সুপার মডেল, সুপারস্টারের পর এবার সুপার ইমাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
‘ইমাম মুদা' অনুষ্ঠানের তরুণ প্রতিযোগীরা
অনুষ্ঠানের তরুণ প্রতিযোগীরাটেলিভিশনে বিভিন্ন ধরণের সুপারস্টার কাস্টিং শো হয়ে থাকে৷ কেউ হতে চায় গায়িকা, কেই নায়িকা কেউ সুপার মডেল৷ তবে মালয়শিয়ায় এবার তরুণরা জড়ো হয়েছে সুপার ইমাম হওয়ার জন্য৷ অনুষ্ঠানের নাম ‘ইমাম মুদা'৷
ইমাম মুদা অনুষ্ঠানের পুরস্কার ? কোন টিভিতে বা সিনেমাতে অভিনয়ের সুযোগ নয়৷ মদিনা বিশ্ববিদ্যালয়ে ইমাম হওয়ার প্রশিক্ষণ এবং তা বৃত্তি সহ৷ প্রতি শুক্রবার প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি৷
যে কোন কাস্টিং শোতে দেখা যাবে অত্যন্ত সুন্দরী তরুণী এবং সুর্দশন তরুণরা হাজির৷ তারা অভিনয় করছে, নাচছে, গান গাইছে৷ তবে সুপার ইমাম কাস্টিং শোতে কেউ এসব করছে না৷ তবে তারা কী করছে ? তাদের কোরআন তেলাওয়াৎ করতে হচ্ছে, ইসলাম ধর্মানুযায়ী দাফন-কাফনের সম্পূর্ণ রীতির বিশদ বর্ণনা দিতে হচ্ছে৷ একটি মেয়ে গর্ভবতী হয়ে পড়লে কোন ধরণের পরামর্শ মেয়েটিকে দেওয়া প্রয়োজন তা জানাতে হচ্ছে৷
মালয়শিয়ায় সুপার ইমাম শো ‘ইমাম মুদা' চালু হয়েছে৷ দশজন তরুণ অংশগ্রহণ করেছে এই শো-তে৷ তারা কোরআন তেলাওয়াৎ করে, দর্শক এবং জুরিমন্ডলীর মন জয় করতে চাচ্ছে৷ তাহলেই মদিনা বিশ্ববিদ্যালয়ে ইমাম হওয়ার জন্য বৃত্তি পাওয়া যাবে৷
সবার পরণে কালো পোশাক৷ সম্পূর্ণ দেহ আবৃত, একেবারে পা পর্যন্ত৷ তবে শেষ পর্যন্ত কে টিকে থাকবে বা কে বিদায় নেবে সে সিদ্ধান্ত নিচ্ছে দর্শকরা৷ প্রথামিক পর্যায়ে টিভি ক্যামেরার সামনে এসব তরুণদের লাশ পর্যন্ত ধোয়ার নিয়মগুলোও দেখাতে হয়েছে৷ কবর দেওয়াও দেখাতে হয়েছে৷ যখনই কেউ মারা গেছে ডাক পড়েছে এসব তরুণদের এবং তাদের সঙ্গে হাজির হয়েছে কাস্টিং শো-র ক্যামেরা ক্রু৷
২৬ বছর বয়সী আশিরাফ রেজওয়ান দশ জন তরুণদের একজন৷ তিনি জানান, ‘‘আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত৷ সবাই নাচে-গায় আর আমরা আমাদের ধর্মকে তুলে ধরার চেষ্টা করছি৷ এর আগে কোন ধর্মকে এভাবে তুলে ধরা হয়নি৷‘ইমাম মুদা'র মত অনুষ্ঠান অন্য কোথাও নেই৷''
১৯ থেকে ২৭ বছরের প্রার্থীদের ভীড় দেখা গেছে এই অনুষ্ঠানে৷ কেউ কাজ করছেন কৃষক হিসেবে, কেউ ব্যাংকার৷ কেউই আগে ইমামতি করেননি৷ তবে ধর্মীয় অনুপ্রেরণা সবার মধ্যেই আছে৷ সবাই তা প্রমাণ করতে চান৷
(DEUTSCHE VVELLE)
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।