somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কপাল :| পড়লাম অ্যাকাউন্টিং আর পরীক্ষা দিলাম ইংরেজি :((

০৭ ই আগস্ট, ২০১১ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পূর্ব প্রকাশঃ ইংরেজি ব্লগ

নতুন কলেজে ভর্তি হয়ে একটু সোজা হয়ে বসতেও পারলাম না পরীক্ষা শুরু হয়ে গেল। :( কী আর করা। ক্লাস টেস্ট হলেও এর মার্ক মিড টার্মে যোগ হয় তাই অবহেলা করার উপায় নেই। তাও আবার একদিনে একইসঙ্গে দুইটা পরীক্ষা। :(

রুটিন অনুযায়ী ছিল আজ অ্যাকাউন্টিং আর মার্কেটিং পরীক্ষা। মার্কেটিং মোটামুটি পড়া হয়েছে, অ্যাকাউন্টিং তেমন করাই হয়নি। বিশেষ করে অ্যাকাউন্টিং-এর খতিয়ান বা লেজার অধ্যায়ের অংকগুলো স্কুল জামানা থেকেই পারি না। :( এ বছর নাকি এইচএসসিতে খতিয়ান এসেছে তাই আমাদের বেশ জোরদারভাবেই খতিয়ান পড়ানো হচ্ছে। তাছাড়া ২৫ মার্কের ক্লাস টেস্ট পরীক্ষায় ১০ মার্ক রয়েছে খতিয়ানে। তাই রীতিমতো মাথা খারাপ করেই খতিয়ানের পেছনে লেগে থাকলাম গত ৭ দিন (লম্বা গ্যাপ B-) )।

বিশেষ করে গতকাল রাতে জাবেদা এন্ট্রি দেয়ার নিয়ম, জাবেদা থেকে খতিয়ানে নেয়া এসব নিয়ে অনেক মাথা খাটালাম। প্রাইভেট টিউটর নেই বা কোনো কোচিং-এও এখনো যাই না তাই নিজেই অংক শিখতে হয়। :( একটা অংক ১০-১২ বার করেও কেন বইয়ের সঙ্গে মিললো না, শার্লক হোমস স্টাইলে ডিটেকটিভগিরি করে সেই প্রশ্নের উত্তর বের করে অবশেষে খতিয়ান তৈরি শিখে ফেললাম। B-) এভাবে শিখতে প্রচুর সময় যায়, কিন্তু একটা বিশেষ সুবিধা হচ্ছে প্রাইভেট টিচাররা বারবার বলে বুঝান বলে এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি নিজেই সিস্টেম খুঁজে বের করি তাই ভুলে যাবার সম্ভাবনা শতকরা আধা পার্সেন্ট। ;)

যাই হোক, এতো কষ্ট করলাম সবই মোটামুটি বৃথা গেল যখন আজ ভোরে কলেজে গিয়ে শুনি আজ অ্যাকাউন্টিং নয় ইংরেজি আর মার্কেটিং পরীক্ষা। :-/ :((:((:((

ভাগ্য তবু ভালো যে ইংরেজি পরীক্ষা, প্যারাগ্রাফ বানিয়ে টানিয়ে দিয়ে দেয়া যায় (আজীবন বানায়েই প্যারাগ্রাফ লিখে আসলাম :D )। কিন্তু মনটা খারাপ হয়ে গেল। গ্রামাটিক্যাল কিছু প্রশ্ন ছিল যেগুলোয় একবার চোখ বুলিয়ে গেলে ২৫-এ ২৫ চোখ বুজে উত্তর করতে পারতাম। একেবারে না পড়ে পরীক্ষা দেয়ায় গ্রামারের ১০ মার্কের ৫ মার্ক নিয়েই টেনশনে পড়ে গেছি। :( প্যারাগ্রাফের ১৪ মার্কে মোটামুটি ভালো কিছু আশা করছি কারণ প্যারাগ্রাফ "সাউন্ড পলিউশন"-এ এমন সব বক্তৃতা লিখে এসেছি যেন শব্দদূষণ নিয়ে আমার মতো মাথাব্যাথা পৃথিবীতে দ্বিতীয় কারো নেই। =p~ =p~ যেহেতু আগে থেকে পড়া নেই আর জীবনে কখনো প্যারাগ্রাফ মুখস্থও করিনি, তাই কলম নিয়ে ভাবলাম ওয়ার্ডপ্রেস ব্লগে পোস্ট লিখতে বসেছি। :D:D তা, পরীক্ষায় ব্লগিং খুব একটা খারাপ করিনি আশা করি। ;)

ইংরেজি আমার ফেভারিট সাবজেক্ট। আশা ছিল এটায় অন্তত ভালো মার্ক তুলবো। হলো না। :( দেখি এবার অ্যাকাউন্টিং-এ কী করা যায়। :( :(


শিক্ষাঃ পরীক্ষার রুটিন খাতায় লিখে রাখা অথবা একদিন পরীক্ষা শেষে কাউকে জিজ্ঞেস করে যাওয়া পরদিন কী পরীক্ষা।
:|


পূর্ব প্রকাশঃ ইংরেজি ব্লগ
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১১ রাত ১১:০৭
২২টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×