ফটোগ্রাফিতে শখ আছে, যদিও ক্যামেরার অভাবে কিছুই করা হয় না। হাতের নকিয়া সেটটাতে ক্যামেরা আছে বটে, কিন্তু সেটা দিয়ে ছবি তোলার মানে দুধের স্বাদ ঘোলে মেটানো ছাড়া আর কিছুই না। তবুও মাঝে মাঝে সেটা দিয়েই ছবি তুলি। তবে আপুর একটা ক্যামেরা আছে। ডিজিটাল ক্যামেরা। ছবিও বেশ ভালো আসে। সেটার একটাই সমস্যা, ইনডোর ছবিগুলোতে আলো আসে না। ছবি বা ভিডিও, যেটাই করি না কেন, ইনডোর হলে এক্সট্রা লাইট লাগে। ফ্ল্যাশ লাইট আছে, তবে সেটার আলোয় কাজ চলে না। তাছাড়াও ফ্ল্যাশ সবসময় জ্বলে না। নিজের মর্জিমতো কাজ করে
এই পোস্টে আমার তোলা সাম্প্রতিক কিছু ছবি প্রকাশ করছি। আশা করছি দেখে ভালোমন্দ মন্তব্য করবেন এবং ভুলত্রুটি চোখে পড়লে ধরিয়ে দেবেন।
প্রথমেই আপুর ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি।
শুরুতেই ক্যামেরা নিজে
---

কুমিল্লা জেলার একটি সেতু।
---

রাজহাঁস।
---

একে জলাশয় বলা চলে।
---

এটা আর যাই হোক, তেলাপোকা না।
---

বৃষ্টির সময় গাড়ির ভেজা কাঁচ দিয়ে বাইরের আরেকটি গাড়ির ছবি এটি।
==========================================
এবার আমার নকিয়া সেট দিয়ে তোলা সাম্প্রতিক কিছু ছবি।
প্রথমেই সেট মহাশয় নিজে উপস্থিত

---

কাটাঁবনে তোলা ছবি। বিলাইয়ের দল ঘুমে ব্যস্ত।
---

এদের নাম মুনিয়া।
---

জোড়া ২,৫০০ টাকা
---
ঢাকা বোটানিক্যাল গার্ডেনের কিছু ছবি




===========================================
ছবিগুলো কেমন হয়েছে জানাবেন। ছবি তোলার শখ আছে আমার। ক্যামেরার অভাবে ছবি তোলার প্র্যাকটিস করা হয়ে উঠে না। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমার তেমন কোনো প্র্যাকটিক্যাল জ্ঞানও নেই ফটোগ্রাফি সম্বন্ধে। সব আজাইড়া
অনুমতি ছাড়া ছবিগুলো অন্যত্র ব্যবহার না করার বিশেষ অনুরোধ রইল।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




