শরৎ এর ঘ্রান আমার বড় প্রিয়।
মাটি আর আকাশের কেমন যেন এক
বুনো ঘ্রান
বাড়ির কাছে আরশিনগর....
সেখানে পড়শীরা সব বেঘোরে ঘুমোয়;
সেই নগরের নাগরিক হলে মন্দ হতো না।
শরৎকালের আকাশ আমার বড় প্রিয়।
সেই আকাশে চামচিকা'রা উড়ে বেড়াতো।
খরস্রোতা নদীটি আজ স্থবির।
মাথাব্যাথা হলে মাথাটা কেটে ফেলা ভালো
কিন্তু তখন আর আমার হাত দুটো দেখতে পাবো না।
কুয়াশা কেন যে নেশাদ্রব্য নয়!
মাথাটা ফাঁপা হলে বেশ হালকা লাগত
শুন্যতা যে কোথায় হারালো!
খোঁজাখুঁজি ব্যাপারটা বিরক্তিকর
না চাহিলে যারে পাওয়া যায়
তার নাম কি? রবিবাবু, দয়া করে বলে যাবেন কি?
শরৎকাল কেন যে চলে যায়....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


