ওর জলপাই রংটা কেমন দাঁত খিচিয়ে পানের পিক আর "শালা বানচোত"
গালির সংগমটাকে অর্থপুর্ন করে তোলে।
ঐ হাই তোলা কুকুরটা, যে সারিবদ্ধ অপেক্ষমান মুখগুলো গুটিয়ে শীতার্ত
সেও আমাকে চেনেনি!
পলটনের মাঠে জনসভা, ভ্রুন খেকো নেতা, হাতের মুঠোয় খুচরো মুল্যবোধ
লিটন ম্যাগজিনের প্রচ্ছদ, কেউ চেনেনি!
সেই দর্শন চাষাদের দল যারা পরিত্যাক্ত স্তনের হাবভাব খুঁজে ক্লান্ত মাছিবিদ্ধ
গেলাশ হাতে নাচুনে রেস্তরায় লেখে অধোমুখি ধারাপাত;
তারাও চেনেনি।
আমার আংগুলের ফাঁক গলে যে সময় গর্ভবতি,আমাকে চেনেনি
গোপন পোস্টার, লিফলেটের অশুদ্ধ বানান, মিছিলের নিচে মৃত রাস্তাগুলোর শীৎকার, বিকোনোর অপেক্ষায় দিনমজুরদের ঠোটের অনিশ্চিত স্বাদ, খদ্দেরহীন গনিকাদের নোনা কন্ঠা, ছালওঠা দেয়ালের খিস্তি;
কেউ চেনেনি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

