আমার চোখ দুটো নিয়ে আমি বিপদগ্রস্থ
চিলেকোঠায় ধুলোজমা আসবাবের মতো পুরোনো;
প্রাগৈতিহাসিক আমার দু'চোখ
সেই লোকটার কথা মনে পড়ে, বলেছিল-
Please give me fire....I'm a beggar....
কার্তিকের জমাট কুয়াশা আলগোছে সরিয়ে মধ্যরাতে
সে এসেছিল; দাড়িয়েছিল বন্ধ দরজার সামনে
তুমি কোথায় হারাল
তোমাকে যে আর খুঁজে পাই না
তারপর কত কার্তিকের জমাট কুয়াশা নিঃশব্দে পেরিয়ে এসেছি
কত অমাবশ্বা সারারাত জেগে জেগে তোমাকে খুঁজেছি
আজও আমি আমার প্রাগৈতিহাসিক দুচোখ নিয়ে
ভিক্ষা করে ফিরি
"Please give me fire
I'm a beggar."
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


