আমার প্রিয় পোস্ট
- মহীনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে - ইমন জুবায়ের
- আমরা মিশেছি ভালোবেসে...গিয়েছি ফেঁসে শেষে : এক ঝলক ব্লগার ইতিহাস (চারবছর পূর্তির প্রথাসিদ্ধ না, বরং রীতিবিরুদ্ধ পোস্ট )! - আবদুর রাজ্জাক শিপন
- কবিতাদলঃ খয়েরি পাখিদের আজ বাড়ি ফেরার তাড়া নেই - অমিত চক্রবর্তী
- শহীদুল জহির-এর কবিসত্তা : অপ্রকাশিত কবিতা-প্রসঙ্গ - অনুপম হাসান
- ডুবে আছি আবুল হাসানে - রাহা
- ব্লগপাঠ : ১ । ছোটগল্প : 'মহিমউদ্দিন যখন মৃত কুকুরের মুখোমুখি ...' - অনুপম হাসান
- ঘুণ ও দুপুর - ছন্নছাড়ার পেন্সিল
- সাম্প্রতিক পাঠ : ২। আকাশচুরির গল্প 'বৈকল্য' - অনুপম হাসান
- অনুবাদ: দেবোরাহ্ অ্যাগার এর Alone - নির্ঝর নৈঃশব্দ্য
- কবিতা-পুস্তকঃ পুষ্পপটে ব্রাত্য মিনতি - মুক্তি মণ্ডল
- শার্ল বোদলেয়ার: অশুভ পুষ্পের উপাসক - ইমন জুবায়ের
- দ্বিঃ২ - ছন্নছাড়ার পেন্সিল
- জয়নুল আবেদিনের কিছু ছবি... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- তাঁবুঘর - আন্দালীব
- শহর মুখরিত হওয়ার কাহিনী - মুক্তি মণ্ডল
- যুদ্ধাপরাধীদের বিচার চাই - অমি রহমান পিয়াল
- গরিবি অমরতা - সুমন রহমান
- মুক্তিযুদ্ধ এবং এক মা - সুলতানা শিরীন সাজি
- টানসূত্র - আন্দালীব
- টিকিট হারিয়ে গেছে - আন্দালীব
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- গল্পঃ শহরে শিউলী-ভোর যে কারনে ফিরে আসে - মোস্তাফিজ রিপন
- মনে হয় যেন লেখার সময় অন্য কারো করতলে ছিলাম-- মাহমুদুল হক - আহমাদ মোস্তফা কামাল
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- উৎসের দিকে যাত্রা : গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সাক্ষাৎকার - মৃদুল মাহবুব
- দুঃখিত, শর্মিলা বোস, গ্রহন করা গেলনা (শেষ পর্ব) - জ্বিনের বাদশা
- প্রিয়তমা, এজন্য তুমি কি আমার সাথে আড়ি দেবে? - সিহাব চৌধুরী
- বৃক্ষ - সারওয়ার জামান চন্দন
- সতত জনম; মূল: মৃণাল সেন - ফাহমিদুল হক
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ভাষার প্রতিপত্তি, বিশ্বায়নের সমকাল - ফকির ইলিয়াস
- তোমাদের যা বলার ছিলো, বলেছে কি তা বাংলাদেশ? - বিপ্লব রহমান
- চলুন খুব কাছ থেকে একজন ঘাতককে দেখে আসি ২ - অমি রহমান পিয়াল
- খিদে,অনেক খিদে - ফারহান দাউদ
আমি তোর নামটাও ভুলে গেছি!!
২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩১
ক'দিন আগে যেতে হয়েছিল রংপুর। ছিমছাম শহরটার নাগাল পেতে তখনো আধা ঘন্টার মতো বাকি। রাস্তার দু'ধারে এলায়িত সবুজ, আশ্চর্য আলস্যে চোখ মুঁদে আছে। একটা টং চা-শালা দেখে থামি, ইচ্ছে হাত-পায়ের খিল ছাড়াতে ছাড়াতে চুমুক দেব চায়ে। চা-শালার মহাজন পিচ্চিটা মহা চালু, ঝটপট চা বানিয়ে আমার হাতে তুলে দিয়ে হাসে, দেখি ওর সামনের পাটির একটা দাঁত নেই, ফোকলা। কাপে চুমুক দিতে দিতে চারপাশটা দেখি। আমার আশ-পাশে চা প্রত্যাশি জটলার দিকে তাকাতেই দেখি ঘন জোড়া ভ্রুর নিচে দুটো ঝকঝকে চোখে উপচানো হাসি, দু'হাতের মুঠোর কসরতে সিগারেট জ্বলে উঠবে বলে চেহারার পুরোটা দেখতে পারছি না। কিন্তু ঝকেঝকে চোখ উপচানো হাসিই বলে দেয়, একে আমি চিনি। একগাল ধোঁয়া উড়িয়ে সে আসে, বলে, "কি বে শালা, এইটা তুই? কত্তোদিন পরে দেখা!" এবার দেখি কোঁকড়া চুল কামড়ানো মাথা, গালের টোলে জমে থাকা হাসি....আর থুতনির ঢাল ঘেঁসে একটা কাটা দাগ, এগুলোর সমস্টি আমাকে হুট করে নিয়ে যায় অ-নে-ক আগের, প্রায় ভুলতে বসা স্কুলের হাফ প্যান্ট পরা দিনগুলোতে!
"তুই তো শালা এখনো কানায় থেকে গেছিস!" অনেক ছোট থেকে আমার নাকের উপর বসত গেড়ে বসা চশমা ভোল পালটিয়ে বুড়ো হয়েছে আরো। আমার মনে পড়ে যায় ঐ চশমার জন্যই স্কুলে আমার নাম হয়েছিল কানা! আমি হাসি, বলি, " তুই কি ব্যাটা আগের মতো বান্দরই আছিস?"
পুরো স্কুল খুঁজলেও ওর মতো ডানপিটে ছেলে পাওয়া যেত কিনা সন্দেহ! মাস্টাররা বলতেন ল্যাজ কাটা বান্দর!
এ্যাতো দিন পর দুজনের দেখা, কৈশরের সেই সব মায়াবী বিভ্রান্তির রং দুজনের চোখে-মুখে ছড়িয়ে পড়লে রাস্তার দুধারের এলায়িত সবুজ আন্দোলিত হয়; আমরা দুচোখ ভরে দেখি। একে একে সব জ্যান্ত হয়ে ওঠে; লাস্ট বেন্চে খোদায় করা ছবি-ছড়া, কারো পকেটে লুকানো ছুরি, কারো ন্যাড়া মাথায় থুতু দিয়ে চাটি মারা, স্কুল পালিয়ে উপহারে দুপুরের শোয়ে ছবি দেখা, তিন গোয়েন্দা নিয়ে কাড়াকাড়ি, আট আনার আমড়া......সব কিছু আমাদের আরেক বার আচ্ছন্ন করে। শুধু আমি, কুন্ঠার সাথে দেখি, ওর নামটা কিছুতেই মনে পড়ছে না! কতো জনকে নিয়ে কথা হয়, হাবলা কাওসার, মাথামোটা মতিন, ট্যারা মাসুদ, তিন বোনের এক ভাই মানিক..সব...সবার নাম মনে পড়ে, আমরা দুজনা এগুলো নিয়ে জাবর কাটি, শুধু ওর নামটাই মনে পড়ছে না!
ও বলে, " কিরে তোকে যা সাইকেল চালানো শিখিয়েছিলাম, লাস্ট কবে সাইকেলে চেপেছিস?" ওর বড় ভাইয়ের সাইকেলে হাফ প্যাডেলে প্রথম হাতে খড়ি আমার। মেডিক্যাল কলেজের বিস্তৃত মাঠে আমাদের চাইতে উঁচু বেয়াড়া সাইকেলটাকে আমার দু'পায়ের মাঝে বশ মানিয়েছিল ও। আমি ডান দিকে কাত হয়ে পড়ে যেতে চাইতাম, ও ধমক-ধামক দিয়ে ধরে রাখতো। তারপর যেদিন আমি ওর সাহায্য ছাড়াই মেডিক্যাল কলেজ মাঠের বুক চিরে ছুটে গেলাম, বেয়াড়া সাইকেলটাও আমার কথায় দৌড়ালো, থামল; সেদিন কি খুশিই না হয়েছিল ও। এরপর নয় ক্লাশের সিঁড়িতে পা রাখতে না রাখতেই বাক্স-পেটরা বেঁধে ওর বাবার সরকারী চাকুরীর পিছু পিছু ও চলে গেল।
স্কুল পালিয়ে পদ্মায় সাঁতরানো, চরের বালিতে কুস্তি আর শিশুবনে দরগাপাড়ার বখাটে ছেলেদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় বুঁদ হতে হতে আমি ওকে বলি হঠাৎ, "তোর নামটা আমার মনে নাই, ভুলে গেছি!"
ওর জোড়া ভ্রুর নিচে চকচকে চোখে হাসির ঢল নামে, ও আনমনে থুতনির ঢালে কাটা দাগটায় আংগুল ছোঁয়ায়। অনেক আগে, ক্রিকেট খেলায় আগে ব্যাট ধরার ঝগড়াতে আমার ব্যাট ওর থুতনির ঢালে যে ক্ষতের জন্ম দিয়েছিল, সেটা অভিযোগ নিয়ে তাকিয়ে থাকে যেন আমার দিকে।
"ভুলতেই পারিস, কতো দিন আগের কথা।" ও বলে। আবার হাসে কিন্তু নামটা বলে না।
"দেখি ব্যাটা, তুই মনে করতে পারিস কিনা!"
আমাকে এমন বিপন্নতার মাঝে ফেলে ও চলে যায়, শুধু ওর থুতনির ঢালে কাটা দাগটা জ্বলতে থাকে!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আত্মকথন ;
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: প্রিয়তে নেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা জানবেন, অপ্সরা
আক্ষেপ...ওর নামটা এখনো মনে করতে পারছি না![]()
লেখক বলেছেন: ধন্যবাদ, সোহানা মাহবুব।
আমি এখনো জানতে পারিনি, তবে খোঁজ চলছে, পেলে আপনাকে জানাবো![]()
লেখক বলেছেন: এক বুক বিষন্নতা..........
লেখক বলেছেন: ![]()
কালপুরুষ বলেছেন:
চমৎকার লেখনী। একটানে পড়ার মতো। খুব ভাল লাগলো। হঠাৎ স্কুল জীবনের কিছু চেহারা চোখের সামনে ভেসে উঠলো।
লেখক বলেছেন: ধন্যবাদ, দাদা।
কেমন আছেন?
নতুন রাজা বলেছেন:
হঠাৎ রাস্তায় অফিস অন্চলে হারিয়ে যাওয়া মুখ থমকে গিয়ে বলে বন্ধু কি খবর বল, কতদিন দেখা হয়নি...অথবা, নচিকেতার অনির্বান...
সত্যি জীবনটা বড্ড অদ্ভুত...
লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম, নতুন রাজা।
হ্যা, অদ্ভুত...
ফেরারী পাখি বলেছেন:
কত কত ছোট কথা অথচ কি অসাধারণ! কিছু মানুষ আছেন যারা এমন সহজ কথাও মানুষের গভীরে পৌঁছে দিতে জানেন।সেই থেকে মনের গভীরে আপনার অসংখ্য শৈশবের স্মৃতিরা কথা বলছে আর অপেক্ষা করছে---- একটা নামের জন্য। কি যেন নাম, কি যেন নাম---
মনে পড়লে জানাবেন।
"হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে, সেই চেনা মুখ চমকে দিয়ে বলে--বন্ধু কি খবর বল?
কতদিন দেখা হয়নি--------"
লেখক বলেছেন: কেমন আছেন, প্রিয় ফেরারী পাখি?
ওর নামটাই মনে করতে পারছি না, তার উপর কাটা দাগটা....
আইসিস বলেছেন:
হুম ।
লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম, আইসিস
ভুতের আড্ডা বলেছেন:
অসাধারণ। এ ধরণের লেখা পড়লে আমার ভেতর এক ধরণের ঈর্ষা কাজ করে; মনে হয়, ইশ যদি এমন হৃদয় ছোঁয়া লেখা লিখতে পারতাম!কেমন আছেন?
লেখক বলেছেন: আপনার খবর কি? কেমন আছেন?
আপনি কেমন লেখেন এই ব্লগের সবাই জানে। আমরা আপনার ভুতের গল্পের জন্য হা-পিত্যেশ করে অপেক্ষাই থাকি![]()
গোয়েবলস বলেছেন:
খুব ভাল লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ, গোয়েবলস।
ভালো থেকেন
নুশেরা বলেছেন:
কী অদ্ভুত সুন্দর অথচ বিষণ্ণ একটা লেখা! পড়তে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।
লেখক বলেছেন: কি যে বলেন নুশেরাপু!
ক'দিন ধরে কয়েকশো নাম মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু ওর নামটাই অধরা থেকে যাচ্ছে।
আকাশ অম্বর বলেছেন:
আপনার লেখনীতে যাদু আছে।
লেখক বলেছেন: ধন্যবাদ, আকাশ অম্বর।
ভালো থাকবেন
লেখক বলেছেন: শারফু ভাই কেমন আছেন?
এতো দিন পর দেখা অথচ আমরা পরস্পরকে চিনতে পারলাম, এমনকি মনে হচ্ছিল আমারা আগের মতোই আছি....
যীশূ বলেছেন:
দারুন লিখেছেন!
লেখক বলেছেন: ধন্যবাদ যীশূ।
আপনার কবিতা ভালো লাগে ![]()
পানকৌড়ি বলেছেন:
জীবনে অনেক বন্ধুই পেলাম কিন্তু সেই স্কুল বন্ধুর মতো বন্ধু আর এলোনা । ধন্যবাদ সুন্দর লেখার জন্য ।"হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে, সেই চেনা মুখ চমকে দিয়ে বলে--বন্ধু কি খবর বল?
কতদিন দেখা হয়নি--------"
লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম, পানকৌড়ি
আপনার নিকটি খুব সুন্দর![]()
ভালো থেকেন
হুতুমে পঁচা বলেছেন:
অসাধারন,,,,,,
লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম![]()
ভালো থাকবেন
লেখক বলেছেন: হ্যা..
কেমন আছেন ফারহান ভাই?
অরুনাভ বলেছেন:
আপনার লেখা পড়ে হটাৎ করেই পুরানো অনেক স্মৃতি মনে পড়ে গেল....লেখাটা অনেক ভালো লাগছে.....
রেখে দিলাম লেখাটা.....
ভালো থেকেন সব সময়.......
লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম, অরুনাভ![]()
হ্যা, ওকে দেখে আমার অনেক পুরানো কথা মনে পড়েছিল এবং কস্ট হচ্ছিল, ঐ মায়াবী সময়টা আর কখনই পাবো না...
কৃতজ্ঞতা নেবেন
বৃত্তবন্দী বলেছেন:
কাকতালীয় ব্যাপার জানেন, আমি আজ সারাদিন স্মৃতিকাতর। আমার শৈশব স্মৃতি, বিশেষ করে রংপুরের স্মৃতি ঘুরছিলো সারাদিন। আর আমি বিষণ্ণতর হচ্ছিলাম...লেখাটা স্পর্শকরে গেলো...
লেখক বলেছেন: রংপুর? প্রায়ই যাওয়া পড়ে আমার।
স্মৃতিকাতরতা একসময় বড় অবলম্বন হবে আমাদের সবার.....
কবিতার খবর কি?
অলস ছেলে বলেছেন:
সুন্দর, সুন্দর। বড়ই সুন্দর মন খারাপের অনুভূতি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অলস ছেলে
পারভেজ বলেছেন:
ঠিক!মনে পড়েনা অনমেক নাম। কিন্তু মানুষগুলি ফিরে ফিরে আসে স্মৃতিতে।
চমৎকার ভাবে বিষাদ ছুঁয়ে গেলো।
লেখক বলেছেন: হ্যা পারভেজ ভাই মানুষগুলি ফিরে ফিরে আসে স্মৃতিতে বারে বারে...
লেখক বলেছেন: আমাদের সময় প্রায় ক্লাসে একটা দুটো ন্যাড়া ছেলে পাওয়া যেত। ছোট ক্লাসের হলে চাটাস করে চাটি মারা হতো![]()
মুক্তি মণ্ডল বলেছেন:
বস, খুবই স্মৃতিজাগানিয়া লেখা। একটানে পড়ার পর থ হয়ে আছি। এ তো আমারো গল্প। হাহা আপনার লেখা আসতেছে এইটা দেখেই বেশি ভাল লাগছে।
লেখক বলেছেন: বস, আপনারে দেখে ভালো লাগলো![]()
আমাদের সবার গল্প, গল্পের চাইতেও বেশি কিছু!
লেখক বলেছেন: বেঁচে থাকাটাই বিশাল ব্যাপার, আসলেই..
সৌম্য বলেছেন:
কটঠিন! !! !!
লেখক বলেছেন: কেমন আছেন সৌম্য?
আপনার আগের প্রো. পিকটা খুব ভালো লাগতো, এটাও বেশ মজার![]()
আমি কিছুদিন হলো খুব নস্টালজিক হয়ে আছি... একটা সিরিজ শুরু করলাম নষ্ট লজিকগুলো লেখার জন্য। আপনার লেখা পড়লে নিজের দৈন্য খচখচ করে ওঠে সত্যি!
ভাল থাকবেন ভাইটা!
লেখক বলেছেন: প্রিয় ঝড়কন্যা, কেমন আছেন?
আপনি কেমন লেখেন এই ব্লগবাসি সেটা খুব ভালো করে জানেন![]()
আপনার সিরিজটি খুব উপভোগ্য হবে আমরা জানি![]()
অনেক ভালো থেকেন আপুটা![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি বিষণ্ন অথচ কি দারুণ.......।
ভালো লাগলো আকাশ চুরি........বরাবরকার মতই মনকাড়া লেখা।
শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন: ধন্যবাদ সাজি'পু
শুভেচ্ছা আপনাকেও![]()
অসম্ভব ভালো লাগল আপনার লেখা। পুরনো বন্ধুদের কথা মনে পড়ে গেল আবার।
ভাল থাকবেন সবসময়।
লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম, ভোর
আপনার নিকটি খুব সুন্দর![]()
হ্যা, রাজশাহীর সবচাইতে অখ্যাত (অখ্যাত হলেও সবচাইতে প্রিয়) একটা স্কুলে অনেকদিন একসাথে ছিলাম আমরা। আমার শহরে আপনার অনেক স্মৃতি জমে আছে জেনে ভালো লাগল![]()
ভাল থাকবেন সবসময়
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
সবাই দেখি উজানে ফিরে চলছে। চলেন রে ভাই, গুন টেনে উজানে যাই!
লেখক বলেছেন: বুড়া হয়ে গেছি ছন্ন ভাই![]()
খালি উজান ঠেলে উৎসের দিকে যেতে চাই![]()
আপনার খবর কি? একজন তো ঢাকা টু সাভার করতে করতে প্রায় উধাও হয়ে গেলেন...
অদ্রোহ বলেছেন:
এত সাবলীলভাবে লেখেন কি করে???
লেখক বলেছেন: আপনি খুব ভালো লেখেন অদ্রোহ![]()
আপনার নিকটা আমার খুব পছন্দ
লেখক বলেছেন: আহা শৈশব! আহা কৈশোর!
মায়া জাগানিয়া লেখা ।
অনেকদিন পর আপনার লেখা পড়লাম ।
এই ধরনের স্মৃতিগুলো সম্পর্কে একটা ঘটনাই বলা যায় --
ভাংগা হাড়ি জোড়া লাগে না -- বলে একটা কথা আছে না ।
সব খাপে খাপে বসে তবুও কোথাও সূক্ষ ফাকটা থেকে যায় ।
লেখক বলেছেন: আপনাকে দেখে অনেক ভালো লাগলো, ভ্রাতা![]()
"সব খাপে খাপে বসে তবুও কোথাও সূক্ষ ফাকটা থেকে যায় । "
হ্য়ত....
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
আমার আজকে মন মেজাজ বেশ ভাল। একটু পরে একটা রিইউনিয়ন আছে। আমি ভাবতেছি সাভারগামী মহাসড়কে গিয়ে তাঁবু টাঙাবো। তারপরে ধরপাকড়ে নামতে হবে। আপনাকেও ধরা দরকার। ঢাকায় আসতেছেন নাকি সামনে?
লেখক বলেছেন: রিইউনিয়ন সফল হউক![]()
ধরপাকড়ে আপনার সাথে থাকতে পারলে জোশ হইত![]()
আমি ধরা দিতে আসলে আপনারে আওয়াজ দিয়া আসব![]()
হাসান মাহবুব বলেছেন:
ব্লগ নস্টালজিয়া ভাইরাসে আক্রান্ত হৈসে। সবাই কিরাম আকূতি নিয়া ল্যাকতাসে.....মনডা মোচর দিয়া ওঠে। শালার মাইনষে যে ক্যান কিশোর থিকা বুইড়া হয়। জিদ লাগে। আফসুস।
লেখক বলেছেন: আফসুস![]()
যদি পিটার প্যান হইতে পারতাম!!![]()
রুখসানা তাজীন বলেছেন:
লেখার অন্য ভঙ্গি পেলাম। এটা হলো আমাদের মত লেখা। গল্পগুলো কেমন যেন ধরাছোঁয়ার বাইরে মনে হয়।
লেখক বলেছেন: এটা আমাদের সবারই মিলে যাওয়া কস্ট।
কেমন আছেন তাজীন?
সবাক বলেছেন:
হাত অথবা অংগবিশেষ কাটার বিষয় গল্পে উঠে আসে এবং তা নস্টালজিক। গল্পকার কি বিষন্নতায় ভুগছেন?
প্রশ্নটা ব্যক্তিগত হয়ে গেলো
লেখক বলেছেন: সবাক, এইটা গল্প না।
আমি ওর নামটা মনে করতে পারছিলাম না; এইটা বিষন্নতার চাইতেও অধিক কিছু ছিল...
ব্যাপার না![]()
নির্ঝরিনী বলেছেন:
মন কেমন করা লেখা!!!এক নিমিষেই শৈশব থেকে ঘুরে আসা...পুরনো বন্ধুদের ছবি চোখের সামনে ভেসে উঠা...
আপনার লেখনী সত্যিই চমৎকার...
লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম নির্ঝরিনী![]()
ভালো থাকবেন
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
মাঝে মাঝে ফিরে যাওয়া অনবধানে
অনেক হিসাবের মুখোমুখি করে দেয়, স্মৃতি আর বিস্মৃতি নিয়ে।
অনেকদিন বিচ্ছিন্নতায় ব্লগে যা যা করবো ভেবেছিলাম তার কিছুই করা হয় নাই। অকপটভাবে ক্ষমা প্রার্থনা করেই বলি, তার একটা ছিলো আকাশচুরি (তারিক স্বপন) নামের সাবলীল ও অসাধারণ গল্পকার ব্লগারটির সবগুলো লেখা পড়া।
আমি বিশেষণ ব্যাবহারে খুব কৃপণ , আমার পরিচিতজনরা বা পরিচিত ব্লগাররা জানে ব্যাপারটা। আগের প্যারার বিশেষণটা ভেবেই লেখা।
লেখক বলেছেন: প্রিয় |জনারন্যে নিসংঙগ পথিক| , আপনার মন্তব্যে খুব আপ্লুত হলাম, সাথে আরো কিছু লেখার অনুপ্রেরনাও পেলাম।
কৃতজ্ঞতা নিয়েন
লেখক বলেছেন: নাহ!!
আমার ব্লগে স্বাগতম সিনথিয়া জামান![]()
শাওন৩৫০৪ বলেছেন:
হি হি...
লেখক বলেছেন: আপনে হাসতেছেন?![]()
লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম, জনৈক আরাফাত ![]()
অনেক ভালো থেকেন
কঁাকন বলেছেন:
স্মৃতিকাতর হলাম এবং অবাক হয়ে লক্ষ করলাম অনেক নাম আমিও ভুলেগেছি মুখগুলো মনে আছে, মনে আছে টুকরো কিছু স্মৃতি কিন্তু নামগুলো হারিয়েগেছেভালো থাকুন
লেখক বলেছেন: হ্যা, নামগুলো ভুলে গেছি, মনে আছে মুখগুলো, সাথে মধুর স্মৃতি....
ভালো থেকেন, প্রিয় কাঁকন
শান্তির দেবদূত বলেছেন:
চিন্তাটা এমন ভাবে ঢুকিয়ে দিলেন ! এখন তো নামটা না জানা পর্যন্ত ভালো করে ঘুমই আসবে না নামটা কি পরে মনে করতে পেরেছিলেন ?
গল্পটা পড়ে মনে হলো, আসলেই তো ! কত কত মুখ মনের আয়নাতে ভেসে উঠছে ! কিন্তু নাম মনে করতে পারছি না
[অফ টপিক : আপনার জন্ম সাল কি ৮১-৮৩ এর মধ্যে ? ]
লেখক বলেছেন: দেবদূত, এইটা গল্প না....
নাহ, নামটা মনে পড়েনি
পড়লে আপনারে জানাবো![]()
অ.ট. প্রায় এর মধ্যে![]()
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
স্মৃতির ভিতর লুকিয়ে থাকে মাছ
লেখক বলেছেন: কখনো-সখনো ঘাই মারে আলগোছে....!!
ধন্যবাদ কবি
প্রণব আচার্য্য বলেছেন:
++++
লেখক বলেছেন: আরে প্রণব'দা যে!!
কি খবর আপনার? কবিতাগুলো সব কই?![]()
লেখক বলেছেন: ![]()
রুবেল শাহ বলেছেন:
অনন্য অসাধারণ একটা লেখা ...........প্রতিটি দিনই বন্ধুত্বের ...............
শুভেচ্ছা ...............
লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল।
খুব সুন্দর বল্লেন " প্রতিটি দিনই বন্ধুত্বের ..............."![]()
ভালো থেকেন সবসময়
লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম, আনিকা![]()
ধন্যবাদ নিয়েন আর অনেক ভালো থেকেন....
লেখক বলেছেন: ধন্যবাদ, মেহরাব ভাই![]()
কেমন আছেন?
তাজা কলম বলেছেন:
চমৎকার লেখনী। হৃদয়স্পর্শী লেখাটি বেশ উপভোগ করলাম। ধন্যবাদ লেখক।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, তাজা কলম।
আপনার তর-তাজা কলম থেকে আরো চমৎকার-চমৎকার লেখা আসুক এই কামনায়....![]()
আইসিস বলেছেন:
আবার ও আসলাম । কেন জানি না ??
লেখক বলেছেন: আইসিস আপনাকে অনেক ধন্যবাদ, আবার আসার জন্য![]()
আমার পুরানো লেখাগুলো পড়ার নেমন্তন্য থাকলো![]()
অনেক ভালো থেকেন
অনুপম হাসান বলেছেন:
সত্যিই নামটা মনে পড়ছে না ...এমন প্রায়ই হয়। আমাদের মাথা থেকে এভাবেই অনেক স্মৃতি হারিয়ে যায়। তখন সত্যি ভীষণ বিপন্ন বোধ করি। কিন্তু নিজের অসহায়ত্ব প্রকাশও করা যায় না। এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমাকে প্রায়ই পড়তে হয়। কারণ, আমার ভুলো মন বড্ড এভাবে বড্ড বেয়াড়াপনা করে।
তারপরে, তাকে নিয়ে গল্পটা হয়তো একদিন দাঁড়িয়ে যাবে ...
লেখক বলেছেন: ধন্যবাদ হাসান ভাই![]()
সত্যিই, এটা বড় বিড়ম্বনা....
কেমন আছেন?
সীমান্ত আহমেদ বলেছেন:
কিছু কিছু পিছুটান গুণ টানে উজানে উজানে - লাইনটা খুব ভালো লাগে। সেই লাইনটাই মনে হলো প্রথম লেখাটা পড়ে। আমি ইদানিং অনিয়মিত ব্লগে। আপনার বেশ কিছু লেখা জমে আছে। সময় করে পড়ে নিব।আপনার লেখার ধরণের ভক্ত আমি বরাবরই। আবারো মুগ্ধতা জানিয়ে গেলাম।
লেখক বলেছেন: সীমান্ত আপনাকে দেখে ভালো লাগলো![]()
কৃতজ্ঞতা জনাবেন
আকাশ অম্বর বলেছেন:
বেশ ক'বার ঘুরে গেলাম।
আপনি বোধহয় খুব নিয়মিত লেখেন না!
ভয়ংকর ভাবে নিয়মিত হোন এই প্রত্যাশায়......
লেখক বলেছেন: প্রিয় আকাশ অম্বর, ক'বার খোঁজ করেছেন জেনে ভালো লাগলো![]()
ঠিক ধরেছেন, আমার মতো অনিয়মিত ব্লগে আর দুটো পাবেন কি না সন্দেহ![]()
নিয়মিত হবার চেস্টা করবো
ভালো থেকেন
তাজা কলম বলেছেন:
নতুন লেখা চাই।
লেখক বলেছেন: আপনার কলমটি ধার দিন তাহলে![]()
নাম ভুলে যাওয়া বন্ধুর গল্পটি কয়েকবার এসে পড়লাম, প্রতিবারই মন খারাপ করা গল্প হলেও কেমন যেন একটা ভাল লাগা কাজ করেছে। এমন ভাবে শেষ করেছেন আমি নিশ্চিত পাঠকদেরও জানতে ইচ্ছা করছে তার নাম।
এখনো মনে পড়েনি ?
লেখক বলেছেন: প্রিয় তারার হাসি, অনেক ধন্যবাদ।
নাহ, মনে পড়েনি! মাঝে মাঝে মনে হয় থাকুক না এই মনে পড়ার চেস্টাটা!
ভালো থেকেন
আবু সালেহ বলেছেন:
প্রিয়তে নিয়ে গেলাম...
খারাপ লাগার মাঝেও একধরনের ভালো লাগা কাজ করছে...পোস্টখানা পড়ে...
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা আবু সালেহ![]()
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
নাম কেবল বন্ধুই থাক তাহলে ! ক্ষতি কি !আপনি একটু নিয়মিত হলে আমাদের জন্য ভালো হয় আকাশচুরি । ভালো থাকবেন ।
লেখক বলেছেন: ভালো বলেছেন, নাম শুধু বন্ধুই থাকুক![]()
আপনিও ভালো থেকেন, একলব্যের পুনর্জন্ম
লেখক বলেছেন: বস, আপনের খবর কি?
সব ভালো তো?
মানবী বলেছেন:
নাম ভুলে যাবার বিব্রতকর দোষটি থাকার কারনেই হয়তো লেখাটি পড়ে কষ্ট পেলাম না। দীর্ঘদিন পর হঠাৎ দেখা হয়ে যাওয়া কারো সাথে দীর্ঘক্ষণ আলাপ শেষ করি নাম মনে করতে পুরোপুরি ব্যর্থ হয়ে! এক সময় খুব অস্বস্তি হতো এখন অভ্যাস হয়ে গেছে।লেখার শিরোনাম "নামটাও ভুলে গেছি" হলেও ঘটনা তেমন নয়, এখানে শুধু "নামটা ভুলে গেছি" আর সব কিছু মনে আছে- মন খারাপ না করার আরেকটি কারন হয়তো এটিও :-)
সুন্দর লেখাটির জন্য ধন্যবাদ আকাশ চুরি।
লেখক বলেছেন: মানবী আপুকে অনেক ধন্যবাদ![]()
লেখক বলেছেন: হ্যা, শিপন ভাই, গল্প নয়...
কেমন আছেন?
লেখক বলেছেন: শারফু ভাই, আপনে আসছেন খুব খুশি হইছি![]()
দৌড়ের উপ্রে আছি![]()
লেখক বলেছেন: সম্মানিত বোধ করছি, কবি![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ভালো আছি , প্রিয় আকাশচুরি ।
আপনি, আপনারা এবং আপনাদের নবজাতক কেমন আছেন ?
নতুন গল্প কই ?
লেখক বলেছেন: আমরা ভালো আছি। সে প্রতিদিনই নতুন নতুন বিস্ময়ের জন্ম দিচ্ছে!!![]()
আপনি ভালো থেকেন শিপন ভাই
পেন্সিল বলেছেন:
এতো নস্টালজিক লেখা...এতো...
লেখক বলেছেন: ধন্যবাদ, পেন্সিল![]()
ব্লগে বেশ ক'জন পেন্সিল আছেন (আপনি সহ), প্রত্যেকেই চমৎকার স্কেচ করেন!!![]()
পেন্সিল বলেছেন:
হে...হে...ভালোই বলেছেন, আমরা পেন্সিল সম্প্রদায়।
লেখক বলেছেন: ![]()
মোস্তাফিজ রিপন বলেছেন:
নাম ভুলে গেছি দুর্বল মেধা
স্মরণে রেখেছি মুখ
কাল রজনীতে দেখিব তাহারে
আপাততঃ স্মৃতিভূক ...
লেখক বলেছেন: বস, কার এটা? দারুন!! ![]()
হামদান বলেছেন:
একই রকম কাহিনী আমারও হয়েছিল, আমার বন্ধুর মুখ দেখে মনে হচ্ছিল যে"শালা, খুব ভাব মারাও। আমার নামও মনে করতে পারোনা"
অনেক ক্ষন আলাপের পর যখন এই পর্ব হলো, তারপর আলাপ আর জমলো না
লেখক বলেছেন: ধন্যবাদ, হামদান।
আমার ব্লগে স্বাগতম![]()
লেখক বলেছেন: অনেক দেরিতে রিপ্লায়ের জন্য লজ্জিত।
আপনার নিকটি আমার খুব পছন্দের![]()
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, চতুষ্কোণ
ভালো থেকেন
লেখক বলেছেন: কেমন আছেন, সোনালীডানা?
আমার শুভেচ্ছা নিয়েন (যদিও অনেক দেরিতে!
)
শফিউল আলম ইমন বলেছেন:
অসাধারণ। আপনার লেখা পড়তে পারার সৌভাগ্য আমাদের। এই লেখাটা লগইন না করে আগেই পড়েছি মন্তব্য করা হয় নি, লগইন করলে অনেক সময় কেটে যায়।ব্লগে খুব একটা আসা হয় না, আপনার কি অবস্থা??
সবকিছু কেমন চলছে?
লেখক বলেছেন: কেমন আছেন ইমন?
কথা হবে..
সোনালীডানা বলেছেন:
গতকাল আমার এক পুরানা ফ্রেন্ড এর সাথে দেখা হয় প্রায় এক যুগ পর।আপনি তাও শুধু নামটা ভুলে গেছেন,আমি কিন্তু ওর নাম চেহারা সবই ভুলে গেছি।ওর সাথে পরিচয় হয় নাইনের বছর।ঐ এক বছরই,তার পর আমি আবার স্কুল চেন্জ করি।যোগাযোগ আর হয় নি।ও কিন্তু আমাকে মনে রেখেছে পুরোপুরিই।আমি এখনো তাকে রিমাইন্ড করতে পারিনি।শুধু এটুক মনে পড়ছে ২/৩টা ছেলের সাথে আমার বেশ ভাল খাতির হয়েছিল ঐ স্কুলে।তার মাঝে একটার নাম মনে করতে পারছি।কিন্তু যার সাথে দেখা হইছে তাকে এখনো মনে করতে পারি নাই।কালকে আমি তার ফোন নাম্ব ও রাখি নাই।সেও আমারটা চায়নি।হঠাৎ যেমন দেখা হল দু'জনের ঠিক তেমনই আবার ছুটতে শুরু করলাম আপন আপন গন্তব্যে।শুধু বহুদিন আগের বন্ধ হয়ে যাওয়া জানালাটা খোলার ব্যার্থ চেষ্টা...
লেখক বলেছেন: এমনো হয় ![]()
সব যদি আজ বদলে যেত বলেছেন:
বন্ধু তার সাথে দেখা হলেএক মুহুর্তে জানিয়ে দিও
চিমটি কাটা হাতের মাঝে
জমে আছে স্ম্ৃতির ধুলো।
খুব সুন্দর লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ, সব যদি আজ বদলে যেত
ভালো থেকেন
নীহারিক০০১ বলেছেন:
হঠাৎ ভেসে উঠলো কিছু ছবি
লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগতম![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
এরকম সবার হয়ভালো থাকুন সবসময়।
লেখক বলেছেন: ধন্যবাদ, আপু![]()
লেখক বলেছেন: কৃতজ্ঞতা নিয়েন বস![]()
রুচি বলেছেন:
আমার ব্লগে কিছু লিংকের মধ্যে আপনার ব্লগের লিংকটিও বিদ্যমান। কেন জানেন? .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
কারন আপনি খুউউউউউব ভাল লেখেন
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা![]()
আমি খুবই অনিয়মিত তাই আপনার ব্লগে যাওয়া হয়ে ওঠেনি। আর, ইয়ে আমি খুবই ছাইপাশ লিখি...
অনেক ধন্যবাদ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























বলা যায় অতিমাত্রায় আবেগপ্রবণ আমি।
এই লেখাটা প্রিয়তে রাখলাম।