আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

খুঁজছি..... 

অপেক্ষার অনন্ত সময়!

১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২২

আমার পূর্বপূরুষের মৃত্যু
আমাকে ব্যাথিত করেনি
পৃথিবীর যত ক্লেদ-কান্না-আর বিভৎস পাপ
আমাকে আহত করেনি
আমি অপেক্ষা করতে শিখেছি

আমার ঘরে
দরজার ওপাশে ওৎ পেতে অপেক্ষা করছে মৃত্যু...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

সব সফল মানুষের পেছনে ব্যার্থতার ইতিহাস লুকিয়ে থাকে, হিলারীর ইতিহাসটা কি?

২৭ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:২২

কথাটা মনে পড়ল সেদিন পত্রিকায় একটা ছবি দেখে। হিলারী ক্লিনটন আর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রি হিনা খার রাব্বানির ছবি দেখে ভাবছিলাম "বর্তমান সময়ের নৃশংস ডাইনি হিসেবে হিলারীর সফল আত্মপ্রকাশের পেছনে কি ধরনের ব্যার্থতার ইতিহাস লুকিয়ে থাকতে পারে"। যদিও আমি ডাইনি বলছি কিন্তু পৃথিবীর দুই মহাদেশের বেশীরভাগ মানুষের কাছে হিলারী একজন সফল রাজনৈতিক...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

চলে যেতে চাই দুরে অনেক দুরে...

২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:১১

পৃথিবীটা খুব সুন্দর। এখন বুঝতে পারি। তাই চলে যেতে মন কিছুতেই সায় দেয় না। আরো ষাট বছর বাঁচতে ইচ্ছে করে। আমি যাদের ভালবাসী, যারা আমাকেও ভালবাসে সেই সব নিষ্পাপ ফুলের ভেতর যে শুয়োপোকা ঘুরে বেড়ায় না তা তো নয়। কিন্তু তাতে ফুলের কি দোষ? এই যে আমি বেঁচে থাকছি, লিখছি...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

চলে যেতে চাই দুরে অনেক দুরে

২৫ শে আগস্ট, ২০১১ রাত ১:০৬

যেখানে আমি আর কাউকে খুজে পাবো না। অনেক দুরে...... মৃত্যুর আগে যতদুরে যাওয়া যায়। যেখানে গেলে আমি বেচে থাকবো শারিরিক মৃত্যুর আগে পর্যন্ত। প্রতিদিন এত এত মৃত্যু আর সহ্য হয় না।

যেতে চাই এই ইচ্ছাটাই এখন একমাত্র উপলব্ধি। পথ খরচ বলে তো কিছুই রাখিনি জমা? একজন ভিক্ষুক কত পথ যেতে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

রুমানা আর সাইদের নষ্ট পরিবারের নিষ্পাপ শিশুটি এবং প্রাসঙ্গিক

২৪ শে জুন, ২০১১ দুপুর ১২:২৮

প্রথমে বলে নিই, এই রুমানা মনজুর আর সাইদের প্রতি আমার বিন্দুমাত্র সহানুভুতি নেই। আমার কষ্ট লাগে যখন ভাবি বাচ্চাটার কথা, কি জঘন্য একটা পরিস্থিতির ভেতর থেকে সে তার শৈশব অতিক্রম করছে!

ডাষ্টবিনে খাবার খুঁজতে থাকা, পিতৃ-মাতৃহীন শিশুদের ক্ষুধার কষ্ট নয়; মা-বাবার দাম্পত্য কলহের ভয়াবহ চেহারা এবং দুজনেরই নৈতিক স্খলনের চুড়ান্ত...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

২৬ ডিসেম্বর ২০১০

২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:১১

আমার চোখ দুটো নিয়ে আমি বিপদগ্রস্থ
চিলেকোঠায় ধুলোজমা আসবাবের মতো পুরোনো;
প্রাগৈতিহাসিক আমার দু'চোখ
সেই লোকটার কথা মনে পড়ে, বলেছিল-
Please give me fire....I'm a beggar....
কার্তিকের জমাট কুয়াশা আলগোছে সরিয়ে মধ্যরাতে
সে এসেছিল; দাড়িয়েছিল বন্ধ দরজার সামনে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

তা...তা...বোল

২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১:২৫

শরৎ এর ঘ্রান আমার বড় প্রিয়।
মাটি আর আকাশের কেমন যেন এক
বুনো ঘ্রান

বাড়ির কাছে আরশিনগর....
সেখানে পড়শীরা সব বেঘোরে ঘুমোয়;
সেই নগরের নাগরিক হলে মন্দ হতো না।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ভালোবাসা........আবুল হাসান

২০ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৪

আবার এসেছি আমি। বসে আছি তোমার উঠোনেঃ
প্রোথিত শিকড় নিম্নেঃ উর্ধে তরু, পাতার প্রতীকে
ধুঁকে ধুঁকে আমি আজো অবকাশ, বসন্তবাতাস, ঋতু, সবুজ ঝালর

জানিনা কিসের কান্নাঃ শিকড়ে ও সঘন বাকলে
তবু চলে স্ববিরোধ,- যদি চাই ভ্রুনমাটি.- অন্তরীণ আঘাতে লবণ
তখোন আমাকে দেয় অনাবৃষ্টি, ক্ষনমৃত্যু, বৈশাখের বিলোল দহন!...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

চোখ

০৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৫

ঘাসের সঙ্গে মিতালী করি
তুমি এইভাবে বিছিয়ে থেকো অনাদীকাল
প্রিয়তমার শুভ্র বসনে তুমি দিও
সবুজের আভা
শরৎ এর আকাশ দেবে রক্তিম উজ্জ্বলতা
আর আমি--- ধানের শীষের ভেতর থেকে
দুই চোখ মেলে দেখবো সেই দৃশ্য...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

শিরোনামহীন-৩

০৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫৪

অবিনাশী শোক জ্বলে রাতের আঁধারে
আকাশ ভেসে যায়,
দু'রে কোথায় বৃষ্টির আহ্বানে......কে জানে!
ঠিকানা খুঁজে বেড়াই আজো, আর তুমি ভাবো
খুঁজছি তোমাকেই। যে আকাশ ভেসে চলে
নিশুতির স্রোতে, তুমি ভাবো
সেখানেই আছে সুখ,
আফিমের মত গাঢ় ঘুমের নেশা।...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৫৭৮ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
গ্রাম, থৈ থৈ জল-কাদা, নৌকায় শুয়ে শুয়ে দু-চোখজোড়া বিকেলের আকাশ দেখতে দেখতে কখন যে জেগে ওঠে চাঁদ আর আকাশের কার্ণিস...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৫০টি
  • মন্তব্য করেছেন: ৪৯৪টি
  • মন্তব্য পেয়েছেন: ৩০৬টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৮ মাস
  • ব্লগটি মোট  ১৯০৭৪ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ