২৪/৭
২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আহা সেইসব দিন! কী সব দিন!
আমরা ক'জনই সময়ের নিয়ন্ত্রক!
সময়কে পরিয়ে দিয়েছিলাম ডাণ্ডাবেড়ি।
যেহেতু আগেই দরোজাকে বারণ করে দিযেছি,
তাই দিনভর থাকতো মুখরিত ও কলরবমুখর।
কেউই ছিলো না ঈশানী মেঘ,
কেননা বিশেষভাবে যুক্ত ছিলো প্রাপ্তি সম্ভাবনা।
এমন কখনো হয়নি বসে আছে- পানপাত্রশূন্য!
ঝড়ের পরই বদলে যেতে শুরু করলো-
যারা এতকাল নিজেদের উৎসর্গ করেছে বলে,
বলাবলি করতো- বীভৎসরকম!
অতি আনুগত্য ও প্রেমে বিভ্রান্ত হয়ে-
বরণ করেছিলাম অন্ধত্ব।
যারা যারা ছিলো আমিষাক্ত তাদেরও করে দিয়েছি মনফুর্তিপূর্তি!
বড়ো বেশি উন্মুক্ত করে দিয়েছিলাম সাদা খাতা!
একবারও মনে হয়নি গোপনে গোপনে তৈরি হচ্ছে হত্যার পাণ্ডুলিপি।
যে সময় থেকে খরাকালের সাথে বোঝাপড়া হতে শুরু করলো,
তখনি আকস্মিক পাল্টে গেলো নিত্যাভাস!
ভিজিয়ে দিয়ে যারা কৌশলে আত্মগোপনে, অপেক্ষা করছি-
অপঘাত এসে জানাবে সুসংবাদ!
২৪/৭ খোলা থাকে ফুলের দোকান!
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত তখন প্রায় তিনটা।
আমি জানালার পাশে বসে আছি, হাতে গাজার পট।
বাইরে আকাশে চাঁদ নেই। দূরে কোথাও একটা কুকুর ডাকছে।
টেবিলের ওপর একটা কাচের গ্লাসে অর্ধেক পানি রাখা।
হঠাৎ আমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন
আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত...
...বাকিটুকু পড়ুন

---
তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না
নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়
তূর্য কোনো রাজনীতি করতো...
...বাকিটুকু পড়ুন
এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে...
...বাকিটুকু পড়ুন