আমার প্রিয় পোস্ট

অপরবাস্তব ও জোনাকরোড...একান্ত দুটি কথা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২১

শেয়ারঃ
0 0 0

প্রায় দু'বছর আগে কিভাবে ইন্টারনেটের পাকে-চক্রে সামহোয়্যার এর সাথে জড়িয়ে পড়েছিলাম, আজকে সে কথা আর মনে করতে পারি না। শুধু এটুকু জানি এই দু'বছরে এক মধুর সম্পর্কের জালে আরো অনেকের সাথে আমিও বাধা পড়ে গেছি। আমার কাঁচা হাতের লেখালেখির হাতেখড়ি এই ব্লগে। আবার ছাপার অক্ষরে নিজের আহম্মক নামটাও উঠে গেল এই ব্লগেরই কারনে!

অপরবাস্তব শুধু ব্লগ সংকলনই হয়ে থাকেনি, বরং সেই মধুর জালে আটকা পড়া কিছু মানুষের আবেগ, অনুভুতি আর জ্বলজ্বলে সৃস্টিশীলতার মুখপাত্র হয়ে উঠেছে। শিপন ভাই ও নেপথ্যের অন্যদের ধন্যবাদ দিয়ে ছোট করছি না:) যদিও এতো অল্প সময়ে এই মাপের একটা কাজ সম্পন্ন করা যায়; এই ভাবনাও অনেক সাহসের। পহেলা ফাল্গুনে অপরবাস্তব-৪ এর ঘোমটা খোলায় থাকতে পারলে ভালো লাগতো অনেক....তবে শরীরে না থাকলেও অশরীরে থাকবো নিশ্চয়:)

আহ! জোনাকরোড। তিন প্রিয় জোনাকের অফুরান আলো। শব্দ শষ্যের জেব্রাক্রসিং-এ অনেকের সাথে নিজেকেও হাটতে দেখি। জোনাকরোডের প্রথম সংখ্যার প্রতিটি পাতার সাথে আমার যে সখ্যতা সেটা দ্বীতিয় সংখ্যাতে আরো ঘনিভুত হবে আমি জানি:) আর 'সম্পাদকীয়'টি পড়ে এতো মুগ্ধ যে সে কথাটি ঘটা করে এখানেই জানিয়ে দিলাম:)

অপরবাস্তব ও জোনাকরোডের সাথে জড়িত সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা:)

জোনাকরোড:
Click This Link
অপরবাস্তব-৪
Click This Link

 

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৪
ভাঙ্গন বলেছেন: অপরবাস্তব ও জোনাকরোডের সাথে জড়িত সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৮

লেখক বলেছেন: :)

২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩০
তারার হাসি বলেছেন:
অনেক সাফল্য কামনা করছি সাথে সাথে এর নৈপথ্যে যারা অক্লান্ত প্রশ্রম করেছেন তাদেরকেও জানাই ধন্যবাদ।
অপরবাস্তব ও জোনাকরোড দুটিই সংগ্রহ করব।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ, তারার হাসি। অপরবাস্তব ও জোনাকরোড দুটোই আমাদের ঘরের বলতে পারেন:) নেপথ্যের সবাইকে অভিনন্দন

৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩০
লেখাজোকা শামীম বলেছেন: অপরবাস্তব - ০৪ এ কাদের লেখা প্রকাশিত হচ্ছে ?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৬

লেখক বলেছেন: কালকে জানতে পারবো শামিম ভাই:)

৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৪
আজমান আন্দালিব বলেছেন: অপরবাস্তব ও জোনাকরোডের সাথে জড়িত সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৭

লেখক বলেছেন: অপরবাস্তব ও জোনাকরোডের সাথে জড়িত সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা :)

৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৪
আজমান আন্দালিব বলেছেন: অপরবাস্তব ও জোনাকরোডের সাথে জড়িত সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা:)

৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৫
আকাশ অম্বর বলেছেন: অপরবাস্তব ও জোনাকরোডের সাথে জড়িত সবাইকে অনেক শুভেচ্ছা।

আহ! জোনাকরোড। তিন প্রিয় জোনাকের অফুরান আলো।

সত্যিই তাই!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৮

লেখক বলেছেন: হ্যা:)

আকাশ ভ্রাতার লেখাটি পড়ার জন্য তর সইছে না!:)

৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৫
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আকাশ অম্বর বলেছেন: অপরবাস্তব ও জোনাকরোডের সাথে জড়িত সবাইকে অনেক শুভেচ্ছা।

আহ! জোনাকরোড। তিন প্রিয় জোনাকের অফুরান আলো।

সত্যিই তাই!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ কবি নির্ঝর:)

৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সবার সহযোগীতা থাকলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় ।

মাত্র ১০ দিনের মধ্যে অপরবাস্তব দাঁড় করানোর এই মিশনে সবার সহযোগীতা পেয়েছি,
যেটা না হলে কাজটা সম্ভব হতোনা ।

আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৯

লেখক বলেছেন: ঠিক।
তবে এ থেকে কিছু শিক্ষাও নেয়া উচিৎ। আমার মনে হয় ব্লগ কর্তৃপক্ষেরও কিছু ভুমিকা থাকা উচিৎ। অন্যান্য ব্লগগুলো অনকে সংগঠিত মনে হলো এদিক দিয়ে।

৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫১
প্রণব আচার্য্য বলেছেন: অপরবাস্তব ও জোনাকরোডের সাথে জড়িত সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৭

লেখক বলেছেন: প্রণব'দা এবার আপনার কোন বই আসছে না?

১০. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫১
প্রণব আচার্য্য বলেছেন: না, এবার কোন বই নেই।।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১১

লেখক বলেছেন: ও

১১. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৯
কালপুরুষ বলেছেন: অপরবাস্তব ও জোনাক রোডের নেপথ্যে যারা জড়িত ছিলেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৮

লেখক বলেছেন: :)

১২. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৩
মুক্তি মণ্ডল বলেছেন: আপনারে ফাগুনের আগুন শুভেচ্ছা জানাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন: আপনারেও বস:)

১৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৭
পারভেজ বলেছেন: জোনাকরোড টা সংগ্রহ করার ইচ্ছে থাকলো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: পারভেজ ভাই, কেমন আছেন?

 

মোট সময় লেগেছে ০.৯১৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই