
শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব বয়সী মানুষদের সে কি ভিড়!
ভিড় ঠেলে বিভিন্ন স্টল ঘুরে কার্টুন পিপলের টেবিলে গিয়ে একটা নোটবুক কিনলাম। নোটবুক তো কেনা হলো, হঠাৎ মনে হলো - আয়োজক
কার্টুন পিপলের ফাউন্ডার সৈয়দ রাশাদ ইমাম তন্ময়ের একটা অটোগ্রাফ চাইলে মন্দ হয় না!
তন্ময় ভাইকে 'টেডেক্স - লালমাটিয়া' আয়োজন করার চেষ্টার সময় থেকে চিনি। তিনি অটোগ্রাফ দিতে গিয়ে রহস্যময় একটা হাসি দিলেন। কি ব্যাপার! দেখি উনি আমার নোটবুকে একটা স্কেচ আকছেন! প্রথমে কিছু বুঝতে পারি নাই। এরপরে, ঠাস ঠাস ঠাস। কয়েক মুহুর্ত পরে দেখি উনি আমার একটা ক্যারিকেচার একে বসেছেন! বাহ!
দারুণ আনন্দময় কিছু মূহুর্তের জন্ম দেওয়া সময়টাকে উপভোগ করতে করতে তেহারি গলাধঃকরণ করে বাসার পথে হাটা ধরলাম!
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


