আমার প্রিয় পোস্ট

স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম

৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:১৪

শেয়ারঃ
0 0 0

সন্ধ্যার গায়ে কয়েক পোঁচ কালির আঁচড় পড়েছে আরো মিনিট বিশেক আগেই, এই সময়টাতে মহাখালি টু বিজয় স্মরনীর রাস্তাটা একরকম ফাঁকা পেয়ে বিপাকে পড়ে যায় আনিস। ঘর-ফেরতা মানুষগুলো পেটে পুরে লেগুনা,৩ নাম্বার-৬নম্বার বাস আর প্রাইভেট গুলো পরস্পরের পাছা শুঁকতে শুঁকতে এই সময়টাতে মহাখালির বগল থেকে বিজয় স্মরনীর বিস্তৃত পেট পর্যন্ত অনিচ্ছুক স্থবিরতায় জমে থাকে। আনিসের ক্রমশ পাতলা হয়ে আসা করোটির ছাদে করকরে ঠান্ডা হাওয়া ছ্যাত করে ছলকে উঠলে ঘাড় ঘুরিয়ে ডানে তাকাতেই দেখে, পোয়াতি মেঘের তলপেট বড় আর কালো হতে হতে ছুঁয়ে ফেলেছে ফ্লাইওভার। লোভি বিজলী চকিতে পোয়াতি মেঘের পেট চেটে নিলে, সেই চটচটে আঠালো ছোঁয়াচ আনিসের চোখ ঝলসে দেয়।
"শাআ-লা! এতক্ষন কই ছিল এরা!"টুপটাপ কয়েকটা লাফে রাস্তাটা পেরুতে গেলে বেনো জলের তোড়ের মতো সিআনজি-বাস-লেগুনা-প্রাইভেট সব পোয়াতি মেঘের ধাওয়া খেয়ে আনিসকে আটকে ফেলে মাঝ রাস্তায়। শুকনো জিভ আর টাকরার ফাঁকে "শালা" গালিটা পুর্নতা পাওয়ার আগেই নিজেকে ডিভাইডারের উপরে টেনে তোলে আনিস, সিটি কর্পোরেশনের পোষা গাছ মাড়িয়ে ওপারের রাস্তাটা পেরুতে গেলে ভাটির টানে ভেসে যাওয়া ১টা সিএনজি আর ১টা প্রাইভেটের বেমাক্কা খিস্তির মাঝে পড়ে যায় আনিস, এর মধ্যে বৃস্টির বড়ো সড়ো একটা ফোঁটা তাতানো রাস্তাটাকে গেঁথে ফ্যালে। আনিস যখন নিজেকে প্রায় ঠিকঠাক মতো শাহিন কলেজের মার্কেটের চিলতে বারান্দায় নিয়ে আসে,ওর খানিক আগে বা পরে কিছু বৃস্টিবিদ্ধ মানুষ বন্ধ দোকানের সাটারে পিঠ ঠেকিয়ে ঠিক বোঝা যায়না এমন দৃস্টিতে বৃস্টি দেখে। রাস্তায় ওতপেতে থাকা ধুলো বৃস্টির প্রথম ছটপটানিতে থেঁতলে যায়, তারপর বেদম ঝাঁপিয়ে পড়লে শাহিন মার্কেটের চিলতে বারান্দায় দাঁড়ানো মানুষগুলোর চোখে ঘোর লাগে। আনিস এই ঘোর লাগা চোখগুলোর দখল নিয়ে সাটারে পিঠ ঠেকিয়ে রাস্তা পেটানো বৃস্টিতে ঠেলে দেয় নিজেকে। ২০ কি ২২ বছর নাকি বৃস্টির কুয়াশাময় চাদর সেটাকে আরো দুরবর্তি করে পঁচিশে ফেলে দেয়, আনিস ঠিক ঠাহর করতে পারেনা, শুধু দেখে পলেস্তারা খসা ইটের ছোট-ছোট দাঁত বের করা দেওয়ালের পটভুমিতে কালচে কাঠের বড়ো দরযা। কালচে? নাকি মরচে রংগা বুড়ো কাঠ রোদ আর বৃস্টির পেরেশানিতে রং বদলে ফেলেছে ঠিক বোঝা না গেলেও পাড়ার কোন ইঁচড়েপাকার বকুল + মিতুর খোদায় করা আলেখ্য ঠিকঠাক ধরা দেয়। দরজার ওপাশে উঠোনটা বৃস্টির ছানাপোনাদের দখলে টুপটাপ ফুটেই যাচ্ছে, আর দ্যাখো ৩টা, ৪টা নাকি ৫টা বাচ্চা ঠিক বোঝা যায়না তার মধ্যে আনিসও কি ছিলো নাকি ২০কি ২২কি ২৫ বছর পরের শাহিন মার্কেটের সামনে বৃস্টির ছাঁট ওকে ছিটকে ফেলেছিল ফুটন্ত উঠোনে। আনিস নাচুনে পাতাবাহারের ভেজা যুবতি পাতা ছলকে, বুড়ো মোরগ ঝুঁটির ডাঁটা টপকে উঁচু বারান্দাটার নাগাল পেতে চাই। ৫ ফুট ৭ কি সাড়ে সাতের আনিস বুড়ো আংগুলের কারসাজিতে আরো আধা ইন্চিখানেক বাগিয়ে নিলেও থই পায়না বারান্দার।
"অ বৌমা, পিচ্চি গুলার কান্ড দেখ!" ওর দাদার মেহেদি রাংগা দাড়ি গোঁফের ঠাস বুনোটে বলক উঠলে তা ছড়িয়ে যায় উঠোন ভর্তি বৃস্টির হুটোপুটিতে, আনিস মরিয়া হয়ে বারান্দার থই পেতে চেস্টা করে। কিন্ত বেয়াড়া বারান্দা পিঠে জলচৌকি আর তার পিঠে মেহেদি রাংগা দাড়ি গোঁফের ঠাস বুনোট নিয়ে আরো উঁচুতে উঠে যায়। শুধু দড়িতে ঝুলতে থাকা গামছা আনিসকে ভেংচি কেটে একটা লুংগি কি শাড়ির ফাঁকে লুকোচুরি খেলতে থাকে।

"ভাই, আগুন হবে?" ঠোঁটে সিগ্রেট, আগুন প্রত্যাশি লোকটার ভ্রু দুটো নিজেদের মুচড়ে আনিসকে ২০কি ২২কি ২৫ বছরের পুরোন বৃস্টি থেকে উপড়ে শাহিন মার্কেটের চিলতে বারান্দায় আছড়ে ফেলে। আনিস ঘোরের মধ্যে পকেটে হাত দিলে ওর মনে পড়ে যায় সিগ্রেট টা ওর পোড়ানো হয়নি কখনো। আনিস মাথা নাড়লে ঠোটে সিগ্রেট ঝোলান লোকটার ভ্রু দুটো বিযুক্ত হয়ে কপালে খরখরে ক'টা রেখার আকার নিয়ে ঝুলে থাকে, ঠোঁট দুটো অপেক্ষমান সিগ্রেটের ভারে ক্লান্ত হয়ে পড়লে সিগ্রেটটা দু'আংগুলের ফাঁকে সেধিয়ে পড়ে। এই ফাঁকে ভার মুক্ত ঠোঁটের মাঝ দিয়ে,"ধুর! বালের বৃস্টি!" ছিটকে যায় বৃস্টির চাদরে আবার বাড়ি খেয়ে ফিরে আসে শাহিন মার্কেটের বারান্দায়।

"আর বইলেননা ভাই, হালায় একটু পিচকারির মুতন বৃস্টি অইলো কি পুরা শহর ভাইংগা পড়ব, কুনো কিসু পাওয়া যাইবো না" সায় দেয় একজন, বৃস্টির তোড়ে উথলে ওঠা খোস পাচড়া খসখস চুলকিয়ে ফের ঢুকে যায় ঝুলে থাকা ছায়ার ভাজে। আনিস ডানে বাঁয়ে হাঁতড়ে সারিবদ্ধ ছায়া গুলোকে ঠাহর করার চেস্টা করে, আচমকা বৃস্টিতে শাহিন মার্কেটের বারান্দায় ঝুলে পড়লেও স্যাতসেতে বাতাসে কাঁপছে ছায়াগুলো আর আটকে পড়া মানুষগুলো আংগুল মটকে-গলা খাখারী দিয়ে-পাচড়া চুলকে হালকা করার চেস্টা করে খানিক কিন্ত ভেজা সোডিয়ামের কারসাজিতে আরো গাড় হয়ে জেঁকে বসে বারন্দায়। আনিস নিজেকে গুছিয়ে ফের ২০কি ২২কি ২৫ বছর আগের বৃস্টিতে ভেজার প্রস্ততি নেয়, উঁচু বারান্দায় সওয়ার মেহেদি রাংগা দাড়ি গোঁফের ঠাস বুনোটের নাগাল পেতে নিজেকে মরিয়া করে তুলতে চায়। হঠাৎ আনিসের মগজের কোন এক কোনে ঘাপটি মেরে থাকা কিছু টক স্মৃতি গলি-ঘুপচি পেরিয়ে ঠিক পৌছে যায় মুখ অবধি,সেখানে প্রায় অর্ধেক একটা বাসি দিনের লালার সাথে মিশে থুতুর সংক্রমনে মনে পড়ে যায়, ওর শৈশব-কৈশর-প্রাক যৌবনের চৌহদ্দি এসওএস শিশু পল্লির লাল টালির নিচু ছাদ আর নাগাল পাওয়া যায়না এমন উঁচু দেয়ালের ঘেরাটোপ থেকে বেরুতে পারেনি কখনো। তো শালা মেহেদি রাংগা দাড়ি গোঁফের দাদা আসবে কোত্থেকে?

কিন্ত এমনি হচ্ছে আজকাল,গতো শুক্রবারে আনিস মোহাম্মদপুরে রন্জুদের মেসে তাস পেটানোর জন্য আর দুপুরে ব্রয়লারের এক-আধ টুকরা মাংশের টানে যেই না তাজমহল রোডের লেজে পা ফেলেছে,কোত্থেকে ঘন লাল সুরুয়ার মাঝে হাবুডুবু খাওয়া বড় চিংড়ির ধেয়ে আসা গন্ধ ওকে ছুঁড়ে ফেলে গতজন্মের এক হেঁসেলে। আনিস লবন-মরিচ-ধোনা-জিরার কৌটার ফাঁক-ফোঁকর হাতড়ে ছড়ানো পেঁয়াজ কুচি আর পেটচেরা পটলের লালচে-সবুজ বিচি মাড়িয়ে বলক ওঠা কড়াই, খুন্তি ছুঁয়ে দিব্বি ৫ফিট ৭ কি সাড়ে সাতের শরীর নিয়ে সেধিয়ে পড়ল অধরা ওমের কোলে,
"মা, আমাকে এক্ষুনি চিংড়ি দ্যাও একটা, খোসা ছাড়ায়ে দিবা"
"শয়তান,তোর দুপুরের ভাগ থেকে একটা কমে গেল, আর চাবিনা"
আনিস মরিয়া হয়ে মুখে খোসা ছাড়ানো সাদা চিংড়ির অস্বস্তি নিয়ে গতজন্মের হেঁসেলে অধরা ওমের মালিককে তালাশ করে কিন্ত তাজমহল রোডের ক্রমশ ক্ষয়ে যাওয়া রিকশার ঘন্টি আর ছিবড়ে মানষগুলো নিমিষে ঘন লাল সুরুয়ার মাঝে হাবুডুবু খাওয়া বড় চিংড়ি লোপাট করে ওকে বিপন্ন করে ফেলে চলে যায়। আনিস শুকনো জিভের চড়ায় লাল সুরুয়া আর খোসা ছাড়ানো চিংড়ির স্বাদ জিইয়ে রাখার খাতিরে রন্জুর মেসের মুরগির টুকরো-টাকরায় সাড়া দিতে পারে না এমনকি ওর ঘোর লাগা চোখের সাথে জুতসই আঁতাতে ব্যার্থ হয়ে টেক্কা কি সাহেব কি বিবিরা দিশেহারা বোধ করে।

"বালের বৃস্টি" আগুন প্রত্যাশি লোকটার আংগুলের ফাকে সিগ্রেট জ্বলে ওঠার অপেক্ষায় নেতিয়ে পড়লে লোকটা ফের বৃস্টিকে গাল দেয়। আনিস তখন ঝিম ধরে থাকা বোকা ল্যাম্পোস্ট গুলোকে দেখছিল, ওরা অনুযোগহীন একটানা ভিজে যাচ্ছে; পরস্পরের হাত ধরে বাঁকা হয়ে ফ্লাইওভারের ওপর মাথাহেট করে আছে আর নোংরা হলদে আলো বৃস্টির ছাটে শাহিন মার্কেটের চিলতে বারান্দা অবধি পৌছাতে না পারার আক্ষেপে বোধহয় আরেকটু বেশি ভিজছে। খানিক বাদে হলদে আলোর ঘুর্নি পাতাহীন কদমের রুপ নিয়ে ল্যাম্পোস্টে ঝুলে পড়লে আনিস একটু ধাতস্ত হয়।

"চিন্তা করেন, হালায় দু'ফোট চিরিক বিরিসটি হইলো কি আমাগো মহল্লার তামাম ড্রেন-উন উপচায়া হাঁটুত গিয়া ঠেকব। আবার বাড়ি যায়া দেখব পানি নায়..."

আগুন প্রত্যাশির কালচে বেগুনি গালে বসন্তের ফাটল যুগপত ঘাম-বৃস্টির সংগমে পুর্ন হয়ে চুলকানির উদ্রেক হলে তিরতির কাঁপে, লোকটা না-ধরানো সিগ্রটের ধোঁয়ার আড়াল নিতে চোখ কোঁচকায়। আনিস লোকটার ছুড়ে দেওয়া আলাপচারিতার ছুতো এড়িয়ে গেলেও মহল্লার পাঁজর তুবড়ে ধেয়ে যাওয়া বৃস্টি আর ড্রেন উপচানো মানুষ কি কুকুরের গু,একটা মরা ইদুর, কনডোমের খোসা, প্রায় সচল দু'টাকার নোট ইত্যাদির গন্তব্যের হদিস এড়াতে পারে না, শুধু মাথাটা ঝাঁকায় । গাড়ি গুলো ল্যামপোস্টে ঝোলা কদম লুটে নিয়ে হুস-হাস করে পেরিয়ে যাচ্ছে, আনিস শুধু দেখে, দেখতে দেখতে জানালার শিকে গাল চেপে একটা ফড়িং এর পিছু নেয় আনিস আর বিছানার আলস্যে ভাঁজ খোলা পেপার, পেপারের আড়ালে চশমার আধবোঁজা চোখ;

"আনিসের মা,কাঁচা মরিচ দিয়া মুড়ি মাখায়া দ্যাও না!"

এই লোকটা যে কিনা আনিসের মাকে দুধ সাদা মুচমুচে মুড়ির পাহাড়ে কাঁচা লংকা বুনে দেওয়ার আবদার করছিল,সরষের তেল আর কুচানো পেঁয়াজও হয়তো উহ্য ছিল তাতে, এই লোকটা হিসেব মতে ওর বাবা না হয়ে পারে না! আনিস এই লোকটাকে দেখার জন্য ঘাড় ফেরাতে চাইলে ফড়িংটা দিব্যি ওর চোখ দুটো নিয়ে প্রাচিরের উপর বসে পড়ে। এরপর প্রাচিরের ফাটলে পিঁপড়ে কলোনীর ব্যাস্ততায় চোখ দুটো সেধিয়ে পড়লে, আনিসের আর বাবাকে দেখা হয়না। কিংবা পিঁপড়ে গুলো ওকে টেনে হিচড়ে এসওএস শিশুপল্লীর লাল টালির নিচু ছাদ আর নাগাল পাওয়া যায়না এমন উঁচু দেয়ালের ঘেরাটোপে এনে ফেললে এ যাত্রা বাবাকে দেখাটা বাদ দিতে হয় আনিসকে।
"ঢাকা শহরে আবার বৃস্টি?" আগুন প্রত্যাশি লোকটা বলে,"বুঝলেন ভাই, বিরিসটি দেখসি আমাগো গাঁয়ে। নৌকায় কইরা যাইতেসিলাম মামার বাড়ি, বিমার আসিল আমার মামা। মাঝ নদী পাইসি কি পাইনি, ফকফকা জোসনার মইধ্যে দেহি বিরিসটি শুরু হয়া গেল! কি তামশা! উথাল-পাথাল ঢেউগুলা মনে হইতাসিল বিরিসটির ঠাপে দাড়াইবার পারতাসেনা, চিন্তা করেন এইরম বিরিসটিতে তিন-চাইর ঘন্টা আটকায়া সিলাম!"
আগুন প্রত্যাশির ভাংগাচোরা কন্ঠের চড়াই-উৎরায় বেয়ে জোস্না গলা বৃস্টি আচ্ছন্ন করতে চাইলে মাথা ঝাঁকিয়ে ঘোর কাটানোর চেস্টা করে আনিস। আগুন প্রত্যাশির সাথে অলৌকীক নৌকা ভ্রমনে পাছে ওর মা-বাবা-মেহেদি রাংগা দাড়ি গোঁফের ঠাস বুনোটের বুড়ো ফাঁকি দিয়ে অদেখা নদীর উজানে ভেসে যায়, এই ভয়ে আনিস নিজেকে শাহিন মার্কেটের চিলতে বারান্দা থেকে ঠেলে দেয় বৃস্টি বন্দি রাস্তায়। ফ্লাইওভার চিরে ছুটে যাওয়া পাতাহীন কদম আর ক্রমশ পাতলা হয়ে আসা করোটির ছাদে বৃস্টির মাতম যদি মা-বাবা-মেহেদি রাংগা দাড়ি গোঁফের ঠাস বুনোটের বুড়োর কোন হদিস দেয় এই আশায় বৃস্টির সাথে নিজেকে ছড়িয়ে দেয় আনিস।

 

সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৮ বিকাল ৫:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: দুইপশলা ধন্যবাদ!!

ভালো থাকবেন

২. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
দরদী নজরুল বলেছেন: যা বলব সেটাই কম মনে হবে, শুধু বলি +।
৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: ভালো থাকবেন

৩. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
হাসান মইখল বলেছেন: আমি অনুভূতিগূলো বৃষ্টিতে ভিজে আবারো কদমগাছে'র মত সজীব হয়ে উঠলো।আহা কতদিন সত্যিকারের বৃষ্টিতে ভেজা হয়না!
৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: হুমম, সত্যিই!

ভালো থাকবেন

৪. ৩০ শে জুন, ২০০৮ রাত ৮:৫৪
একজন ব্লগার বলেছেন: বাহ! বহুল প্রতীক্ষিত পোস্ট! খুবই ভাল লাগল। প্রিয়তে রাখলাম।

কমেন্ট এত কম কেন? পাবলিক পড়ে নাই নাকি?
৩০ শে জুন, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: আপনি তো পড়েছেন। এই অনেক!

ভালো থাকবেন

৩০ শে জুন, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: মিতার ঘটনা বুঝলাম না! ;)

৬. ৩০ শে জুন, ২০০৮ রাত ৯:১৫
মাজুল হাসান বলেছেন: যাক আবারো আকাশচুরির গল্প এলো ধরায়!

ভালো করে পড়ে মন্তব্য করবো।
৩০ শে জুন, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: হাহাহ!

ওকে!!!

৭. ৩০ শে জুন, ২০০৮ রাত ১০:৪৫
উত্তরাধিকার বলেছেন:
হুম্‌ম।

আমি এক তৃষিত কাকের মত
এতদিন প্রতীক্ষায় ছিলাম আর
চুরি যাওয়া আকাশের দিকে তাকিয়ে ছিলাম!

অবশেষে নামলো বৃষ্টি।
আমি অনাবিল আনন্দে ভিজলাম ~
অনেক ক্ষন...!
অনেকদিন পর...!




(এরকম জলজ্যান্ত লেখা পড়ে আপনা থেকেই বেরিয়ে এলো কথা গুলো ! :))
৩০ শে জুন, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: প্রিয় উত্তরাধিকার

কি আর বলি!!

৮. ৩০ শে জুন, ২০০৮ রাত ১১:০২
সমাজ্ঞী বলেছেন: ভাই খুব দুর্দান্ত লেখেন আপনি ! মানতেই হবে। অবশ্য পুরোটা পড়িনি। কিন্তু লেখার ধাচটি বুঝে নিয়েছি। আবারো বলছি চমৎকার।
৩০ শে জুন, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!!

৯. ৩০ শে জুন, ২০০৮ রাত ১১:১৯
রুবেল শাহ বলেছেন: ক্যাবিক মন্তব্য করার মত ক্ষমতা আমার নেই তাই শুধু বলব প্রিয়তে রাখলাম---------- +

শুভেচ্ছা
৩০ শে জুন, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রুবেল শাহ

ভালো থাকবেন

১০. ৩০ শে জুন, ২০০৮ রাত ১১:২২
ফারহান দাউদ বলেছেন: সেই দারুণ এক আর্কিটেকচারাল ড্রয়িংয়ের মত উপমার মাঝে খুঁটিনাটি রিইনফোর্সমেন্টের ডিটেইলিং,সব মিলে পুরানো আকাশচুরির মজবুত মনোনন্দন স্ট্রাকচার।
৩০ শে জুন, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: ধইন্যবাদ, ফারহান ভাই :)

১১. ০১ লা জুলাই, ২০০৮ রাত ২:১০
সারওয়ার জামান চন্দন বলেছেন: বলার কিসু নাই... প্রিয়তে রাখলাম।
০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:১৮

লেখক বলেছেন: :)

কি খবর চন্দন? নতুন পোস্ট কই?

০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ, ইনান ভাই

ভালো থাকবেন

০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: হাহা, সাদরে গৃহিত

১৪. ০১ লা জুলাই, ২০০৮ সকাল ১১:৫৬
রেটিং বলেছেন: অনেকদিন ওয়েট করার পর এত ভাল একটা লেখা পেলাম। ভাল থকবেন। আরো লেখা চাই।
০১ লা জুলাই, ২০০৮ দুপুর ১২:০২

লেখক বলেছেন: প্রিয়, রেটিং
শুভেচ্ছা নেবেন।

১৫. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:১৮
আতিক একটেল বলেছেন: অসাধারন । শব্দ সাজানোর মুন্সিয়ানা চোখে পড়ার মত। অনুভূতির এই প্রকাশ ভাবিয়ে তোলে লেখকের বিচক্ষণ মানসিকতা।
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ আতিক, ভালো থাকবেন

১৬. ০১ লা জুলাই, ২০০৮ দুপুর ২:৪২
আন্দালীব বলেছেন: ||আনিস তখন ঝিম ধরে থাকা বোকা ল্যাম্পোস্ট গুলোকে দেখছিল, ওরা অনুযোগহীন একটানা ভিজে যাচ্ছে; পরস্পরের হাত ধরে বাঁকা হয়ে ফ্লাইওভারের ওপর মাথাহেট করে আছে আর নোংরা হলদে আলো বৃস্টির ছাটে শাহিন মার্কেটের চিলতে বারান্দা অবধি পৌছাতে না পারার আক্ষেপে বোধহয় আরেকটু বেশি ভিজছে।||

পরিপার্শ্ব কী দুর্দান্তভাবেই না উঠে আসে আপনার লেখায়। দৃশ্যের বর্ণনা যে এতো চমৎকার হয়ে উঠতে পারে সেইটা আপনার লেখা না পড়লে ঠিক বোঝা যেতো না।

বাকী আরো কথা হতে পারে; আরো কবার পড়বার পরে।

** যাক, অবশেষে আপনার লেখা .....
০১ লা জুলাই, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: কেমন আছেন প্রিয় আন্দালীব ?

কথা হবে.....

ভালো থাকবেন

১৭. ০২ রা জুলাই, ২০০৮ রাত ৩:৫৭
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: পড়ে মুগ্ধ ও বিস্মিত হয়েছি। সেই সঙ্গে কিঞ্চিত ক্ষুব্ধও।

ক্ষুব্ধ, কারণ, এত চমৎকার লেখা আসল নামে লেখেন না কেন? নিকনেম নেয়ার মানে কি?

আমি প্রায় শতভাগ নিশ্চিত যে, আপনি শুধুমাত্র 'ব্লগার' (ব্লগের লেখক) নন, একটা দীর্ঘ চর্চা আপনার আছে। নইলে ভাষাটি এত কারুকার্যময় হতে পারে না।

আমার প্রথম মুগ্ধতা এই ভাষা নিয়েই। তারপর বর্ণনাকৌশল নিয়ে।

'বৃস্টির বড়ো সড়ো একটা ফোঁটা তাতানো রাস্তাটাকে গেঁথে ফ্যালে।'

বা

'ঠোটে সিগ্রেট ঝোলান লোকটার ভ্রু দুটো বিযুক্ত হয়ে কপালে খরখরে ক'টা রেখার আকার নিয়ে ঝুলে থাকে, ঠোঁট দুটো অপেক্ষমান সিগ্রেটের ভারে ক্লান্ত হয়ে পড়লে সিগ্রেটটা দু'আংগুলের ফাঁকে সেধিয়ে পড়ে।'

এই ধরনের দৃশ্যকল্প তৈরি করা কঠিন কাজ। অন্তত একজন গল্পকারের জন্য কঠিন। মুহূর্তে মুহূর্তে অতীত-বর্তমানে চলাচলের ব্যাপারটাও চমৎকার। বৃষ্টি আনিসকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলো-- যে শৈশবের অন্য নাম- সরলতা; অথচ সে এখন, এই মুহূর্তে আছে এক জটিল বাস্তবতার ভেতর। তার প্রমাণ হিসেবে আরও কয়েকটা লাইন--

'আনিস লোকটার ছুড়ে দেওয়া আলাপচারিতার ছুতো এড়িয়ে গেলেও মহল্লার পাঁজর তুবড়ে ধেয়ে যাওয়া বৃস্টি আর ড্রেন উপচানো মানুষ কি কুকুরের গু,একটা মরা ইদুর, কনডোমের খোসা, প্রায় সচল দু'টাকার নোট ইত্যাদির গন্তব্যের হদিস এড়াতে পারে না, শুধু মাথাটা ঝাঁকায় ।'

এক কথায় চমৎকার!

অনুগ্রহ করে আপনার আসল নামটি জানাবেন। নিকনামে এত চমৎকার গল্প পড়তে চাই না!!

[দুয়েকটা বানান ভুল আছে। 'বৃস্টি' 'চেস্টা' 'দরযা' যথাক্রমে 'বৃষ্টি' 'চেষ্টা' এবং 'দরজা' হবে। শুধরে নেবেন, প্লিজ। আশা করি এই 'মাস্টারি'র জন্য কিছু মনে করবেন না। খুব ভালো লেগেছে বলে ছোট্ট ভুল গুলো ধরিয়ে দিলাম আর কি!]
০২ রা জুলাই, ২০০৮ ভোর ৪:২৫

লেখক বলেছেন: শ্রদ্ধেয় কামাল ভাই

আমার ব্লগ ভ্রমনের জন্য কৃতজ্ঞতা। অধমের নাম তারিক স্বপন।

আর আপনার 'মাস্টারি' সবসময় প্রার্থিত!!

ভালো থাকবেন।

১৮. ০২ রা জুলাই, ২০০৮ ভোর ৪:৩৭
রাশেদ বলেছেন: অনেকদিন পর আপনার লেখা আসিলো। :)
০২ রা জুলাই, ২০০৮ ভোর ৪:৪৫

লেখক বলেছেন: :)

১৯. ০২ রা জুলাই, ২০০৮ ভোর ৪:৩৮
রাশেদ বলেছেন: তবে আগের মত মুগ্ধ হয়ে পড়তে পারলাম না। :(

স্বতস্ফুর্ততা একটু কম লাগছে লেখাটায়। আশা করি মাইন্ড করবেন না। :)
০২ রা জুলাই, ২০০৮ ভোর ৪:৪৪

লেখক বলেছেন: ব্যাপার না, পরের বারের অপেক্ষায় থাকি!!

০২ রা জুলাই, ২০০৮ ভোর ৪:৫৬

লেখক বলেছেন: :) :)

২১. ০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:৪৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেকদিন পর আকাশচুরি ,

খুব বেশিই বলিষ্ঠ
০৩ রা জুলাই, ২০০৮ দুপুর ২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ, মেহরাব।

:)

ভালো থাকবেন

২২. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ১০:২০
মুকুল বলেছেন: অবশেষে প্রিয় আকাশচুরি'র বহু কাঙ্খিত পোস্ট!!! :)

অসাধারণ! *****

আপনাকে শাস্তি দেয়া দরকার, কেন এত কম লিখেন!??
০৪ ঠা জুলাই, ২০০৮ সকাল ১০:১৪

লেখক বলেছেন: মুকুল ভাই কেমন আছেন?

হাহা শাস্তি মাথা পেতে নেওয়া হলো :)

২৩. ০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ১:৪৯
ফাহমিম বলেছেন: ভাইজান, বহুত বহুত দিন এই রকম লেখা পড়ি না।

আপনারে লাল সালাম।

বেশি করে লিখেন।
০৪ ঠা জুলাই, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: :)

উৎসাহ পাইলাম!

২৪. ০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:৩৬
নিবিড় অভ্র বলেছেন: আপনার নামটা কিভাবে ঠিক করলেন?? মানে আকাশচুির থেকে আকাশচুরি হলেন কিভাবে?
আমার নামটাও ঠিক করাতাম!!
০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: তাড়াতাড়ি "কোন সমস্যা"য় মেইল করেন, নোটিশ বোর্ডের ডান দিকে

০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন: !?

২৬. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:০২
ছায়ার আলো বলেছেন: দারুন লিখেছেন! :)
"আগুন প্রত্যাশির সাথে অলৌকীক নৌকা ভ্রমনে পাছে ওর মা-বাবা-মেহেদি রাংগা দাড়ি গোঁফের ঠাস বুনোটের বুড়ো ফাঁকি দিয়ে অদেখা নদীর উজানে ভেসে যায়, এই ভয়ে আনিস নিজেকে শাহিন মার্কেটের চিলতে বারান্দা থেকে ঠেলে দেয় বৃস্টি বন্দি রাস্তায়..." এই যায়গাটা জটিল!
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার নতুন পোস্ট কই?

২৭. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:০৮
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: কি আশ্চর্য রকম ভাল আপনার বর্ণনাগুলো !!! পড়ার পর-ও আচ্ছন্ন হয়ে থাকতে হয়!!!
০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন

২৮. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৪৪
নিবিড় অভ্র বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ!!

নাম ঠিক হয়ে গেছে.....। :D
০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: :D

২৯. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:২০
সারওয়ার জামান চন্দন বলেছেন: আরে ! আপনিই তাহলে তারিক ভাই!
আপনের নাম তো আমি হুনসি ... ;)
০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: মিয়া মজা লন!!

৩০. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৫
আন্দালীব বলেছেন: আপনার নামটি জানা হলো.... :)
০৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: :)

৩১. ০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৪
রাতুল" বলেছেন: খাইচে আপনেই তারিক ভাই। ডরাইচি....
আমি আপনারে চিনি, উনারে চিনি না, আপনার লেখা অনেক ভালা পাই...
প্লাস :)
০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: আমি কোন তারিক?!! ;)

লেখা ভালো লেগেছে জেনে ভালো লাগলো, রাতুল। :)

৩২. ০৯ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:০৪
মাহবুব মোর্শেদ বলেছেন: আমি ভাবতাম ব্লগের সব ভাল লেখকের লেখা আমি পড়ি। এখন দেখছি কথাটা ঠিক না।
আপনার ডিটেইলিংয়ের ক্ষমতায় মুগ্ধ হইলাম।
০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: মাহবুব ভাই, অধমের ব্লগে কিছু সময় কাটাইলেন এই জন্য কৃতজ্ঞতা।

ভালো লেখক বইলা লজ্জাই ফালাইলেন! লেখালেখিতে আমি এখনো ভ্রন অবস্থায়।

ভালো থাইকেন

৩৩. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪০
কোলাহল বলেছেন: ওরে বাপরে। একেই বলে লেখক। বড় আফসোস হচ্ছে এতদিন কেন দেখিনি।
১০ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: :)

ভালো থাকবেন

৩৪. ১০ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

তারিক স্বপন, আপনার নাম জানতে পেরে ভালো লাগছে !
এতো ভালো যারা লিখে ছদ্মনিকে লেখা তাদের জন্য রীতিমতন অপরাধ :)

আপনার লেখনী শক্তিকে ঈর্ষা করি ! মনে হয়, ইস্ যদি এইরকম লিখতে পারতাম !
১০ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: প্রিয় আবদুর রাজ্জাক শিপন

ব্লগে ছদ্মনিকের বিষয়টা পরিকল্পিত ছিলনা, হয়ে গেছে আর কি!

আপনি কি জানেন আপনি কতটা ভালো লেখেন? আমরা জানি...

:)

ভালো থাকবেন

৩৫. ১০ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

জানিরে ভাই ! কত্তো বাজে লিখি জানি ! মানুষ পড়েনা সেইটা দেখলেইতো বুঝা যায় ।
ক'দিন আগে একটা গল্প দিছি , পাঠক নাই :)

অবশ্য গল্পটা বেশী বড়ো হয়ে যাওয়াতে এই সমস্যা বেশী করে হইছে :)
৩৬. ১০ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: আকাশচুরির গল্প এলো বৃস্টি হয়ে।
অনেক অপেক্ষার পর।
অনেক ভালো লাগা।
শুভেচ্ছা রেখে গেলাম।
১১ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ, শাজি'পু!!

ভালো থাকবেন :)

৩৭. ১১ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৪
রুখসানা তাজীন বলেছেন: তারিক, সফল লোকের কপালে কপাল ঘষলে নাকি রাস্তা সুপ্রসন্ন হয়। আজ থেকে আপনার ব্লগে আমার নিরন্তর ঘষাঘষি চলবে, যদিবা আপনার একটু ক্ষমতা ভর করে আমাতে /:)

আমার অবশ্যপাঠ্যে যুক্ত হলেন। শুভেচ্ছা।
১১ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: হাসাইলেন ভাসাইলেন :)

ভালো থাকবেন

৩৮. ১১ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৭
মাঠশালা বলেছেন: দেরিতে পড়ায় আফসোস হচ্ছে।
১১ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: ব্যাপার না :)

ভালো থাকবেন

৩৯. ১১ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১৯
সিহাব চৌধুরী বলেছেন:
করোটিতে গম্ভীরতা ভ্রমনে বৃষ্টিতে পারিপার্শ্বিকের দুষ্টুমি ...
প্রশংসা কি করবো? লেখা পড়ে সব শব্দ চুরি গেছে !
হ্যাটস অফ !

গুরু,
পদধুলি দিয়েন, ইমেইল করেঃ
খুব খুশি হবো ।
১২ ই জুলাই, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: সিহাব ভাই, আপনার অসাধারন লেখা গুলো মিস করেছি খুব। এইবেলা তাড়াতাড়ি কিছু ছাড়েন!

মেইল-এ কথা হবে :)

১২ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫০

লেখক বলেছেন: আমার ব্লগে আপনাকে পেয়ে আমিও :) মুগ্ধ।

৪১. ১২ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৬
অন্যকোথাও বলেছেন: আপনার লেখা পড়ে আমি ভাষাহীন... বরাবরের মতই। দীর্ঘ বিরতি স্বার্থক হলো। ওয়ান্ডারফুল তারেক ভাই... :)
১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: বিরতি আসলেই দীর্ঘ হয়ে যাচ্ছে!

আপনার লেখার খবর কি?

ভালো থাকবেন

৪২. ১২ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪১
অন্যকোথাও বলেছেন:
একটা কমেন্ট পইরা অনেক মজা পাইলাম বস। রুখসানা আপার কমেন্টের দ্বিতীয় লাইন.... :)


১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: উনি অনেক ভালো লেখেন

১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: উনি অনেক ভালো লেখেন

৪৪. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:১১
চিকনমিয়া বলেছেন: খাইচে!!!!!!!! পুরা সেইরম লেকা
পেলাচ:)
১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: আরি জ্যাডা না? কি কপাল আমার গো!!

গরিবের বাড়িত হাতির পাও :)

সেইরম খুশি হইসি!!!

১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

ভালো থাকবেন

৪৬. ১৪ ই জুলাই, ২০০৮ রাত ১:০৭
শফিউল আলম ইমন বলেছেন: আপনার প্রায় সব লেখায় পড়েছি তবে, মন্তব্য করা হয়নি। আসলে আকাশচুরির মতো লেখকের লেখায় মন্তব্য লিখতে গেলেও সাহস লাগে সে সাহসটা ছিল না। এখন একটু বেয়াদবি করে ফেললাম।
আপনার লেখনি 'অসাধারন' বললেও কম বলা হবে।
আপনি নতুন লেখা দিচ্ছেন না কেন??
আপনার সাথে কথা বলতে চাইবো।
ভালো থাকুন তারিক ভাই।
১৪ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: কেমন আছেন ইমন ভাই?

অনেক কৃতজ্ঞতা ছাই-পাশ গল্প গুলো পড়ার জন্য।
কাজের ফাঁকে লেখা-লেখির সময় বের করা অনেক কঠিন হয়ে যাচ্ছে।


কথা হবে

ভালো থাকবেন, সব সময়

৪৭. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:২১
উত্তরাধিকার বলেছেন:
প্রিয় আকাশ চুরি,
অন্যের মন্তব্য থেকে জানলাম- আপনি তারিক ভাই।
...আর আমি তানজীর।
তবে আমার কাছে আকাশ চোর ;) (আকাশ চুরি) নামটাই ভাল লাগে...!
হয়তো আকাশ শব্দটা খুব বেশী প্রিয় বলে।


আরে মশাই,
নতুন লেখা কই?
আপনি নেশা ধরিয়ে দিয়ে কিন্তু খালি ডুব দেন।:(
এটা কি ঠিক?

শুভেচ্ছা নিন।
:)
১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৬:১৭

লেখক বলেছেন: হাহা, আকাশ চুরি করেই আমি খুশি, সুতরাং......;)

ভালো থাকবেন

৪৮. ১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৬:০২
রন্টি চৌধুরী বলেছেন: অনেক দিন অপেক্ষার পরে আপনার পোষ্ট এসেছে।
তাই পড়তে দেরীও হল।
এজন্য দুঃখিত বোধ করছি না।
কেননা আপনার ব্লগ থেকে কতদিন খালিহাতে ফিরে গেছি এখন আর গুনতে পারি না।
গল্প কেমন লাগল বুঝতে পারছি না। এই মুহুর্তে মাথা কাজ করছে না। তবুও আবছা ভাবে পড়েছি। আনিস, লেগুনা, বিজয়নগর,তাজমহল রোড এসব পরিচিত শব্দ ছাড়া কিছূই মাথায় ঢুকে নি।

ভাল থাকেন।
১৬ ই জুলাই, ২০০৮ ভোর ৬:১৫

লেখক বলেছেন: মাথা কাজ করলে পড়ার আমন্ত্রন রইল :)

৪৯. ১৬ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
ফাহমিম বলেছেন: সুমিত ভাই কে নিয়ে জানতে চেয়েছিলেন।
ওনার কিছু লেখার লিঙ্ক দিলাম।এই লিঙ্কগুলো কাজ করে কি না দেখেন।না হলে বলবেন প্লীজ।

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link


Click This Link
৫১. ১৮ ই জুলাই, ২০০৮ রাত ২:০০
তাত্ত্বিক বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++
ওরে খাইছে।

আপনিতো ডেঞ্জারাস লোক রে ভাই।
;)
কেমতে লেখেন এই সব; হুম্‌ম ?
আমি এক্কারে তাজ্জব...!!
১৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: :)

১৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: শরফু ভাই, কেমন আছেন?

৫৩. ২০ শে জুলাই, ২০০৮ রাত ২:২৯
উত্তরাধিকার বলেছেন:
আকাশটা বুঝি সত্যিই চুরি হয়ে গেল !
;)
কি মশাই- আর কতক্ষন মাথা তুলে তাকিয়ে থাকব- আর চুরি যাওয়া আকাশের কথা ভাবতে থাকব ?

নিকে নতুন ছবি।
আপনাকে সামনাসামনি দেখালাম আজ।
+
ভাল থাকুন।
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: প্রিয় উত্তরাধিকার

আর ক'টা দিন

ভালো থাকবেন

৫৪. ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৫
ফয়সল নোই বলেছেন: @উত্তরাধিকার:)

আকাশচুরির জাগতিক চেহারা দেখে ভাল লাগছে:)

ছবির জন্য ধন্যবাদ।:)
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২০

লেখক বলেছেন: :)

৫৫. ২০ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
উত্তরাধিকার বলেছেন:
আচ্ছা এবার আবার প্রতীক্ষা...
:)

@ ফয়সল ভাই,
ধন্যবাদ
:)
২০ শে জুলাই, ২০০৮ রাত ৮:১৫

লেখক বলেছেন: :)

৫৬. ২০ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
কালপুরুষ বলেছেন: লেখাটা এইমাত্র চোখে পড়লো। সারাদিনের ধকল শেষে গভীর রাতে যখন একা নিরিবিলি আমার বিষন্ন সময়গুলো একান্ত নিজের ভেবে উপভোগ করবো তখন আপনার এই লেখাটা বেছে নেবো আমার সময়ের সঙ্গী হিসেবে। কারণ আমি জানি আপনার লেখা মানেই আমিকে মুগ্ধতায় ভরিয়ে দেবার প্যাকেজ রসদ। সেই সময়টুকু ধৈর্য ধরে অপেক্ষায় রইলাম। আর এই লেখাটা যেন খুঁজে পেতে অসুবিধে না হয় তাই আগেই প্রিয়তে রেখে দিলাম। কারণ প্রিয় যে সে মুখে না বললেও প্রিয় হয়ে ওঠে। একবার চোখের দেখাতেও কেউ প্রিয় হয়ে উঠতেই পারে। ভাল থাকুন। লেখার মন্তব্য পড়ার শেষে।
২০ শে জুলাই, ২০০৮ রাত ৮:১২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা

৫৭. ২১ শে জুলাই, ২০০৮ ভোর ৫:০৯
রাশেদ বলেছেন: ফটুক লাগাইচেন দেখি। :)
২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: হ, আমার বান্দর মার্কা চ্যাহরা দ্যাকবেন না!!;)

৫৮. ২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৩৪
জামাল ভাস্কর বলেছেন: লেখাটা অনেক আগে পড়ছি...কিন্তু তখন মন্তব্য করনের কিছু পাই নাই...এখন মনে হইলো ভালো লাগাটা জানাইয়া যাওয়াটাও মন্তব্য হইতে পারে...

অনেক ভালো লাগছে...
২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ জামাল ভাই

ভালো থাইকেন

৫৯. ২৩ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৪৯
মোস্তাফিজ রিপন বলেছেন: কখনো কখনো কারো কারো লেখা পড়ে ভাললাগা জানিয়ে না-যাওয়াটা অকৃতজ্ঞের মতো লাগে; আমি আপনার লেখাগুলো পড়ে এমন একটা আবেশের ভেতরে আছি।

আপনার দৃশ্যকল্প রচনা অনেকটা উলে-বোনা সোয়েটারের মতো।

যদি বলি ভাল লেগেছে, তাহলে কি বোঝানো যাবে- কতটুকু ভাল লেগেছে?
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা রিপন ভাই!! :)

৬০. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৬
নিবিড় অভ্র বলেছেন: রাশেদ বলেছেন: ফটুক লাগাইচেন দেখি

নতুন পোস্ট কোথায়??
৬১. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৯
রুখসানা তাজীন বলেছেন: শুধুমাত্র আমার জন্য কয়েকটা তাতক্ষণিক পঙ্কতি লিখেন্না প্লিজ! একটু শান্তি দর্কার
২৮ শে জুলাই, ২০০৮ রাত ২:২১

লেখক বলেছেন: :(

৬২. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ২:২৯
ফারহান দাউদ বলেছেন: ৭ মাসে ৮ টা লেখা। ব্যস্ততার জন্য অবসরে যাওয়া লাগে মানি,তারপরেও পাঠকের একটা দাবী থাকে,এমনকি ভলান্টারি লেখার জন্য হলেও। বিবেচনা করবেন আশা করি।
২৮ শে জুলাই, ২০০৮ রাত ২:৩৭

লেখক বলেছেন: আসলেই!! :(

কেমন আছেন প্রিয় ফারহান ভাই ?
চাকরির খবে কি?

৬৩. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ২:৪১
ফারহান দাউদ বলেছেন: খবর হল,বাসায় বসে আছি,আর এক চাকরির ইন্টারভিউ দিয়েছি জিন্স আর স্যান্ডেল পরে,সাথে লম্বা চুল,আবার বলে এসেছি বেতন বেশি দিলেই আমি চলে যাব:) ফলাফল,বুঝতেই পারছেন:)
২৮ শে জুলাই, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: ব্যাপার না!! আমার প্রথম চাকরীর ইন্টারভিউ আপ্নের মতোই অবস্থা হইছিল। অনেক ঘাউরামি করছিলাম, কিন্তু ব্যাটার আমারে কি মনে কইরা নিছিলো এইটা আমার কাছে এখনো রহস্য! :)

৬৪. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ২:৫৫
ফারহান দাউদ বলেছেন: ব্যাপার হইল,আপনের বিকল্প পায় নাই,আমারটা পাইসে,তাই আর নেয়ার সাহস করে নাই:) ঘটনা হইল,তারা অনেস্ট জবাব চাইসিল,তাই দিয়া মজা দেখলাম:)
২৮ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: :)

ভালো থাকবেন

৬৬. ০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৮:১৮
মোস্তাফিজ রিপন বলেছেন: একটি নতুন গল্প লিখেছি। আপনার মন্তব্য পেলে খুশি হব।
০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: আসিতেছে!!!!

৬৮. ০৯ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:২৫
রাশেদ বলেছেন: রাশেদ বলেছেন: নতুন লেকা কুতায়?
৬৯. ০৯ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:২৫
রাশেদ বলেছেন: লেখক বলেছেন: আসিতেছে!!!!
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: :)

৭০. ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৯
তাসু বলেছেন: সে যে কেন আসেনা
কিছু ভালো লাগেনা,

এবার আসুক তারে মজা দেখাবো।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা তাসু

ভালো থাকবেন :)

৭১. ১৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৭
আন্দালীব বলেছেন: আপনি কই লুকাইলেন বস?

বলেন - লাব্বাইক।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: লাব্বাইক :)

৭২. ১৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
শফিউল আলম ইমন বলেছেন: ভাইজান কই লুকাইছেন??
নতুন লেখা কই???
ভালো আছেন তো???

(একটা গল্প দিয়েছি, সময় পেলে পড়ে একটু সমালোচনা করলে খুশি হতাম।)
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: প্রিয় ইমন কেমন ছিলেন আপনি?

আমি? বুঝতেসিনা কেমন আছি এখন!!

৭৩. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:২৬
ফাহমিম বলেছেন: ভাইসাব, আবার পড়লাম।আবার কাইত হইয়া গেলাম।

নতুন লেখা দেন না কেন?

বাই দ্যা ওয়ে, আপনার সাথে আলাপ করার অনেক ইচ্ছা।এম এস এন ব্যবহার করেন নাকি?আ্যড করে নিলে অত্যন্ত খুশি হবো।
৭৪. ২১ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৫৯
রাশেদ বলেছেন: রাশেদ বলেছেন: লেখক বলেছেন: আসিতেছে!!!!
৭৫. ২৬ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৩৮
কঁাকন বলেছেন: লেখেন না কেন?
আপনের লেখা পড়তে ভালো লাগে
৭৬. ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫২
সুতরাং বলেছেন: বড় দেরীতে আপনার লেখাটি পড়লাম এবং বেশ মুগ্ধ হলাম। আচ্ছা, অনেকদিন আপনার কোনও পোস্ট নেই কেন?
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন প্রিয় সুতরাং

৭৭. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০১
কোলাহল বলেছেন: নতুন কিছু লিখছেন না !!
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: আপনাদের অনেক মিস করেছি

ভালো থাকবেন

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: অনেক ঝামেলাই ছিলাম!

কেমন আছেন?

৭৯. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
ফাহমিম বলেছেন: লেখা দেন বস লেখা দেন।বহুত ওয়েট করাইসেন।
৮০. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৫২
সুলতানা শিরীন সাজি বলেছেন: এতদিন বিরতিতে থাকা খুব অন্যায়...........
ঘুরে ঘুরে যাওয়াটা অভ্যাস হয়ে গেছে......।
আকাশ চুরি কোথায়...........।?

শুভকামনা।
৮১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৪
মুকুল বলেছেন: নতুন লেখা কৈ?
৮২. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫০
রুখসানা তাজীন বলেছেন: ঘুরে গেলাম......অপেক্ষা আবারো
৮৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৬
কঁাকন বলেছেন: ঢিসুম ঢিসুম
৮৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৮
কঁাকন বলেছেন: আপনি কি ঠিক করছেন ব্লগে আর লিখা দেবেন না?
আপনার লিখার জন্য তীর্থের কাকের মত অপেক্ষা করি
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২২

লেখক বলেছেন: প্রিয় কঁাকন

গত দুইটা মাস অনেক ঝড়-ঝাপটা আর পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছি, লিখব আবার

ভালো থাকবেন

৮৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৮
রেটিং বলেছেন: নয়া জিনিষ কই ?
৮৬. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৪
নিবিড় অভ্র বলেছেন: আপনার এই ছবিটা সুন্দর!

কঁাকন বলেছেন: আপনি কি ঠিক করছেন ব্লগে আর লিখা দেবেন না?
আপনার লিখার জন্য তীর্থের কাকের মত অপেক্ষা করি

উত্তরটা দেখেছি...... লিখুন আবার
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: :)

ভালো থাকবেন

৮৭. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫
নিহন বলেছেন: জাক্কাচ ।
২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: :)

৮৮. ০৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫১
আমি ও আমরা বলেছেন: লিখাটা বেশ লেগেছে আমার কাছে।

দাদরা এখন অনেক ভালো। আজ হয়তো ছাড়া পাবে, বাসায় ফিরবে।
৮৯. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
একজন ব্লগার বলেছেন: নতুন পোস্ট কই মিয়া? X((

আপনি সুযোগের অসৎ ব্যবহার করছেন। এইটা কি ঠিক???:(
৯০. ০৮ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪৫
কঁাকন বলেছেন: ঠিক করছিলাম আপনার নতুন পোষ্টে ঈদ মোবারক জানাবো :(

ঈদ ও পূজোর শুভেচ্ছা

ভালো থাকুন
৯১. ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৩
রাশেদ বলেছেন: আপনি কই!!

ঈদ মোবারক।
৯২. ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৩
মোস্তাফিজ রিপন বলেছেন: কারে দিব্যি দিছেন আর লিখবেন না?
৯৩. ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১২
তাত্ত্বিক বলেছেন:
নতুন লেখা দেন না কেন মশাই...
:(
৯৪. ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:১১
শফিউল আলম ইমন বলেছেন: কিরে ভাই আপনি আর লিখবেন না শপথ করেছেন নাকি??:(
৯৫. ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪০
সুলতানা শিরীন সাজি বলেছেন: মানে কি?
এই রকম ঠিক না......।খুব অন্যায়।
লেখা একটা পোষ্ট হোক আকাশচুরি......।
অনেক শুভকামনা....।
৯৬. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
প্রিয় তারিক স্বপন ভাই,
আপনি ভাইজান কোথায় হারিয়ে যান, আবার বৃষ্টি দিনের হঠাৎ এক চিলতে রোদের মতন উদয় হন !

আপনাকে আমরা নিয়মিত চাই ।
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: শিপন ভাই, আমিও নিয়মিত হইতে চাই!

দোয়া রাইখেন :)

৯৭. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৭
ফারহান দাউদ বলেছেন: আকাশচুরি কই লুকাইলেন কে জানে! তবে শিপন ভাইও ক্রিকেট নিয়া অল্পবিস্তর হইচই বাদে লেখেন না। সবাই কি দৌড়ানি শুরু করলো?
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: হ :)

কেমন আছেন ফারহান ভাই?

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: ভালো থাকবেন :)

৯৯. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩
ফাহমিম বলেছেন: এটা ঠিক না স্বপন ভাই।
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: humm!! :(

১০০. ১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪
কঁাকন বলেছেন: Amabossar chnad vai kemon acen ?
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: valo na :)

Apni kemon chilen?

১০১. ১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০০
বৃত্তবন্দী বলেছেন: বস খিদায় তো মইরা যাইতাছি :(
১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন: :)


১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন: ami nai !! :)

১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন: thanx

১০৫. ১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০২
বিহংগ বলেছেন: আপনার লিখাটা বেশ কয়েকবার পড়েছি, আর মুগ্ধ হয়েছি।
কবে লিখবেন আবার,সেই প্রশ্নটাই করে গেলাম।
ভালো থাকবেন।
১০৬. ১৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০১
আন্দালীব বলেছেন: বস, বৃত্তবন্দীরে বাঁচান :)

আমাদেরো..
১৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: :)

১০৭. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৫
ফাহমিম বলেছেন: ছাইপাশ লেখা দেন তো এক্টা।ভালো লেখা লাগবে না।
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: প্রিয় কষ্ট চাষী, কেমন আছেন?

১০৮. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১
রিফাত হাসান বলেছেন: আকাশচুরিরে আর পাই না ক্যান?
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: আকাশচুরি নিজেই জানে না!!

কেমন আছেন রিফাত ভাই?

১০৯. ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩১
প্রণব আচার্য্য বলেছেন: কী ভাই, কোন আওয়াজ নাই?
১১০. ২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
রাস্তার ছেলে বলেছেন: দারুণ লাগলো লেখাটা! প্রচুর উপমা ব্যবহার করেছেন! একটা কবিতা আছে, সম্ভবত কলকাতার সুমনের:

ঘাসের সাগরে ফড়িঙের ডিঙে নৌকো,
খেলে রোদ্দুর বৃত্ত ত্রিভুজ চৌকো।
ফড়িঙের ডানা আঁকড়ে সূর্য খেলে,
প্রজাপতি হওয়া শুঁয়ো পোকা পাখা মেলে।
ঘাসফুল দোলে, দোলে মোরগের ঝুঁটি,
শালিকের চোখে দুলছে আমার ছুটি।
ছট ফট করে ছাগলের ছানাগুলো,
চড়ুই মাখছে ছুটির পথের ধূলো।
মাটিফুঁড়ে কেঁচো উঠে এলো এই সদ্য,
ছুটির সকাল লিখছে ছুটির পদ্য।
টুনটুনি তার সঙ্গীকে ডাকে জোর,
এমন সকালে ঘুম ভাঙলোনা তোর?
ডাক শুনে পাখি এগোচ্ছে গুটি গুটি,
তার পায়ে পায়ে ঘুরছে আমার ছুটি।
পুকুরে ছলকে উঠল মাছের লাফ,
ব্যাঙাচী দেখেই চনমনে ঢোঁড়া সাপ।
সবুজ স্যাওলা যথারীতি উদাসীন,
তার কাছে সারা বছর ছুটির দিন।
শামুকের মুখ খোলোশ পেরোলো সবে,
অনেকটা পথ এবার পেরোতে হবে।
আমারো এখনও কিছুটা রাস্তা বাঁকি,
তোমাকে বলছি, সঙ্গে আসবে নাকি?

কবিতার নাম 'আমার ছুটি'। আমার উপর কবিতাটার ভীষণ প্রভাব রয়েছে। আপনার লেখাটারও অনেকটা সেরকমই প্রভাব পড়ল!
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, পদ্যটা পড়াছিল না। অনবদ্য!! "ভীষণ প্রভাব" খুবই সাভাবিক :)

ভালো থাকবেন

১১১. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৫
রুখসানা তাজীন বলেছেন: না, লিখতে বলিনা। দেখতে এসেছিলাম শুধু। আকাশ্চুরীয় লেখার জন্য তাগাদা মানায়না, সেটা আপনাতেই বর্ষিত হবে আশা রাখি।
৩০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: :)

কেমন আছেন?

১১২. ০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৭
কন্টক বলেছেন:
নতুন লেকা কৈ
০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: কেমন আছেন?

১১৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪০
টুশকি বলেছেন: ভাইয়া আপনি এরকম লেখেন কিভাবে? আপনার বই কি বের হয়ে গেছে? না হলে অবশ্যই বের হওয়া উচিত।
০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২০

লেখক বলেছেন: প্রিয় টুশকি , আমার বই কোনদিন বেরুবে না! :)

ভালো থাকবেন

১১৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৪
ফাহমিম বলেছেন: পরীক্ষা শেষ হলো কাল্কে।মজায় আছি।

লেখা দেন।আমিও বহুদিন দেই না।খুব জলদি বসবো।
০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৪

লেখক বলেছেন: পরীক্ষার হ্যাপা শেষ হইসে এই জন্য মুবারাকবাদ!! :)

আমি এই ঝামেলা বহু আগেই শ্যাষ করসি :)

জলদি বসেন........

১১৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪১
টুশকি বলেছেন: আসলে এই ব্যাপারটা নিয়ে কিছুদিন আগে এক ভাইয়ের সাথেও কথা হচ্ছিলো। বাংলাদেশের অনেক উঁচুমানের লেখক আছেন যাদের কথা অনলাইনের মানুষরা ছাড়া আর কেউ জানেনা। এ ব্লগে আপনি সহ অনেকে আছেন যাদের লেখার মান আসলেই খুব ভালো। কিন্তু আমার অনেক বন্ধুরা, এমনি ভাইয়া ,আপু এদেরকে যদি আপনাদের কথা জিগেস করি, কেউ চিনবে না। কারন কেউ ব্লগে আসে না দেখে এইসব লেখাগুলোও মিস করে। আর পশ্চিম বঙ্গের অনেকে আবার অনেক সময় ফোঁড়ন কাটতেও ছাড়েনা যে বাংলাদেশের গদ্য নাকি তেমন মানসম্মত না ! আমার নিজের যদি অনেক টাকা থাকতো তাহলে আমি সবার বই বের করার ব্যবস্থা করতাম। কিন্তু ছোট মানুষ তো, ইচ্ছা থাকলেও উপায় নাই। কিন্তু সত্যি সত্যি আপনার এবং আরো অনেকের লেখা বই আকারে পেলে খুব ভালো হত।
০৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: প্রিয় টুশকি, এখনতো মনে হচ্ছে একটা বই বেরুলে মন্দ হয়না, অন্তত আপনার কথা ভেবে হলেও :) :)

কৃতজ্ঞতা জানবেন

০৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: রাশু ভাই, ঈদ মোবারক!
:)

১১৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০০
জংবাহাদুর বলেছেন:


ঈদ মোবারক জংগুর পক্ষ থিকা
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: ঈদ মোবারক জংগু ভাই!! :)

১১৮. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৮
প্রলয় হাসান বলেছেন: ঈদ মোবারক আকাশচুরি ভাই।:)


এই পোস্টের মূলা আর কতদিন ঝুলানো থাকবে?X((
০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: ঈদ মোবার প্রলয় হাসান ভাই।

:)

১০ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: :)

১২০. ১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮
নিবিড় বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া ....আপনার লিখা কেমন সেটা বলা আমার যোগ্যতার বাইরে।
ভাল থাকবেন অবশ্যই ....
১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: আপনিও ভালো থেকেন :)

আমার ছাই-পাশ লেখাগুলি সহ্য করার জন্য ধন্যবাদ :)

১২১. ১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১২
প্রণব আচার্য্য বলেছেন: নতুন লেখা কি দিবেনই না???
১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৮

লেখক বলেছেন: জানিনা, দাদা, সত্যিই!!

১২২. ১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৮
ফারহান দাউদ বলেছেন: দেরিতে ঈদ মুবারক।
১১ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০৪

লেখক বলেছেন: :)

১২৩. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০৬
টুশকি বলেছেন: ঈদ মোবারক
সংগে সালাম
এবার ঈদি দেন
১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

অনেকগুলো হাসি মুখ, ইদি হিসাবে কেমন??

১২৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৫
বিষাক্ত আলো বলেছেন: অসাধারণ আপনার লেখা।কিন্তু এত কম কেন? সেই জুন এর পর আর কোনো লেখা নাই !!!!!!!!!!!!!!!!!!!!
১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২০

লেখক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন

হুমম, অনেক দিন কিছু লিখতে পারছিনা :)

১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৮

লেখক বলেছেন: :(

১২৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৩
মুক্তি মণ্ডল বলেছেন: আমি মনে হয় অনেক লেট করে ফেলেছি। যাক আজ পড়া শেষ করলাম। অদ্ভূত ভাল লাগা লেগে থাকলো।

ভাল থাকবেন।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: না বস, তেমন একটা দেরি হয় নাই, অন্তত: আমার লেখার যে গতি!! :)

ভালো থেকেন, আপনিও

১২৭. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৩
পারভেজ বলেছেন: "রাস্তায় ওতপেতে থাকা ধুলো বৃস্টির প্রথম ছটপটানিতে থেঁতলে যায়, তারপর বেদম ঝাঁপিয়ে পড়লে শাহিন মার্কেটের চিলতে বারান্দায় দাঁড়ানো মানুষগুলোর চোখে ঘোর লাগে। "
অসাধারণ!!!!!!!!!!
সময় করে সব লেখা পড়তেই হবে।
শুভেচ্ছা।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৭

লেখক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন

১২৮. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৫
ব্রিগেড সিক্সটিন বলেছেন: আপনাকে একটি আমন্ত্রণ পাঠানো হয়েছে। ধন্যবাদ।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: আমন্ত্রণটি কোথায় পাঠানো হয়েছে, বলবেন কি?
ধন্যবাদ, ব্রিগেড সিক্সটিন

১২৯. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৪
একরামুল হক শামীম বলেছেন: নতুন পোস্ট দিবেন না?
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: জানিনা :)
কেমন আছেন শামীম ভাই?

২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: :(

১৩১. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:০১
একরামুল হক শামীম বলেছেন: ভালো আছি।

নতুন লেখা দেন প্লিজ।
২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৮

লেখক বলেছেন: :( অনেক দিন কিছু লিখি না

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৩

লেখক বলেছেন: কিসু বারাইতাসে না রাশু ভাই :(

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: গানের গুরু আমার বাড়িতে! :D

কেমন আছেন বিমা ভাই?

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৭

লেখক বলেছেন: শুভ নববর্ষ! :)

১৩৭. ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১০
রাশেদ বলেছেন: শুভ নববর্ষ!
০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৯

লেখক বলেছেন: শুভ নববর্ষ! :)

১৩৮. ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩২
নুশেরা বলেছেন: নতুন বছরে নিয়মিত এমন লেখা চাই।

[কয়েকবার পড়ে গেছি; ভেবে পাইনি কী লিখে মুগ্ধতাটা ঠিকঠাক জানানো যায়। আজও পেলামনা।]
০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৮

লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় নুশেরা

শুভ নববর্ষ! :)

১৩৯. ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৫
মুকুল বলেছেন: নতুন বছরে আকাশচুরির গল্প চাই। এক দফা, এক দাবী।

নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন। খুব ভালো।
০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: মুকুল ভাই, নতুন বছরের শুভেচ্ছা। :)

১৪০. ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৯
নৈঃশব্দ্যের কোলাহল বলেছেন: আপনি এত ভালো লিখেন কিন্তু সংখ্যায় এত কম কেনো?
০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা প্রিয় নৈঃশব্দের কোলাহল :)

১৪১. ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪
প্রলয় হাসান বলেছেন: আকাশচুরি মিয়া, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তোমায়। কায়মনোবাক্যে কামনা করছি, নতুন বছর তোমার জন্য হোক আরো হাসি আর আনন্দময়। সেই সাথে তোমার ব্লগের পাতা সাহিত্যের কল কাকলীতে আরো ভরে উঠুক ।



:D
০২ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: প্রিয় প্রলয় হাসান , ধন্যবাদ দিয়া আপ্নেরে খাটো করব না :)

নতুন বছরে , গতো বছরের তুলনায় আরো ভালো থাকবেন, এই কামনায় :)

১৪২. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: যতবার আসি ততবার হতাশ হই! নতুন বছরে আপনার কমপক্ষে একটা লেখা আসুক সেই আশা থাকলো! X( X( X(
শুভ হোক নববর্ষ!!!
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: শুভ হোক নববর্ষ!!!
:(:(:(

১৪৩. ২৯ শে জুন, ২০০৯ বিকাল ৪:৪৩
তারার হাসি বলেছেন:
এমন একটা লেখার জন্য অপেক্ষা করা যায় অনেকদিন। কম লিখুন ক্ষতি নেই কিন্তু এভাবেই চলুক।
২৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় তারার হাসি:)

ইয়ে, একটা নতুন লেখা দিয়েছিলাম...

১৪৪. ২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: এমন লেখায় মন্তব্যে কি লিখতে হয় আমার জানা নেই......!!!

অনেক ভালো থাকুন।
২০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: পুরনো লেখাগুলো খুঁজে খুঁজে পড়েছেন এই জন্য অনেক ধন্যবাদ আপু:)

১৪৫. ০৮ ই মার্চ, ২০১০ দুপুর ২:৪৪
অমিত চক্রবর্তী বলেছেন:
তারিক ভাই আপনাকে কেন ব্লগের শীর্ষস্থানীয় গল্পকার বলা হয় তা বুঝলাম।আর কিছু বলব না।
০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৩:০২

লেখক বলেছেন: কী যে বলেন অমিত ভাই!!
এই ব্লগে অনেক তুখোড় লিখিয়ে আছেন(আপনিও তাঁদের একজন)। প্রত্যেকের কাছেই আমি কিছু না কিছু রসদ পাই।

ভালো থেকেন....

 

মোট সময় লেগেছে ১.২২৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই