১।
টিয়ারে তুই নিসনে ধানের শিষ
আমার জানমালের হদিস
পাবে না, পাবে না কেউ তোর আগে
আমার বিষের নেশা কেটে গেছে
রস ঝরে যে গাছির কাটায়
কাটলে গলা, রসের জন্য গলা শুকায়
কিছু চুরি নয়তো চুরি ননি চুরির মতো
কিছু বুড়ি থাকেন কি হেকমতে সদা ছুড়ির মতো
আমার পিছে আসেন টিয়া
আমি ধানের শীষ
আমি হেকিম, করি সদা বিষেরে নির্বিষ । ।
২।
এতো ঢঙ, এতো ঢকিলা
তার পরাণের বাগানে আমি গান যে কোকিলা
এতো রঙ, এতো যে সই লাগি কাঁদিলা
যার পরাণের রূপে তুমি দেওয়ানা দেহ দিলা
সে এখন আর যায় না রাখিয়া গামছার ঘ্রাণ রে
যৈবন শুকায় যেমন কাষ্ঠ রস টানে
অগ্নির উৎপত্তি হয় আদি মণ্ত্র শানে
আমার ধরমে অরুচি ধরে
যদি প্রেম না বিশ্বাস করে
দেহক্ষেত্রে চাষ করি যে স্বধর্ম সোদরে
৩।
আমি কাঁদি মানুষ, কারণ মানুষ, তবু আমি নিজের দহন নিজে ভাজা
আমি রসুইক্ষেত্রে নিজের রসে, নিজকে ভাজি তরতাজা । ।
আমার দেহক্ষেত্রে চাষের জমিন ক্ষেত-খালি খিল পড়ে থাকে
আমার প্রথম বিয়ের শাড়ি নকশা আঁকা ট্রাংকে ঘুমায়
আমার প্রথম গানটি বাজে, নিজের দেহে নিজের বীণায়
আমি কেবল শিউরে উঠি স্বাধীন হয়ে উঠার ভয়ে
আমার প্রথম আলতা পায়ে পথ ছিলো না ছিলাম আমি
তার পরে ভাই হাঁটতে হাঁটতে আঙুল আমার গেছে খসে
আলতা গেছে আলতো পায়ের এখন আমি খেটে মরি । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



