আমার প্রিয় পোস্ট

I realized it doesn't really matter whether I exist or not.

মাদ্রাসা শিক্ষার্থীর ভবিষ্যত কী?

১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৪

শেয়ারঃ
0 0 0

আজকের ডেইলি স্টারে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের রুমে মাদ্রাসা ছাত্রদের কর্মকাণ্ডের কথা। এছাড়াও সম্প্রতি লালনের মূর্তি ধ্বংস নিয়েও মাদ্রাসা ছাত্ররা উঠে এসেছে আলোচনার বিষয়বস্তুতে।

আমরা জানি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের পর থেকেই মাদ্রাসা ছাত্রদেরকে একটু ভিন্ন চোখে দেখা হয়ে থাকে। ইদানীং "কিছু সংখ্যক" মাদ্রাসা ছাত্রদের উচ্ছৃঙ্খলায় আবারো ভাবগাম্ভীর্য নষ্ট হতে চলেছে মাদ্রাসা ছাত্রদের।

আজ খুব বেশি কিছু বলবো না। এসব বিষয়ে আমার চেয়ে ব্লগার বন্ধুরাই খুব ভাল জানেন। আজ শুধু একটা প্রশ্ন করবো। আজকে যারা বিভিন্ন খ্যাত-অখ্যাত মাদ্রাসায় দাখিল (এসএসসি), আলিম(এইচএসসি) ইত্যাদিতে পড়াশুনা করছে, আগামীকাল তারা দেশে কতটুকু মর্যাদা পাবে? আমরা একটি বিষয়ে নিশ্চিত যে হাতেকলমে সমমান হলেও প্রায়োগিক অর্থে সমমান বিচার করা হয় না। মাদ্রাসার ছাত্রদের ফরমই দেয়া হয়না, এরকম নজীর খোদ রাজধানীরই।


আজকের হাজারো মাদ্রাসা শিক্ষার্থীদের আগামীদিনের ভবিষ্যত কী? তাদের কি উচিৎ অন্য কোন স্কুলে সুইচ করা?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মাদ্রাসামাদরাসা ;
প্রকাশ করা হয়েছে: আপনাদের উদ্দেশ্যেসময়ের কথা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৭
জিনাত বলেছেন: তাহলে তাদের জন্য ভালো পড়ার পরিবেশ তৈরি করে দিন
১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫০

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। বিষয়টা পড়ার পরিবেশ নিয়ে নয়। দেশের বিভিন্ন মাদ্রাসায় কোন কোনটায় পড়ার পরিবেশ নেই-ই, আবার কোন কোনটায় যথেষ্ট উন্নত। কিন্তু দেখা যায় অধিকাংশ মাদ্রাসা শিক্ষার্থী ভবিষ্যতে 'মাদ্রাসার সার্টিফিকেট' নিয়ে বিপাকে পড়েন।


আমার প্রশ্নটা হচ্ছে, মাদ্রাসা শিক্ষা সম্বন্ধে জনসাধারণের ভুল ধারণা ভাঙ্গানো যাবে? নাকি শিক্ষার্থীদের উচিৎ হবে স্কুলে সুইচ করা?

৩. ১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৮
মদন বলেছেন: মাদ্রাসার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় না ঘটাতে পারলে তাদের জঙ্গী হওয়া ছাড়া উপায় নাই। কারন এছাড়া তারা আর কিছুই করতে পারবে না। ভাল পোষ্ট।
১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫২

লেখক বলেছেন: কথাটা কিছুটা ভুল। আধুনিক শিক্ষার অভাব প্রায় সব মাদ্রাসাতেই আছে। এজন্য কি আপনি সবাইকেই জঙ্গি বা হবু-জঙ্গি বলবেন?

৪. ১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৯
রাফা বলেছেন: বভিতব্যই বলতে পারে আগামি দিন তাদের জন্য কি অপেক্ষা করছে।
৫. ১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৮
মদন বলেছেন: মাদ্রাসার ছাত্ররা কি করবে পাশ করে? মসজিদের ইমাম হবে? এতো মসজিদ কোথায়? তারা কি কাজ জানে যে সে কাজ করবে? তাদেরকে জঙ্গী বানানো সহজ, তাদের দিয়ে লালন এর মুর্তি ভাংগা সহজ।
১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০২

লেখক বলেছেন: আপনার কথায় যুক্তি আছে এবং এটা আমি সমর্থন করি। তাই প্রশ্নটা তুলেছি যে মাদ্রাসার ছাত্রদের কী করা উচিৎ। সুইচ? নাকি পড়ালেখা ছেড়ে দিয়ে অন্য কিছু করা? মাদ্রাসায় ভাল পরিবারের সন্তানও তো লেখাপড়া করে নাকি? তাদের কী কর্তব্য এহেন পরিস্থিতিতে?

৬. ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৩
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: তুলনামূলক ধর্মতত্ত্ব পড়ানো বাধ্যতামূলক করা উচিত।
পাশাপাশি মাদ্রাসার সাথে জ্ঞান বিজ্ঞানের মৌলিক বিষয়সহ আধুনিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে।
৭. ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৩
আবুল বাহার বলেছেন: মদন বলেছেন: মাদ্রাসার ছাত্ররা কি করবে পাশ করে? মসজিদের ইমাম হবে? এতো মসজিদ কোথায়? তারা কি কাজ জানে যে সে কাজ করবে? তাদেরকে জঙ্গী বানানো সহজ, তাদের দিয়ে লালন এর মুর্তি ভাংগা সহজ।
৮. ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২২
আমার জন্য লেখা বলেছেন: আধুনিক শিক্ষা বলতে আমরা কি বুঝি? physics, chemistry, math, sociology এইগুলা থাকলেই কি শিক্ষা আধুনিক হয়?
১০. ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৮
আশার আলো বলেছেন: বর্তমান মাদ্রাসা শিক্ষা যথেষ্ট আধুনিক। বিশেষ করে দাখিল (এসএসসি সমমান), আলিম (এইচএসসি সমমান) এর সিলেবাসে উপযুক্ত বিষয় সঙযোগ করেই সমমান করা হয়েছে।

শিক্ষামান বিবেচনা করলে আমাদের দেশে মাদ্রাসা ও স্কুল/কলেজ উভয় ক্ষেত্র থেকেই প্রচুর অপদার্থ তৈরী হয়। শিক্ষা ব্যবস্থায় গলদ থাকাই এর কারন। শুধু মাদ্রাসাশিক্ষাকে দায়ী করে লাভ নেই। এ দেশে ইংরেজীতে অনার্স করা ছাত্ররা ইংরেজীতে এপ্লিকেশন লিখতে গেলেও ভুরি ভুরি ভুল করে এরকম ঘটনা বিরল নয়। আবার মাদ্রাসা থেকে আলিম পাশ করে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ বিষয়ে ভর্তি হয়েছে এরকম উদাহরনও আছে।

দেশের কয়ভাগ ছাত্র ইন্ঞিনিয়ারিং, ডাক্তারী, বা বিবিএ পড়ে? এগুলোই তো আধুনিক বিষয় না কি?

বাকীরা তো সেই বাংলা, ইংরেজী, সাহিত্য, ইতিহাস, ভুগোল এসব বিষয়ই অধ্যায়ন করে। তারা পাশ করে কোথায় কতজন কোথায় চাকরি পায়? নাকি টিউশনি করে করে চাকরি নামক একটা সোনার হরিনের আশায় জীবনপাত করে?

পুরোপুরি মাদ্রাসা থেকে পাশ করা গ্রাজুয়েটদের চাকরির একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে। তার বাইরে এরা অনেকেই বিভিন্ন ব্যবসায় ছোটখাটবড় ব্যবসায় আত্মনিয়োগ করে। অনেকে প্ররো গ্রাজুয়েট হওয়ার আগেই কলেজ/বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেট করে।

বেকারদের স্বর্গরাজ্য, যেখানে সবার স্কুল, কলেজ, ভার্সিটি থেকে পাস করা সকলের চাকরি আমরা নিশ্চিত করতে পারি না সেখানে সব মাদ্রাসা ছাত্রদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেট করে আরও একই ফিল্ডে আরও বেশী বেশী বেকার তৈরির ফর্মুলা দিয়ে লাভ কি?
১১. ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩২
আমার জন্য লেখা বলেছেন: দেশের কয়ভাগ ছাত্র ইন্ঞিনিয়ারিং, ডাক্তারী, বা বিবিএ পড়ে? এগুলোই তো আধুনিক বিষয় না কি?

আধুনিক না কচু; এখনও সব আদিম আমলের সিলেবাসে চলে
১২. ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৫
নির্বাক সুশীল বলেছেন: মাদ্রাসা শিক্ষা কৈরা যদি বাল বোতল মানুষ হইতো, তাইলে জামাতের কুত্তা নেতাদের ছানা-পোনারা সব মাদ্রাষায় পড়তো।
কেউ পড়ে নাকি, জামাতি ব্লগারদের জিগাইয়েন।
১৩. ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৬
আশার আলো বলেছেন: @আমার জন্য লেখা

ওই যে বললাম আমাদের শিক্ষা ব্যবস্থায় সমস্যা। আর আমরা দায় চাপাতে চাই মাদ্রাসার উপর। এখনো এসএসসি নিয়া আমাদের গিনিপিগ এক্সপেরিমেন্ট চলতেছে। ১০০ নম্বরের একটা ভ্যাপক অংশ এমসিকিউ থাকায় পড়ালেখা হয় লবডংকা। আর এ+ এর ছড়াছড়ি।

১৪. ১৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৭
মাহমুদ৬৯ বলেছেন: আমি যতটুকু জানি যে, সাধারণত বাবা-মা দুই ধরনের ছেলেদের'কে মাদ্রাসায় পড়িয়ে থাকে। এক- যারা স্বল্প মেধা সম্পন্ন, দুই- যারা বেশি দুষ্টু হয়ে থাকে। মাদ্রাসা শিক্ষা আসলেই বেকার। পৃথিবীর কোনো দেশেই এর গুরুত্ত্ব নেই।

তাহলে মাদ্রাসার ছাত্ররা কি করবে পাশ করে? মসজিদের ইমাম হবে? এতো মসজিদ কোথায়? তারা কি কাজ জানে যে সে কাজ করবে?
২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২৫

লেখক বলেছেন: এই প্রশ্নটার উত্তরই খুঁজছি আমি।

১৫. ২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২৮
আরিফুর রহমান বলেছেন: মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থাটাই উঠিয়ে সবাইকে এক শিক্ষার আওতায় নিয়ে আসা উচিত।

সেটাই সমাধান।
২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪০

লেখক বলেছেন: সচেতন মানুষ হিসেবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই সমাধান এক দুই বছরে হবে না। তাহলে এখন যারা মাদ্রাসায় পড়ছে, তারা?

 

মোট সময় লেগেছে ১.৪৩৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একঘেয়েমি আমাকে তাড়া করছে নাকি আমি একঘেয়েমিকে তাড়া করে বেড়াচ্ছি, বোঝা দায়।



http://aisjournal.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ