ল্যাপটপ কিনলাম , ক্যামেরা জিতলাম , এইবার পালা মোবাইলের
যাই হোক, প্যাঁচাল রেখে গুরুত্বপূর্ণ কথায় আসি। আমার এই মুহুর্তে মোবাইল না কিনলেও চলে। কিন্তু মূলত ইন্টারনেট সুবিধার জন্যই একটি সেট জরুরি হয়ে পড়েছে। এছাড়াও নিচের তালিকা থেকে বুঝে নিন আমার চাহিদা।
যা যা থাকতেই হবে
- ইন্টারনেট (এজ ক্লাস ৩২) যা একইসঙ্গে মডেম হিসেবে ক্যাবল ও ব্লুটুথ দিয়ে নকিয়া পিসি সুট দিয়ে ব্যবহার করা যাবে।
- ডুয়েল সিম সুবিধা।
- যথেষ্ট ভালো রেজুলেশনের স্ক্রিন।
- লাউড স্পিকারে ভালো মিউজিক শোনার সুবিধা। (এফএম লাগবো না
- জাভা এমআইডিপি ২ সাপোর্টেড।
যা যা না হলেও চলবে তবে থাকা প্লাস পয়েন্ট
- টাচস্ক্রিন (প্রথম আলোর ভাষায় স্পর্শকাতর পর্দা
- ক্যামেরা।
- কোয়ের্টি কিবোর্ড।
- ওয়াই-ফাই। (এটার উপর জোর বেশি, কারণ বাসা ওয়াই-ফাই হটস্পট। ওয়াই-ফাই থাকলে জিপির খরচ বেঁচে যাবে।
আপাতত এইগুলোই। তবে বাজেট শুনলে সবাই বাঁকা চোখে তাকানো শুরু করবেন না।
আমার পছন্দ হয়েছে নকিয়া ৫২৩৩ হ্যান্ডসেটটি । কিন্তু এর দাম অনেক। ১০৭০০ টাকা।
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




