somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুমানা আর সাইদের নষ্ট পরিবারের নিষ্পাপ শিশুটি এবং প্রাসঙ্গিক

২৪ শে জুন, ২০১১ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে বলে নিই, এই রুমানা মনজুর আর সাইদের প্রতি আমার বিন্দুমাত্র সহানুভুতি নেই। আমার কষ্ট লাগে যখন ভাবি বাচ্চাটার কথা, কি জঘন্য একটা পরিস্থিতির ভেতর থেকে সে তার শৈশব অতিক্রম করছে!

ডাষ্টবিনে খাবার খুঁজতে থাকা, পিতৃ-মাতৃহীন শিশুদের ক্ষুধার কষ্ট নয়; মা-বাবার দাম্পত্য কলহের ভয়াবহ চেহারা এবং দুজনেরই নৈতিক স্খলনের চুড়ান্ত পরিস্থিতি- যার সাথে এখন প্রায় সমগ্র দেশবাসী এক অবদমিত ক্রোধ নিয়ে ঝাপিয়ে পড়েছে পক্ষে-বিপক্ষে, এমন এক মা-বাবার সন্তান হিসেবে এই শিশুটির ভবিষ্যত মানসিক সুস্থতা নিয়ে আমার আশঙ্কা।

বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় শিক্ষিত, একজন শিক্ষক এর সন্তান হিসেবে যে সামাজিক মর্যাদা, যে সাংষ্কৃতিক শ্রেষ্ঠত্ব এই শিশুটির মানসিক বিকাশের জন্য সহায়ক হতে পারতো, তার পরিবর্তে এমন অসম্মানজনক পরিস্থিতির স্মৃতি বয়ে বেড়াবার বোঝা থেকে এই দুই অপদার্থ মা-বাবা হয়ত শিশুটিকে রক্ষা করতে পারতেন।

কিন্তু তারা তা করেননি। কারণ তারা তো রক্ত-মাংসের মানুষ। তাদের সামাজিক ষ্টাটাস সহ আরো অনেক রকম জৈবিক প্রয়োজন আছে, সেটাই বা কম গুরুত্বপূর্ণ হবে কেন? এইসব প্রয়োজনই এসব ঘটনার জন্য দায়ী, যা সারাজীবন বাচ্চাটাকে বয়ে বেড়াতে হবে। রাষ্ট্রিয় বিচারে কে দোষী হবে এবং কার শাস্তি হবে জানিনা। তবে আমি নিশ্চিত রুমানা আর সাইদের বিচার এই শিশুটিই করবে। এবং সেটাই হবে চুড়ান্ত বিচার।

মানুষের প্রতি মানুষ সহানুভুতিশীল হবে এটা সবাই চায়। কিন্তু মানুষের চেহারা নিয়ে যে নোংরা প্রানীগুলো সমাজে সম্মান নিয়ে বেঁচে আছে দোর্দন্ডপ্রতাপে তাদের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, সহানুভুতি থাকার প্রশ্নই ওঠে না। শুধু আক্ষেপ এটাই যে- শিক্ষা, সম্পদ, সামাজিক মর্যাদা, কোন কিছুর মাধ্যমেই আমরা শিশুদের জন্য একটা সুন্দর সম্মানজনক জীবন দিতে পারছি না। এ দায় কার?
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১১ দুপুর ১২:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×