গিয়েছিলাম ভাগ্নের জন্য পেন্সিল, ইরেজার আর স্কেল কিনতে। দেখলাম দোকানের একপাশে বইয়ের তাকে অযত্নে ধুলোমাখা মলিন চেহারা নিয়ে পড়ে আছে ফ্রানৎস কাফকা। জুলফিকার নিউটন অনুদিত 'দ্য ক্যাসল'। বইটি হাতে নিতে নিতে খেয়াল করলাম দোকানদার বেশ উৎফুল্ল হয়ে উঠল। কিছুক্ষন নড়াচড়া করার পর দাম জানতে চাইলাম। দোকানদার বলল-
-এই বইটায় সর্বোচ্চ ছাড় দেবো।
আমি জানতে চাইলাম-
-কেন?
-বইটা পুরোনো হয়ে গেছে তো তাই। (আসলে সে বইটা বিক্রির আশা প্রায় ছেড়েই দিয়েছিলো)
২৬০ টাকার বই আমি ১৬০ টাকায় কিনে বেশ খুশি খুশি মনে আড্ডা দিয়ে বাড়ি ফিরলাম।
জুলফিকার নিউটন এর অনুবাদ আগে পড়েছি কিনা মনে নেই। যদিও ব্যাক ফ্লাপে দেয়া বইয়ের লিষ্ট দেখে মনে হল হয়ত পড়েছি অন্য কোন বই। একটু শঙ্কা ছিলো মনে। কারণ ইদানিং যে সব অনুবাদ বই বেরোচ্ছে তা শুধু উঠতি টাকাওয়ালাদের ড্রয়িংরুমে সাঁজিয়ে রাখা চলে।
আমার পড়া কাফকার প্রথম রচনা ছিলো মেটামরফোসিস। বিজ্ঞাপনপর্বের কোন একটা সংখ্যায় পড়েছিলাম প্রায় ৮/১০ বছর আগে। অনুবাদটা ভালো ছিলো কিন্তু সম্ভবত কোন প্রুফ না দেখেই লেখাটা ছেপে দিয়েছিল।
আমার সন্দেহ যে লেখাটা কাফকা'র না হয়ে যদি অন্য কারো হতো তাহলে তিন পৃষ্ঠার বেশী পড়া কারো পক্ষে সম্ভব হতো না।
কিন্তু এই বইয়ের ভুমিকা পড়েই আমার শঙ্কা কেটে গেছে এবং এমন একটা ভুমিকা লেখার জন্য লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করাটা অন্যায়। আশা করছি পুরো বইটা আরো ভালো লাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


