ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল শাখার আয়োজনে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে গত শনিবার শ্রীমঙ্গলে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্য মো. আব্দুস শহীদ এমপি বলেন, বর্তমান সরকার সব সময় জনকল্যানে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে।
শনিবার বিকাল ৫ টায় সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গনে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অণুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সরকারের দুই বছরের সময়কালে জাতীয় সংসদের ২০১ কার্যদিবসে মোট ২৩৪টি বিল পাস হয়েছে। এছাড়া জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, সে সময়ে দেশজুড়ে নানা অনাচার ছড়িয়ে পড়েছিল।
যুদ্ধাপরাধীদের আর্ন্তজাতিক মানের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন আগামী তিন বছরের মধ্যে সরকার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। তিনি তার সময়কালে শ্রীমঙ্গল-কমলগঞ্জ-মৌলভীবাজার তথা সিলেট বিভাগে তার উদ্যোগে যেসব উন্নয়নমূলক কর্মকান্ড সম্পন্ন হয়েছে তার সংপ্তি তথ্য তুলে ধরেন এবং জনগণের প্রশ্নের উত্তরে আরো বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সনাক শ্রীমঙ্গলের আহ্বায়ক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে এবং কমলকলি চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর জনসংপৃক্তকরণ বিভাগের পরিচালক মিসেস রাবেয়া রওশন।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মনির মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. শাহাদৎ হোসেন, সম্পাদক অর্ধেন্দু দেব, শ্রীমঙ্গলের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আছকির মিয়া, কমলগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে চিফ হুইপ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।