কিশোর বয়সের উপযোগী করে তথ্যপ্রযুক্তির শিক্ষা কি হতে পারে- তা নিয়ে ভাবতে আমি আপনাদের সহায়তা চেয়েছিলাম। আপনারা অনেকেই এ বিষয় নিয়ে আপনাদের ভাবনার কথা জানিয়েছেন। আপনাদের ভাবনার কথাগুলো এবং আমার ভাবনাগুলোকে একত্র করে কিশোর বয়সের উপযোগী তথ্যপ্রযুক্তি এবং আমাদের কিশোর সমাজ-৩ তথ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষানীতি আমরা ডেভেলপ করতে পারি।
আসুন ভেবে দেখি কিশোরদের উপযোগী তথ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষায় কি কি অন্তর্ভুক্ত হতে পারে-
১. কম্পিউটার এবং মোবাইল কিভাবে কাজ করে।
২. হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর পার্থক্য।
৩. কী বোর্ড বনাম কলম এবং ডিসপ্লে বনাম খাতা।
৪. উইন্ডোজ কি এবং মনিটর কি?
৫. কম্পিউটার এবং ইন্টারনেট।
৬. ইন্টারনেটের খারাপ দিক।
৭. ইন্টারনেটের ভাল দিক।
৮. শিক্ষার কাজে কম্পিউটারের ব্যবহার।
৯. দৈনিক পত্রিকা এবং আর্কাইভ নেটে দেখা
১০. উইকিপিডিয়া থেকে তথ্য জানার পদ্ধতি
১১. ব্লগ লেখা
১২. বাংলা উইকিপিডিয়া
১৩. বাংলায় মেইল লেখা
১৪. গুগল আর্থ ব্যবহার করে বিশ্ব পরিচিতি।
১৫. বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান, ক্যাম্পাস পরিচিতি
১৬. খেলাধূলার সর্বশেষ সংবাদ জানা এবং আর্কাইভ
১৭. আন্তর্জাতিক শিক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা।
১৮. মেইল সার্ভিস কি?
১৯. সার্চ ইঞ্জিন বলতে কি বুঝ?
২০. এক্সপ্লোর/অপেরা/মজিলা ফায়ারফক্স ইত্যাদি ব্রাউজার।
২১. ব্রাউজারের অ্যাড্রেস বার সম্পর্কে ধারণা।
২২. ওয়েব অ্যাড্রেস কি?
২৩. মেইল খোলার জন্য কিভাবে রেজিস্ট্রেশন, চেক অ্যান্ড সেন্ড করতে হয়।
২৪. মেমোরী কি?
২৫. সাধারণ কম্পিউটার কনফিগারেশন।
২৬. ফান্ডামেন্টাল কম্পিউটার কন্ট্রোল প্যানেল।
২৭. বিখ্যাত খেলোয়ার সম্পর্কে জানা।
২৮. বাংলা, ইংরেজি ডিকশনারী।
একটি ছোট্ট মনস্তাত্বিক পরীক্ষাঃ
গত বুধবারের ক্লাশে এই কিশোরদের একটি মনস্তাত্বিক পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষাটি ছিল এরূপ- ইন্টারনেটে সার্চ দিয়ে ম্যারাডোনার শ্রেষ্ঠ গোল দেখা। গোল্ডেন গোল অব ম্যারাডোনা ওয়ার্ল্ডকাপ- এই সার্চ দিয়ে ম্যারাডোনার সেই ঐতিহাসিক গোলটি কিশোরদের দেখানো হয়। তারপর তাদের হাতে কিছুক্ষণের জন্য নিজে নিজে ইন্টারনেট সার্চ করতে দিয়ে দেখা যায় এই কিশোররা পেলে, রোনাল্ডো এসব খেলোয়ারদের বিভিন্ন ভিডিও ক্লিপ দেখছে। পরীক্ষাটি নিয়েছিল ইএফএলবিডির গবেষণা সহকারি সোহেল।
এতে প্রমাণিত হয়, কিশোরদের সঠিক পদ্ধতি বাতলে দিতে পারলে তারা সঠিক পথেই থাকে।
আরও অনেক বিষয় থাকতে পারে যা জানানো গেলে কিশোরদের তথ্যপ্রযুক্তিকে গ্রহণ করার উৎসাহ বাড়বে। আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো এই কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আপনারা আপনাদের ভাবনাগুলো এই কিশোরদের সাথে শেয়ার করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

