
আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পাকিস্তানের কোনো পার্লামেন্টই তার পূর্ণ মেয়াদ পূর্ণ করতে পারে নাই। উহার মাঝে গিয়ে আমাদের হাফিজ সাহেব কি নিয়ে আসবেন? উনার প্রধানমন্ত্রী তারেক জিয়া যেন পূর্ণ মেয়াদ শেষ করতে না পারে তার ফর্মুলা নিয়ে আসবেন নাকি!
পাকিস্তান গিয়ে উনি উনার হিতাহিত জ্ঞান মনে হয় হারিয়ে ফেলেছেন। ৭১ নিয়ে উনি আবর্জনা মার্কা কথাবার্তা বলছেন।
উনি মুক্তিযোদ্ধা বলে কথাগুলি কানে বাজছে, অন্যথায় অবাক হওয়ার কিছু ছিল না। তিনি বলেছেন “পাকিস্তানকে দুর্বল করার জন্যই একাত্তরে ভারত আমাদের সহযোগিতা করেছে, পাকিস্তান ভারত ফুটবল ম্যাচে নাকি ৯৯.৯৯ জন বাংলাদেশি দর্শক পাকিস্তানকে সাপোর্ট করেছে!”
উনি পার্লামেন্ট সম্পর্কে জানতে চাইলে বৃটেনের পার্লামেন্টে যেতে পারতেন, ইউরোপের পার্লামেন্টে কিংবা কাউকে না জানিয়ে ইজরাইলের পার্লামেন্টও দেখতে যেতে পারেন। এসব না করে উনি গিয়েছেন পাকিস্তানের পার্লামেন্ট দেখতে! আসলে পাকিস্তানের পার্লামেন্টে দেখার কিছু নেই। এরচেয়ে ভালো হতো উনি আসিফ মুনিরের অফিসে গিয়ে চা বিস্কুট খেতে খেতে পাকিস্তানের পার্লামেন্ট সম্পর্কে সঠিক তথ্য জেনে আসতে পারতেন।
কর্নেল অলি আহমেদ, আখতারুজ্জামান এবং সর্বশেষ আমাদের স্পিকার হাফিজ উদ্দিন উনারা শেষ জীবনে এসে আর মুক্তিযুদ্ধ হিসেবে থাকতে পারেননি। মেজর জিয়া বেঁচে থাকলে উনাদেরকে কি বলে ডাকতেন কে জানে! নাকি উনিও উনাদের মতই হয়ে যেতেন!
বড় বিচিত্র এই দেশ, তার মুক্তিযুদ্ধ, তার স্বাধীনতা সর্বোপরি তার রাজনীতি!
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


