হৃৎ
বিকেলের ডাক্তার অস্ফুটটানে 'ব্যাধি' লিখতেই
তোমার শাড়িগুলো খুব বিষন্ন হয়ে ওঠে,
দ্বিধার্ত নীল-পেন।
ম্লান দরোজার কাছে বাদামী কুকুরটা
হাড় চেটে চলে গেছে কবে -
হাসপাতালের নির্জনতা এড়িয়ে!
অনেক দ্বিধার পথ,
অনেক ছায়াশব্দ পাড়ি দিয়ে
যেসকল গণিতের রাশি উড়ে এলো - তার গায়ে
অস্ফুটটানে 'মৃত্যু' লিখতেই
তোমার শাড়িগুলো ফের বিষন্ন হয়ে ওঠে,
দ্বিধার্ত নীল-পেন।
বিকেলের ডাক্তার অস্ফুটটানে 'সূর্যাস্ত' লিখতেই
তুমি দেখে নিও মৃতরোদ,
আহা মর্সিয়া ফুটেছে প্রবল
কার ঠোঁটে?
----------------
আন্দালীব
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



