এই দিনে সর্বপ্রথম মানুষের উপর আণবিক বোমা নিক্ষেপ করে আমেরিকা
০৬ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ৬ আগস্ট- হিরোশিমা দিবস। মানুষের ওপর প্রথম আণবিক বোমা নিক্ষেপের বিভীষিকাময় সেই দিন। ১৯৪৫ সালের এই দিনে যারা এই বোমা ফেলেছিল, সেই যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ীই ৬০ হাজার থেকে ৭০ হাজার মানুষ নিহত হয় এই বোমায়। জাপানের হিরোশিমা নগরীর ১০ বর্গকিলোমিটার এলাকা পুরোপুরি ধূলায় মিশে গিয়েছিল। নগরীর ৬৮ ভাগ ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছিল আর ক্ষতিগ্রস্ত হয়েছিল আরো ২৪ ভাগ। বোমাটির নাম ছিল ‘লিটল বয়’ বা ‘ছোট ছেলে’। এই ‘ছোট ছেলের’ বিস্ফোরণে এত তাপ নির্গত হয়েছিল যে, নগরীর আশপাশের ক্ষেতের সব আলু মাটির নিচেই সিদ্ধ হয়ে গিয়েছিল। বিস্ফোরণের শব্দ শুনে নগরীর বাইরের এলাকার বাসিন্দাদের মধ্যে যারা ফিরে তাকিয়েছিল, তাদের অনেকেই অন্ধ হয়ে গিয়েছিল চিরতরে। প্রচণ্ড শব্দে কান থেকে রক্ত বেরিয়ে এসেছিল বহু মানুষের। এর ৬ দিন পর জাপানের নাগাশাকিতে ফেলা হয়েছিল আরো একটি আণবিক বোমা। তাতেও নিহত হয়েছিল ৪০ হাজার মানুষ। মানুষের ওপর প্রথম আণবিক বোমা নিক্ষেপের স্মরণে ১৯৪৭ সালের ৬ আগস্ট থেকে প্রতি বছর হিরোশিমা নগরীর শান্তি স্মৃতি পার্কে সমবেত হয় হাজার হাজার মানুষ। পৃথিবীর জন্য শান্তি কামনা করে তারা। কামনা করে আর কোনদিন যেন মানুষের ওপর এমন ভয়াবহ অস্ত্র আর নিক্ষিপ্ত না হয়। যদিও বিশ্বে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ক্রমেই বেড়ে চলেছে। ভয়ংকর এই মারণাস্ত্র এখন আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত ও পাকিস্তানের হাতে রয়েছে। আরো অনেক দেশ এই বোমা তৈরিরও চেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৯৪৫ সালে ঠিক যে স্থানটির ওপর আণবিক বোমা নিক্ষিপ্ত হয়েছিল, সেই পিস মেমোরিয়াল পার্কে গতকাল ফুল দিতে আসে বহু শিশু, নারী, পুরুষ।
- ইন্টারনেট থেকে মলয় পাঁড়ে
(ইত্তেফাক থেকে)
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন