মাঝে মাঝে আলোর ঝিলিক
রাস্তাটাকে মাতিয়ে রেখেছে গাড়ীর শব্দ
কাটছে না সময় সবকিছু যেন বড়ই নিস্তব্দ।
বুঝে না সময় শুনে না কথা
লোডশেডিং হওয়া যেন আমাদের প্রথা
সারাদিনের মাঝে বিদ্যুৎ পাওয়া দায়
এভাবেই কি চলবে আমাদের জীবন হায়।
মাঝে মাঝে কিছু কথা শুনি
যা বলেন আমাদের গুণী
বিদ্যুৎ ঘাটতি যাবে চিরতরে চলে
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া হলে।
তবু যেন সবকিছু চলছে আগের মতন
বিদ্যুৎ ঘাটতি নিরসনে নাই কোন যতন
তবু ভাবি লোডশেডিং হবে একদিন শেষ
গড়বো মোরা এভাবে সোনার বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



