসে। পেয়ে গেলাম আমার প্রথম রত্ন। আমার বিধবা ফুপি, সেই যে লোকটা পোড়া দেশটার জন্যে কেমন হন্যে হয়ে চলে গেল না ফেরার দেশে; আমার ফুপিটা পুড়ল ৩৬ টা বছর। একটা টিপদানী ছিল ফুপির- মমতার আগুনে পোড়ানো, কড়ে আংগুলের নির্ভরতায় আঁকা জাদুর টিপ পরানো হতো সবাইকে যেন বালাইসাট মাথাকুটে মরে আমাদের ছুতে না পারার আক্ষেপে। টিপদানীটা যখন চাইলাম, ফুপি হাসে, বলে..পাগল তুই চাইলে একটা চোখ দিয়ে দেব..আর একটা পচা টিপদানী দেবনা? পেয়ে যায় আমার দ্বীতিয় রত্ন, বাজি ধরতে পারি রাজা সলোমন এর ভান্ডারেও ছিলনা এমন দামি কিছু। বড় চাচা, একটা বট বৃক্ষ, যে আমাকে টম সয়্যর আর হাকফিনের সাথে একই নৌকোয় ভাসিয়েছিল মিসিসিপীর দামাল ঢেউয়ে। চাচ্চু, তোমার দেওয়া "ফুলের গন্ধে ঘুম আসেনা"র চাইতে বড় রত্ন কি হ্য়? ছোট চাচা, আমাকে চিনিয়েছিল কোন গর্তে থাকে শেয়াল ছানা, শিখিয়েছিল বনবিড়ালকে বোকা বানানোর ফাঁদ আর গুলতি দিয়ে পাখি শিকারের হাতেখড়ি। আমার পকেটে সেই অমুল্য গুলতি, স্প্যানিস ডাবলুনের চাইতেও মোহময়। স্মৃতিকাতর মেঠোপথ দিয়ে যখন ফিরে আসছিলাম, আমি জানি আমার মতো তোমরাও ছায়াচ্ছন্ন হয়েছিলে।
আমাদের বাড়িতে কাজ করতো মতি খালা, তার ছেলে ফজলু, আমার ছোট বেলার হিরো। ফজলুটা টোকা মেরে বলে দিত কবে পাকবে তরমুজ, অলৌকিক লাট্টুবাজ আর মারবেল খেলায় এ গ্রহে ওর মতো আর কেউ জন্মাবেনা। ওর সেই শিকারী লাট্টুটা; ক্ষ্যাপা, দুর্বিনীত, আর অপরাজেয়....আছে আমার সংগ্রহে। কী, হিংসে হচ্ছে আমাকে? হু হু আরো আছে....
আমার বাবার পার্কার কলম আর চামড়ার মলাটে বাধানো ডায়েরী। ঋদ্ধ কলমটা কি নিপুন আঁকিয়ে; ডায়েরী হলদেটে পাতায় অঘ্রাত কিশোরীর মতো মফস্বল, তার বিবর্তন, সময়ের চোরা স্রোত, মধ্যবিক্তের চিরায়ত বোধ....কি অবলিলায় এঁকে গেছে বর্নমালার ছোপে!
সেই বালকবেলায় কতো রত্ন জমেছিল বুকে, ট্রেনের চাকার নিচে চ্যাপটা আধুলি, বাবুই বাসা, কুমড়ো লতার সিগ্রেট, ম্যাচের খোলে ডাই পিপড়ে; কতো কী!

(চলবে....)

 

সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫০

লেখক বলেছেন: দেখি চালাতে পারি কিনা

ধন্যবাদ

২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৮
মাজুল হাসান বলেছেন: বাবুই বাসা, কুমড়ো লতার সিগ্রেট, ম্যাচের খোলে ডাই পিপড়ে; কতো কী!

কত কী মনে করে দিরেন বস! তখন বুঝতাম না, হায়!
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ বস

৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৯
মাজুল হাসান বলেছেন: ছবিটার বিষয়ে কিছু জানাবেন? দারুণ....
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: আমার এক বন্দ্ধু দিসে ।

৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২৮
ফারহান দাউদ বলেছেন: স্মৃতির সিন্দুকে হারিয়ে গেলাম তো,বের হবার চাবি পাচ্ছিনা,অবশ্য চলার পথে বের হতেও চাইছি না। এমন লেখা এত কম লোকে পড়ে কেন?
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফারহান দাউদ ।
আপনারা কয়েকজন পড়লেই আমি বর্তে যাই

৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৪
সিহাব চৌধুরী বলেছেন:

ভাই, আপনি তো অসাধারন লিখেন ।
ডায়েরী হলদেটে পাতায় অঘ্রাত কিশোরীর মতো মফস্বল ।
মাথায় গেথে গেছে । বের ই করতে পরাছি না ।
পরেরটার অপেক্ষায় আছি ।
+++ ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

কি আর এমন লিখি!!

৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: লেখাটার মাঝে বিভূষিত(বিশেষ ভূষণ : অসাধারণ দক্ষতায় অলংকৃত)
স্মৃতিগুলো বিভূষিত(ভূষণহীন , আটপৌরে , সাবলীল , অনন্য)
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৬
ইরাবতী বলেছেন: আপনার কি হাত নাকি সেটা রুপকথার জাদু দন্ড? যার পরশে এমন রুপোও সোনা হয়ে উঠল? আর্শ্চয আপনার লেখনি শক্তি। রীতিমত অভিভূত করে দিয়েছেন আমায়। পরের পর্বটার জন্য অহর্নিশ অপেক্ষায় রইলাম।
+ এবং প্রিয়তে রাখলাম।
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৯

লেখক বলেছেন: ইরাবতী আমার হাতটা ক্রমশ হাতুড়ি হয়ে যাচ্ছে, যাপিত জীবনের চাহিদায়। আপনার প্রেরনা হাতটাকে একটু হলেও কলম হতে প্ররোচিত করছে, অনেক অনেক ধন্যবাদ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:০৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন

৯. ০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
ছায়ার আলো বলেছেন: লেখার হাত দারুন!
+
০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন

১১. ০৪ ঠা মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৩
সারওয়ার জামান চন্দন বলেছেন: পরের কিস্তির জন্য অপেক্ষা আর কত দিন বস!! ভাল লাগল... পিলাস।
১২. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৪৫
নীল জোনাকি বলেছেন:
এত সুন্দর করে কি করে লেখে মানুষ???????????????????????????????????

আমার কোন কমেন্ট ই আপনার লেখার যোগ্য হয়ে উঠবে না!!!
০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: ভাই লজ্জা দিয়েন না। আপনার ভালো লেগেছে এটাই বড়ো আমার কাছে...

ভালো থাকবেন।

১৩. ০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:১৯
নীল জোনাকি বলেছেন:
না রে ভাই; সত্য বলছি !!!

খুব সত্য!
১৪. ০৯ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩৮
হৃদছায়া বলেছেন: সাঙঘাতিক ভালো লেখেন আপনি ! আপনার কমেন্ট দেখে আসলাম, ভাগ্যিস কমেন্ট করেছিলেন ! নয়তো এই অসাধারণ লেখাগুলোর সাথে দেখা মিলতে হয়তো আরো অনেকদিন লাগতো
০৯ ই মার্চ, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: ভাই লজ্জা দিয়েন না।

ভালো থাকবেন।

১৫. ২০ শে মার্চ, ২০০৮ ভোর ৪:০৯
নির্বাসিত বলেছেন: হৃদছায়ার মতই বলছি, আপনার কমেন্ট দেখে আসলাম, ভাগ্যিস কমেন্ট করেছিলেন।
কি অসাধারণ লেখা, কি উচ্চাংগের শব্দচয়ন, কি সম্পদশালী স্মৃতি! এক চুমুকেই দিল খুশ! দু চুমুকে না জানি আরো কত কি পেতাম। আশায় রইলাম গেলাস নিয়ে।
লিখুন!
২০ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: আনেক ধন্যবাদ নির্বাসিত, আপনার অসাধারন কমেন্ট আমাকে আবার লিখতে প্ররোচিত করছে! এইটা আমার অনেক বড়ো পাওয়া।

ভালো থাকবেন

১৬. ২০ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৮
নির্বাসিত বলেছেন: শুধু কথায় চিঁড়ে ভিজবে না। লিখতে হবে কিন্তু।
২১ শে মার্চ, ২০০৮ সকাল ৯:১৮

লেখক বলেছেন: চেস্টায় আছি বস, কিন্তু সময় যে ছাড় দিচ্ছে না!!

১৭. ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৮
নিবিড় অভ্র বলেছেন: ওমা কী মিষ্টি!!!!!
(আমি একটু বদ টাইপের............. আপনারা পিটুনি না দিলে আমি অতি অবশ্যই এই লেখাটা চুরি করতাম........ )
কিছু মনে করেন নি তো????
১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:০৬

লেখক বলেছেন: আবার জিগাই!!

১৮. ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫২
প্রলয় হাসান বলেছেন: গুপ্তধনের খোঁজ আর পেলেন না? এত কিছু লেখেন, এইটার পরের পর্ব কই? এক শিয়ালছানা আর কয় দিন দেখাবেন?X(
১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: বাকি ছানাগুলো কোন গর্তে যে লুকালো খোঁজার ফুরসত পাচ্ছিনা!

অনেক ধন্যবাদ

১৯. ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৫
প্রবাস কন্ঠ বলেছেন: সুন্দর লিখেছেন প্রলয় হাসান . . . ভাই :)
১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: ঠিক!

২০. ২৭ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০৪
যীনাত বলেছেন: অসাধারণ অসাধারণ ।+++

দারুণ লিখেছেন।
এরকম লেখা বহুদিন পড়িনি।


আর খুব ভালো লেগেছে এই লাইনগুলো-
ডায়েরী হলদেটে পাতায় অঘ্রাত কিশোরীর মতো মফস্বল, তার বিবর্তন, সময়ের চোরা স্রোত, মধ্যবিক্তের চিরায়ত বোধ....কি অবলিলায় এঁকে গেছে বর্নমালার ছোপে!
২৭ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ


ভালো থাকবেন

২১. ২৩ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৪২
মোস্তাফিজ রিপন বলেছেন: বুঝলাম, আর সবার ব্লগে ঢু-মারা মাথায় উঠলো, এখানেই সময় কাটাচ্ছি কয়েকদিন।

এত ভাল লিখেন কিভাবে?

(এ পোষ্টের নীচে লিখে রেখেছেন 'চলবে'। চলবে মানে কি- আর আসিবেনা?)
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, রিপন ভাই!!

চলতে গিয়ে থেমে গেছে!! :)

২২. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৬
শফিউল আলম ইমন বলেছেন: আরে ভাই পরেরটা কই???
চলবে বইলা বইসা থাকলে তো মোটেও চলবে না।
দুর্দান্ত লিখেছেন।
অনেক ভালো লাগল।
০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন ভাই :)

২৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১২
সুদীপ চৌধুরী বলেছেন: ভালো লাগলো আকাশ ভাই।
"কুমড়ো লতার সিগ্রেট" এর ব্যাপারে আগ্রহ প্রকাশ করছি।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন, সুদীপ ভাই, পুরোন লেখাগুলো খুঁজে পড়ার জন্য।

বালক বেলায় আমরা সিগারেটের বিকল্প হিসেবে বাড়ির ছাদ ছেয়ে ফেলা কুমড়োর লতা শুকিয়ে বা মরা কুমড়োর শুকনো লতা কেটে আগুন ধরিয়ে ফুঁকতাম খুব!:)

১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন: আপনার মুগ্ধতায় কৃতজ্ঞ হলাম:)

২৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১১
শূন্য আরণ্যক বলেছেন: আমি গুপ্তধনের ভাগ চাই ... গুপ্তধন খোজার ম্যাপ আমিই এনেছিলাম মনে নেই ... ~
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: হাহা:)

ভাগ দেওয়া যাবে না তবে দেখানো যেতে পারে ;)

 

মোট সময় লেগেছে ০.৯৬৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই