শিরোনামহীন
১.
অন্ধকারেরও উজ্জ্বলতা আছে
মহাকালের স্রোতেরও আছে ক্ষয়
নোনাজলে পদ্ম খুঁজে খুঁজে
অন্ধকারে হাঁতড়ে যাই মনুষ্য হৃদয়
২.
কোন্ সুখ খুঁজে চলেছো আজও
বিস্মৃতির বিপর্যয়ে হারিয়েছো শৈশব
টকটকে লাল যৌবন, হারিয়েছো
চেনা দুঃখ।
অভিসারী নীলকন্ঠ পাখির গান
৩.
রাতের নির্জন নগ্নতায় আমি হেঁটে যাই
যেভাবে সময় হেঁটে যায় নিরাসক্ত দ্রোহে
কামনায়।
ভাঙ্গনের প্রচন্ড সম্ভাবনায় আমি ভেঙ্গে যাই
ভেঙ্গে ....... ভেঙ্গে ......... যাই......
প্রতিরাতে
অথবা, কোন কোন রাতে আমি
আমার মৃত শরীরটাকে ফেলে আসি
ঘৃনায়।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


