আমার প্রিয় পোস্ট

দ্যা ব্লগার অলসো.....

ব্লগ আইডল: ব্লগবাজিতে পারঙ্গম বন্ধুরা!! ;) ;)

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৫

শেয়ারঃ
0 0 0

ডিসক্লেইমার১- এ পোস্টের বিষয় এবং পর্যালোচনা একান্তই ব্যক্তিগত। নিজস্ব মত কারো উপর চাপানোর জন্য এ পোস্ট দেয়া হয়নি। ;)
ডিসক্লেইমার২- তাবৎ নতুন ব্লগারদের জন্য.......:)

আজকাল মৌলিক লেখা লিখার স্পৃহা পাইনা। তাই আবজাব বিষয় নিয়ে পুস্ট দেই। :(

সামু ব্লগে প্রচুর ব্লগার ব্লগিং করে, কিন্তু আকাশচুম্বি জনপ্রিয়তা বলতে যা বোঝায়, তা কজন হাসিল করতে পেরেছেন? অনেক নতুন ব্লগারের নিজেকে চেনাতেই বছর লেগে যায়। আর এমনও অনেক ব্লগার আছেন, যাদের বুড়ো(ব্লগিং এজ) হিসেবেই ধরা যায়, কিন্তু লাইম লাইটে আসতে পারেন নি। এ পর্যায়ে হয়তো অনেকেই দ্বিমত পোষন করবেন আমার সাথে। যে লাইম লাইটে আসার জন্য ব্লগিং করিনা, নিজের ভাবনাগুলোকে শেয়ার করার জন্যই ব্লগিং করি। মানি, কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো, আপনার থ্রো করা পোস্ট যদি মন্তব্যে ভরে না যায়, তাহলে কেমন লাগে?? :-P

এবার বলি সেইসব ব্লগারদের কথা, যারা জনপ্রিয় হতে হতে এমন এক উচ্চতায় উঠে গেছেন, নিচের দিকে তাকালে তারা প্রায়শই অনুভব করেন, আরে! আমি তো মাটি থেকে বেজায় উপরে!! :P
এদের নিকটি ব্লগারদের কাছে আইডলের মতোই(সব ব্লগারের কাছে নয়)। এরা হাচি কাশি দিলেও কি হলো কি হলো বলে সবাই সেই ব্লগে ভীড় জমান। সন্দেহ নেই, নিজস্বতায় এরা এমন এক ট্রেন্ড তৈরী করতে সমর্থ হয়েছেন। লেখার ভঙ্গি, মন্তব্যের মাঝে তীব্র সেন্স অফ হিউমার, লেখার মাঝে নিজের রুচিকে তুলে ধরতে পারা এবং সর্বোপরি মেধার সঠিক প্রয়োগ, আমার মনে হয় এসব গুনই সেইসব ব্লগারের জনপ্রিয়তার কারন।

শিরোনামে আমি আইডল শব্দটা ব্যবহার করেছি, কারো কারো দ্বিমত থাকতে পারে। তবে আমার ধারনা বেশির ভাগ ব্লগারের কাছে এরা আইডলই।

এবার চলুন দেখি সেরকম লিজেন্ড কয়েকজন ব্লগারের ব্লগ। আমি যাদের ভীষন পছন্দ করি, তাদেরকে তুলে ধরলাম। ভিন্ন মত থাকলে জানাতে পারেন।

চিকনমিয়া- আমি পুরান পাপী- - নামের মধ্যেই খুঁজে পাওয়া যায়, এই ব্লগারের রসবোধ। বোধকরি নামের চাইতে প্রেফাইল পিকেই তার সেন্স অফ হিউমারের সন্ধান পাওয়া যায়। ;)



এক বছরের বেশি সময় ধরে ব্লগিং করলেও এখন অনিয়মিত। কিন্তু ডেইলি তার ব্লগ ভিজিট করছেন অনেকে। তাকে নিয়মিত হবার অনুরোধ জানিয়ে আসছেন। মাইনাস বয় হিসেবে খ্যাত এই ব্লগার জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন। অথচ এতোদিনে তার পোস্ট সংখ্যা মাত্র দশ!! সবগুলো পোস্টই সুপার হিট। ফেব্রুয়ারিতে তার বছরপূর্তি পোস্ট এ দেখুন তার জনপ্রিয়তার নমুনা! পোস্টে অ্যাভারেজ মন্তব্যের সংখ্যা ৩০০ এর কাছাকাছি।
তার সবগুলো মন্তব্যই বেশ রসালো। তড়িঘড়ি করে খুঁজতে গিয়ে এটাই চোখে পড়লো- :P

রাফাত সাদাত বলেছেন: শইলডা ভালানি জ্যাডা?
২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: ঠান্ডা লাগচে, বড়ই কষ্টে আচি :(
আমার ranking এ চিকনা জ্যাডা এক নম্বর। জ্যাডা ফিরা আহো!!/:)/:)

রাশেদ - ভালো পোলা আছিলাম, এখন আপাদমস্তক ভন্ড!-
আর এক জনপ্রিয় চরিত্র। যতোটা না পোস্টের জন্য, তারচে বেশি কমেন্ট এর জন্য। হেন পোস্ট ছিলোনা, যেথায় তাহার কলমধূলি(!!) পড়িতোনা:P
যাই পড়তেন, মন দিয়ে পড়তেন। অনেক নব্য লেখক তার কাছ থেকে আলোচনা সমলোচনায় নিজেকে সমৃদ্ধ করতে পেরেছেন। এ অধমও তার ব্যতিক্রম নয়। কারো কাছে রাশেদ ভাই, কারো কাছে রাশু হিসেবে পরিচিত এই ব্লগার নিজের স্বকীয়তা সবসময় বজায় রাখার চেষ্টা করেছেন। বহু বিতর্কিত পোস্টে আলোচনায় গিয়েছেন, কিন্তু কীবোর্ডে কখনও গালির তুবড়ি ছোটান নি। ২ বছর ৫ মাস ধরে ব্লগিং করছেন। ১৫০ টি পোস্ট করেছেন। প্রতিটি পোস্টই হিট। তার ব্লগের হিট দেখুন-ব্লগটি মোট ১৭৮০৪৯ বার দেখা হয়েছে!! অথচ এখন তিনি আসেন না বললেই চলে।
আর সবার মতো তিনিও আমার অনেক প্রিয় ব্লগার। উই মিস ইউ ডুড!!/:)

তনুজা-পোস্ট বিরতি- এলাম, দেখলাম আর জয় করলাম। তনুজার বেলায় এই কথাটা খাটে। ব্লগিং এর শুরু থেকেই এমন খ্যাতি আর কোনো ব্লগারের ভাগ্যে জুটেছে কিনা আমার জানা নেই। ১ বছরের কাছাকাছি সময় ধরে ব্লগিং করছেন। পোস্টের সংখ্যঅ ৬০+। প্রতিটিই হিট। তবে কেন জানি এই ব্লগে আমি হতভাগা খুব কমই মন্তব্য করেছি। :(( সন্দেহ নেই, তনুজা এক অনুকরনীয় ব্লগার।


তামিম ইরফান-নাম: অধ্যাপক গোলাবী হনুমান পেশা: বান্দরামি শখ: গাছের ডাইল ধইরা ঝুলন খাওয়া আর চান্স পাইলে মানুষের চুল ধইরা টানাটানি করা প্রিয় খাদ্য: আইট্টা কলা ও উকুন

প্রোফাইল দেখলেই হাসতে হাসতে মরার দশা হয়। গুলাবী নামে খ্যাত এই ব্লগার বান্দরবেলা সিরিজ দিয়ে খ্যাতির তুঙ্গে উঠে যান। তবে তার অনেক আগে থেকেই তিনি জনপ্রিয়। ব্লগে হেন কেউ ছিলেনা যে কিনা গুলাবীর নাম শুনেনি। চাইলে তখনকার দিনে গুলাবী ফ্যান ক্লাব নামে একটা ক্লাব অনায়াসেই খোলা যেতো। :P
২ বছরের বেশি হলো ব্লগিংয়ে আছেন। সেঞ্চুরি মেরে দিয়েছেন। ব্লগটি মোট ১১০৭৫৭ বার দেখা হয়েছে!!!!
অনেক দিন হইলো, পুস্ট দ্যান ভাইX((


মানুষ-খারাপ ছেলে- এই ব্লগারের সম্পদ হলো তীব্র সেন্স অফ হিউমার। যেকোন সিরিয়াস বিষয়ের মাঝ থেকেও রম্য খুঁজে নিতে পারার অদ্ভুত এক দক্ষতা আছে তার। রবীন্দ্রনাথের ছুটি গল্পটি কালজয়ী গল্প। আমাদের রমজান মিঞা সেই গম্ভীর লেখাটিকে ব্যবচ্ছেদ করেছেন কমেডি রুপে। :P ব্লগে সর্বকালের সেরা রম্য গল্প বলতে আমি সেই গল্পটিকেই বুঝি। দুঃখ হলো, গল্পটির লিংক দিতে পারছিনা। কারন, রমজান মিঞা তার পোস্ট সরিয়ে ফেলেছেন মডুদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ। তবে তার রসবোধের ছোট্ট একটা নমুনা দেখতে পারেন এই পোস্টে।
২ নং মন্তব্যটিতে চোখ বুলান। কি বুঝলেন?? এই সিরিয়াস পোস্টের বারোটা বাজানোর জন্য ওই একটি মন্তব্যই যথেষ্ঠ!!B-)
মানুকে অনুরোধ, সব পোস্ট ডাস্টবিনে ফালায়া দ্যান, কিন্তু ছুটি গল্পটি ফেরত আনেন। নতুন ব্লগারদের ওই গল্পটি পড়ার প্রয়োজন আছে। মানুর ব্লগ


মানবী- ব্লগ এখন শিরোনামহীন- তখনকার দিনে মানবী আপুর পোস্ট মানেই স্টিকি। তার লেখার বিষয়বস্তু মানবতা। তথাকিথত নারীবাদ নয়, যেখানেই অত্যাচার নিপীড়ন হয়েছে, ব্লগারদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই ব্লগার। তুলে ধরেছেন সেইসব কাহিনী। যেগুলো প্রচন্ড ব্যস্ততার কারনে অগোচরে রয়ে যায়। এখন কম আসেন, আদর্শ ব্লগার বলতে যা বোঝায় তিনি তাই। আমি তাকে মিস করি। মানবীর ব্লগ

নাফিস ইফতেখার-অন্তহীন অপেক্ষা........ - নাফিস ইফতেখার খুব মেধাবী একজন ব্লগার। টেকি পোস্ট, খেলার পোস্ট, গ্রাফিক্স নিয়ে অসাধারন কাজ এবং অসাধারন রসবোধ তাকে জনপ্রিয় চরিত্রে পরিনত করেছে। দেড় বছরে ট্রিপল সেঞ্চুরির মালিক হয়েছেন। ম্যারাথন ব্লগিং যাকে বলে। ব্লগটি মোট ৪৬৮১১০ বার দেখা হয়েছে!!!!!!!!!! :|:|:|

জেরী-পৃথিবীর সব ভাল-মন্দের ভীড়ে---এই আমি--জেরী- মেয়ে ব্লগাররা এই ব্লগের প্রান:P। আর জেরী নামের ইঁদুরটি তো এই ব্লগের শোভা বললেই চলে:P।(লুলীয় স্টাইলে বললেও, আমি কিন্তু লুল নই) জেরী নামটার মধ্যেই বিটলা একটা ভাব আছে। জনপ্রিয় কার্টূন চরিত্র টম এন্ড জেরীর জেরী নামের ইঁদুরটির কীর্তিকলাপের কথা সবারই জানা। জেরীও সেই ভেক ধরে বাজিমাত করেছেন। এই পোস্টে নিজেকে ঢংঙ্গী হিসেবে অভিহিত করেছেন তিনি।
জেরীর পিকে নতুন সংযোজন বাংলার পতাকা। জবরদস্ত!!;)

একরামুল হক শামীম-রূপালী আলোর পথে- ব্লগিং জীবনের শুর থেকে এ পর্যন্ত প্রচুর ব্লগারদের সাথে ভার্চূয়ালি এবং সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেছেন শামীম ভাই। ব্লগ নিয়ে তার মতো মাথা ঘামায় খুব অল্প কজন ব্লগার। সবার কাছে নিজের ক্লিন ইমেজটা ধরে রাখতে অনেকটাই সমর্থ হয়েছেন তিনি। তবে ইদানিং ফিউশন ফাইভের সাথে তার নাম জড়াচ্ছেন অনেকে। এবং সেটা যারপরনাই মিথ্যা। যুদ্ধাপরাধীদের বিচার ইস্যূতে তার পোস্টগুলো প্রামান্য দলিলের মতোই।
একটা সময় তিনি খেকু ছাইমা হিসেবে পরিচিত ছিলেন বন্ধুদের কাছে। :Pসেসব এখন অতীত।/:)
২০০৭ এর মার্চ মাসে প্রথম পোস্ট দ্যান যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে। সেই থেকে এখনো লিখেই চলেছেনে। রেডিও ফূর্তি তাকে বেতন কি কামে দ্যায় কে জানে!!:P

আইরিন সুলতানা-অন্তরালে ...- কবি, গল্পকার, ভ্রমন কাহিনী লিখিয়ে, প্রাবন্ধিক ইত্যাদি পরিচয়ে পরিচিত এই ব্লগারের আরো একটি প্রশংসাযোগ্য কাজ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার ইস্যূতে জনসচেতনতা সৃষ্টির নিরলস প্রয়াস। তার নিপাট লেখক ইমেজে একটুখানি আঁচড় মনে হয় এই ইস্যুটি।

বিষাক্ত মানুষ- ♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom- ম্যান অফ লিরিকস নামে অভিহিত করি তাকে আমি। বাবুয়া নামের এক গৃহপালিত জন্তুর কারনে ব্লগে আসা ছেড়ে দেন তিনি। চাইলে এখানে দেখতে পারেন। কিন্তু এখনো নিয়মিতই তার ব্লগ ভিজিট করছেন অনেকে। বিমা ভাইয়েরও সেন্স অফ হিউমারের তুলনা নাই। গানের লিরিকস নিয়ে পোস্ট দিলেও এর বাইরে তার আরো একটি পোস্ট আছে যেটি অসাধারন বললেও কম বলা হয়।
গান নিয়ে তার ঐতিহাসিক!! পুস্ট এইডা। না দেখলে জীবন বৃথা। বিমা ভাইরে মিস্করি।/:)
ফিউশন ফাইভ- নিঃসঙ্গ শেরপা- সবশেষে ওয়ান ম্যান আর্মি!! সন্দেহ নেই, অসাধারন মেধাবী এবং চালু একজন ব্লগার। হেন বিষয় নেই ,যা নিয়ে তিনি পোস্ট দ্যাননি। ব্লগ ঝিমাচ্ছে, নো প্রব; ফিফা এলো বলে!! এ পর্যন্ত তাকে নিয়ে যতো চর্চা সামু ব্লগে হয়েছে, আর কাউকে নিয়ে হয়েছে কিনা আমার জানা নেই। অনেকের কাছে তিনি রেসিডেন্ট। আমি সে তর্কে যেতে চাইনা। তার ঝুলিতে ব্লগ বিষয়ক সমস্ত কিছুই পাবেন। ব্লগসাইকোপিডিয়া বললেও কম বলা হবে তাকে। এতো সময় পান কি করে সেটাই একটা প্রশ্ন। হতে পারে তার কাজই এই!! :P একদা তিনি লোকালটক নামে পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধ নিয়ে তার করা সংকলনটার জন্য লোকে এখনো তাকে শ্রদ্ধার চোখে দেখে। /:) তবে তার হামবড়া ভাবের কারনে ব্যাক্তিগত ভাবে তাকে আইডল হিসেবে মানতে পারিনা। কিন্তু ফিউশন ফাইভের মেধা নিয়ে তার শত্রুও দ্বিমত পোষন করবেন বলে মনে হয়না।
ফিফার ব্লগ

এছাড়া রাগ ইমন

চান্কু ভাইয়া

শরফু

নুশেরা

ফারহান ভাই।

রাতমজুর

নরাধম

এরাও বেশ জনপ্রিয় ব্লগার।


ম্যাভেরিক, অপ্সরা, বিডি আইডল, ইমন জুবায়ের, মেহরাব শাহরিয়ার, কাঁকন সহ যাদের নাম আসেনি, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। সময় পেলে তাদের নিয়ে আর একটা পোস্ট দেয়ার চেষ্টা করবো।






 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফালতুফালতু ;
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১০ ভোর ৪:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৩
লিটল হামা বলেছেন: মানুষ, বিমা, চিক্না, রাশেদ, তনুজারে মিস্করি :(
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৫

লেখক বলেছেন: আমিও.. :( :(

২. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৬
চাঙ্কু বলেছেন: খেক খেক । পোষ্ট ভালু হইছে ।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: চান্কু ভাইয়া, আপনেও কিন্তু আইডল...... :#)

৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১০
বাবুনি সুপ্তি বলেছেন: আপু আমি ব্লগার দের খুব ভাল করে চিনতে পারলাম আপনার পোষ্ট পড়ে। ভাল লাগল।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৪

লেখক বলেছেন: আপু!!!!!!!!!!!!!!!!!!!!!! B:-) B:-) B:-) B:-)

খাইছে!!!!!!!!!!!!!!!!!! :-* :-* :-* :-*

সুপ্তি, আপু কারে ডাকলেন????????? X(( X(( X(( X((

মন্তব্যের জন্য ধন্যবাদ। :#)

৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৪
চাঙ্কু বলেছেন: আমারে অপমান করলেন কেনু ?? খেলপ না ।
আমি পোষ্ট লেখিনা মাসে ২ডা । আর আমারে খাইডল কইয়া অপমান !!! এই জীবুন আর রাখপো না :((
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: আসেন এক লগে দড়ি দেই। :#)

এক সময় তো আইডলই আছিলেন। আফসুসিত হইবার কাহিনী মাইনষে গ্রোগ্রাসে গিলতো :-P

৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৪
চাঙ্কু বলেছেন: এরশাদ আপু @ ভালো আছেন ?? =p~ =p~ =p~
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৬

লেখক বলেছেন: ওইডা টাইপিং মিস্টেক!!!:-/

ফাল পাইড়েন না কইলাম :-0

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন: ঠিকাছে। কিন্তু দেখলেন তো শুরু হইয়া গ্যাচেগা!! :(

৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৭
বাবুনি সুপ্তি বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন!
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: কষ্ট করে পড়ছেন, খুশি হইছি।

৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৯
সিউল রায়হান বলেছেন: " আপনার থ্রো করা পোস্ট যদি মন্তব্যে ভরে না যায়, তাহলে কেমন লাগে??"

- খারাপ লাগে না....... প্রথম পাতায় শেয়ার করা ব্লগ পড়া মানুষের সংখ্যা যদি নন-জিরো পজিটিভ নাম্বার হয় তাহলেই তো স্বার্থক...... না পড়লে আর কি, শেয়ার করাটা সফল হল না, এই আরকি :(

মন্তব্য পেলেও ভাল লাগে........ ব্লগ লিখার প্রথম দিনের অনুভূতি এবং আজকের অনুভূতি দু'টোই একই আছে এখনো
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২২

লেখক বলেছেন: তার মানে আপনি ব্লগকে ততোটা সিরিয়াসলি নেননাই। দ্যাটস নট ব্যাড। মন্তব্যটা ভালো লেগেছে।

৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৩
বাবুনি সুপ্তি বলেছেন: হুম সরি! আমার জন্য! আসলে আমি জেরি আপুর ছবি দেখে ভেবছি এটাজজেরি আপুর পোষ্ট! :( আপনার কমেন্ট না দেখলে বুঝতাম ই না! :(
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৬

লেখক বলেছেন: আরে বাদ দ্যান। তবে জেরীর ছবিটি উপরে দিতে চাইনাই। চিক্নার ছবিটি দিতে চাইছিলাম। আফটার অল হি ইজ নাম্বার ওয়ান।

জেরীর পোস্ট মনে কইরা কমেন্টান নাই তো?? :P

১০. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৫
ফিউশন ফাইভ বলেছেন: এটা ঠিক যে, আমিও মাঝে মাঝে অনেককে মিস করি। যেমন হাসিব। অনেকে শুনলে হাসবেন হয়তো। তবে মিস করি অবশ্যই।
বিশেষ করে আমার ব্যাপারে কঠিন সমালোচনা সত্ত্বেও এটাই বলবো যে, সবমিলিয়ে ভালোই লিখেছেন। :)
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: ধইন্যা। আপনের মেধা নিয়ে আমার মধ্যে একটুও সন্দেহ নেই।

১১. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৯
তায়েফ আহমাদ বলেছেন: জীবনে সেলিব্রেটী হইতার্লাম না!
:((

পোষ্ট ভাল হয়েছে- নিঃসন্দেহে............
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৪

লেখক বলেছেন: তায়েফ ভাই, সেলিব্রেটি হইতে না পারলে কি হইছে, ব্লগার তো বনেছি!! এটাই বা কম কিসে, কি কন?? B-))

১২. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৯
বিপ্লব কান্তি বলেছেন: হুম, আপনি ও অনেক পুরোনো ব্লগার
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: পুরোনো, কিন্তু ম্যান্দা মার্কা। :(

১৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩১
স্বপ্নকথক বলেছেন: তামিম্যা যে কৈ গেল??

মুখফোড় ?? যাকে সবাই গুরু মানে??

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৬

লেখক বলেছেন: দুঃখিত। মুখফোড় সম্পর্কে জানা নাই। সবাই যখন গুরু মানে, এখন থেকে দেখতে হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন: খালি হুমাইলেন??

১৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪১
স্বপ্নকথক বলেছেন: উনি এখন আর নেই...কিন্তু স্যাটায়ারধর্মী লেখায় এখন পর্যন্ত উনার সমতুল্য কাউকে পাইনি!! একদম সত্যি বলছি পাইনি! না.ই. রে ভালা পাই।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৩

লেখক বলেছেন: কি করে ব্লগটি চোখ এড়ালো??? নজরে আনার জন্য ধন্যবাদ। নাফিস মেধাবী ব্লগার।

১৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৯
বোহেমিয়ান কথকতা বলেছেন: অনেক খাটা খাটনি করতে হইছে বইলা মনে হইতেছে! B-)



হিমাল্য৭৭৭ এর লেখার হাত ভালো, নির্ঝর নৈঃশব্দ ও তাই, আছেন আশরাফ মাহমুদ এঁরা (এবং আরো অনেকে) ভাল লেখেন । কিন্তু তারা লাইম লাইটে নেই।
তাদের লেখা আমরা অনেকেই পড়ি। কিন্তু লাইম লাইট ব্যাপার টায় তারা নাই।
আমার হিসেবে আসলে আইডল ভালো লেখক দের ই হওয়া উচিত। কে কেমন হিট পেল তা দিয়ে নয় ।
যদিও ব্লগ মানেই শুধু ভালো লেখা নয়, কপি পেস্ট করা জোক্স, ছবি, টেকি টিপস ও বুঝায়!
আমিও নিজেও এসব পছন্দ করি, কিন্তু সব কিছুর ভীড়ে ভাল লেখা যেন ভুলে না যাই। সামুর পৃষ্ঠার পর পৃষ্ঠা পার হয়ে গেলেও মৌলিক লেখা চোখে পড়ে না। সংগৃহীত লেখাই বেশি চোখে পড়ে।

ভাল লেখকদের লাইম লাইটে উঠানোর কাজ কিন্তু আপনার মত প্রবীণ ব্লগার রা করতে পারে।

ধন্যবাদ

ডিস্ক্লেইমার অংশ পড়ছি তাও কইলাম কিছু কথা
মাইন্ড খাইয়েন না বস।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৬

লেখক বলেছেন: এতোক্ষনে আলুচনায় যাইবার মতো কিছু পাইলাম। ডিসক্লেইমার দিয়া রাখছি ক্যাচাল এড়ানোর লাইগা। তাইলে শুনেন, আমি মোটামুটি গল্পের খাদক। ভালো গল্প পাইলে গ্রোগ্রাসে গিলতে থাকি। সেই হিসেবে আশরাফ মাহমুদ ভাই, মোস্তাফিজ রিপন, (নাম মনে আইতাছেনা) এরা আমার অনেক প্রিয় ব্লগার। কিন্তু আপনে যেমন কইলেন, লাইম লাইট বলতে যা বোঝায়, হের তলায় এরা আসতে পারেন নাই। তার কারন হইলো, এই ব্লগ সাহিত্য ইকটু কম খায়। এখানে ছাগু, নাস্তিক- আস্তিক সহ হাবিজাবি টপিকের পোস্টের কদর বেশি।

যাদের নাম উল্লেখ করছি, হেরা সবাই নিজেগো স্টাইলের লাইগা বিখ্যাত হইছেন। যেমন মানুষ। আমি হেই ব্যাডার ভক্ত বিশেষ।

আপনেরে ধইন্যা। চালায়া যান, ভবিষ্যতে আমার মতো কেউ এইরহম পুস্টাইলে আপনার নামডাও থাকপো। ;)

১৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০০
শয়তান বলেছেন: ব্লগে আগের সেই টেইস্ট নাই /:)
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: সেইডা আর বলতে..... :(

১৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
"আর এমনও অনেক ব্লগার আছেন, যাদের বুড়ো(ব্লগিং এজ) হিসেবেই ধরা যায়, কিন্তু লাইম লাইটে আসতে পারেন নি।"

আমি মনে হয় এই দলে পড়ি! :(

অন্যদের ব্যাপারে আপনার সঙ্গে সহমত জানালাম। :)
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১০

লেখক বলেছেন: আমিও সেই দলে :( । তবে দলটা কিন্তু সংখ্যাধিক্যে ভারী। সেই হিসেবে নন সেলিব্রেটিরাইতো...... ;)

১৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৫
রনি রাজশাহী বলেছেন: শয়তান বলেছেন: ব্লগে আগের সেই টেইস্ট নাই /:)
২০. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৯
স্বপ্নকথক বলেছেন: স্বপ্নজয় ওরফে পাক্না জয়ের প্রেম কাহানী ভালো।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:২২

লেখক বলেছেন: বোঝা যাইতেছে, আপনে পড়ুয়া ব্লগার। আর কি কি ভালো তার পুরা লিস্ট দ্যান তো দেহি।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩৫

লেখক বলেছেন: মুখফোড়ের ব্লগ দেখলাম। তার করা মন্তব্যগুলো মুছে দিয়েছে। নিশ্চয়ই ইন্টারেস্টিং ছিলো সেগুলো। পড়তে মন চায়।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩৬

লেখক বলেছেন: ব্যাপার না। সময় কইরা দিয়া গ্যালেই হইবো।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩৯

লেখক বলেছেন: মুখফোড়ের আদমচরিত০০৯ পড়লাম। হাস্তে হাস্তে শেষ। কমেন্টাইছি।

২২. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩৮
স্বপ্নকথক বলেছেন: লেখক বলেছেন: মুখফোড়ের ব্লগ দেখলাম। তার করা মন্তব্যগুলো মুছে দিয়েছে। নিশ্চয়ই ইন্টারেস্টিং ছিলো সেগুলো। পড়তে মন চায়।

আমি কমেন্ট পর্যন্ত খুটিয়ে খুটিয়ে পড়েছি...একটা পোস্টে না.ই. ভাই যেয়ে সালাম দিয়ে আসছে... :D
২৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪৮
স্বপ্নকথক বলেছেন: উনার ছাগুরামকাব্য 01 : যাজাকুল্লা খাইর মারাত্তক!!! আপনি যেমন ব্লগারদের উপরে চিকনমিয়া রে রাখছেন..আমি মুখফোড়রে রাখছি..
আপনাকে পড়াতে পেরে খুব ভালো লাগছে... B-)
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: সত্যিই। অসাধারন লেখেন এই ভদ্রলোক।

২৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০১
স্বপ্নকথক বলেছেন: হিমু পড়ে দেখতে পারেন..আমার প্রিয়দের মধ্যে দ্বিতীয়। ইনার লেখা দুচারটা না পড়লে পয়েন্ট অফ ভিউ ধরা কঠিন...
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: আইচ্ছা।

২৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৪৬
রোবোট বলেছেন: অমি পিয়াল, আরিফ জেবতিক, শওকত মাসুম- এরা বাদ পড়লেন কেন। জিনের বাদশা, নাস্তিকের ধর্মকথা, নির্বাসিত, ম্য্যাভেরিক, মোস্তাফিজ রিপন, অগাণিতিক, ভাংগা পেনসিল, আহমাদ মোস্তফা কামাল এরা একটু কম পুপলার হলেও এদের লেখা যারা পড়ে তারা এদের কঠিন ফ্যান। মেহরাব শাহরিয়ার ও কঁাকনের নামও আসতে পারে জনপ্রিয় ব্লগারের লিস্টে।

চাংকু/নুশেরা/ফারহানের জন্য একটু বর্ণনা রাখতে পারতেন। নুশেরার পোস্ট মানেই ১০০ ব্লগারের দেড়শ কমেন্ট। এবং বেশীরভাগই অনটপিক। আমি লাইট হাউজের লেখারও ভক্ত ছিলাম।

মানুষের সেন্স অফ হিউমার অসাধারণ। ওরে একবার রাগানোর ইচছা আছে। গাইল দিয়াও সেটা করা যায়না। এটা দেখসি।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: প্রথমেই নামগুলো তুলে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আরিফ জেবতিক, জিনের বাদশা মোস্তাফিজ রিপন, ভাংগা পেনসিল, আ.মো.কা. এরা স্বপ্রতিভায় অসাধারন। জনপ্রিয়তাও আছে। কিন্তু সেরকম নয়, যেরকম আমি উল্লেখ করেছি। ব্যক্তিগতভাবে আমি ইনাদের লেখা পড়ার চেষ্টা কর। পিয়াল ভাইয়ের বেলায় একটু ব্যতিক্রম। তার ছাগুবিদ্বেষের কারনেই হোক, যৌবনযাত্রার কারনেই হোক, সব শ্রেনীর ব্লগার তাকে পছন্দ করেন বলে মনে হয়না। নাস্তিকের ধর্মকথার লেখা অসাধারন। কিন্তু তার পাঠকেরও শ্রেনী আছে বলে মনে হয়। মেহরাব ও কাঁকনের ব্লগ আরো ভালো করে পড়তে হবে আমাকে।

চান্কু ভাইয়া, নুশেরা'পু ও ফারহান ভাইয়ের কাছে ক্ষমাপ্রার্থী। ধন্যবাদ আবারো ।

২৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯
পুরাতন বলেছেন: ++++

মানুষের ছুটি পোষ্ট টা কি কোন ভাবে পাওয়া যাবে..... :(
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: দেখি ফেইসবুকে বা ইয়াহুতে তারে অনুরোধ করে।

২৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৪
চিকনমিয়া বলেছেন: পেলাচ
মনডা উদাস হইচে, যাগোর কতা কইচো হেরা আমারও আইডল , এরশাদ জেডারে ভালা পাই
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: পেলাচ!! আমি তো আপনের মাইনাসের আশায় এই পুস্ট দিছি জ্যাডা!! :(

২৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩
চিকনমিয়া বলেছেন: আমার মতো মাইনষেরে নিয়ে লেকচো, স্যালুট
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: :#) :``>>

২৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪
জেরী বলেছেন: mojar post:)
chikna amare protheme mainus dito X-(,rasu vai eid,noboborsher age eksathe ettogula page open kore shuveccha dite i thakto :P,manu vaier comts aonek mojar lage,fusion fiver poste khali kechal lage /:).r nafish post dile i to hit :D

ranking korte parchi na. ekta plus add kore niyen
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: প্লাস কি করে অ্যাড করতে হয় জানা নাই। দেখি নাফিসরে বইলা :-B

৩০. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ম্যাভেরিক ভাইয়ের নাম কই কই???????
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: ম্যাভেরিকের কাছেও ক্ষমাপ্রার্থী। হয়তো এটা ধারাবাহিক আকারে দেওয়া উচিত ছিলো। তাহলে সবার নাম আসতো। ভবিষ্যতে চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।

৩১. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩
~স্বপ্নজয়~ বলেছেন: আগের অনেক ভাল ভাল ব্লগারকেই মিস করি, হয়তো সময় করতে পারেন না আর এখন ...

সুন্দর পোষ্ট ... :)
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ স্বপ্নজয়।

৩২. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৬
নাজমুল আহমেদ বলেছেন: ২০০৯ সালটা একটা কুফা সালই বলা যাইতে পারে :(
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: আমার জন্যও। :(

৩৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭
রেজোওয়ানা বলেছেন: যাদের লেখা পড়ে উৎসাহিত হয়ে এখানে রেজি: করেছিলাম তাদের ওনেককেই আর দেখি না।
লেখা ভাল লেগেছে।
ম্যাভেরিক, ইমন জুবায়ের, অপ্সরাকে মনে হু এড করা যেত।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেকেই বাদ পড়েছেন। সবার কাছে ক্ষমাপ্রার্থী।

৩৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪
একরামুল হক শামীম বলেছেন: হুমম

পুরানো সেই দিনের কথা.....
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: :( :(

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: খালি হুমাইলেন??

৩৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:১৪
স্বপ্নকথক বলেছেন: Click This Link
আলিফ দেওয়ান......কাগু নামে পরিচিত......ব্যাপক জনপ্রিয় ছিলেন।
সাথে আরেকজনের নাম না বল্লেই নয়-
চিন্তা ভাবনা করে ইদুর
http://www.somewhereinblog.net/blog/rat
উনার স্যাটায়ারের নমুনা দেখেন-
http://www.somewhereinblog.net/blog/rat/28899684#c3810642

উনাদের খুব মিছ করি...... :(
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: আপনারে ম্যালা ধইন্যা। লিংকে আপনার নামটা যোগ করলাম।

৩৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: ভবিষ্যতে আমার মতো কেউ এইরহম পুস্টাইলে আপনার নামডাও থাকপো।

আশায় থাকলাম!! :) :)
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: শুধু আশায় থাকলেই হইবোনা। চটকদার, মজাদার এবং মানসম্পন্ন লেখা পোস্টায়া যাইতে হইবো।

৩৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১
বুলবুল আহমেদ পান্না বলেছেন: নস্টালজিক হৈ গেলাম্রে..... :(
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন: :(

৩৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১
চিকনমিয়া বলেছেন: হেপি নিউ ইয়ার, শইলডা ভালানি? মনডা ভালানি?
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: শইল মন দুইটাই খ্রাপ জ্যাডা। আপনেরেও হেপি নিউ ইয়ার।

৪০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০০
আরিফ থেকে আনা বলেছেন: সবার উপরে চীফ সত্য তাহার উপরে নাই /:)
৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: বুঝিনাই ভাই!!! চীফ মানে???

৪১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭
আমড়া কাঠের ঢেকি বলেছেন: বাবুনি সুপ্তি বলেছেন: আপু আমি ব্লগার দের খুব ভাল করে চিনতে পারলাম আপনার পোষ্ট পড়ে। ভাল লাগল।

;)
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: X( X( X( X( X(

৪২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
স্বপ্নকথক বলেছেন: চীফ মানে......তিনকোনা ;) বুঝলেন???
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: বুঝছি। আগেই ধারনা করছিলাম। কিন্তু তিনি সবার উপরে থাকবেন কি কামে?? জুকস!! =p~

৪৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
বাবুনি সুপ্তি বলেছেন: @আমড়া কাঠের ঢেকি

:(( :(( :(( :((
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: আপনে কান্নাকাটি করলেতো ওইডা মুইছা যাইবোনা। কাইন্দে :( ন না।

৪৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০
অনন্ত দিগন্ত বলেছেন: খিক খিক ... জটিল পোষ্ট
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: জটিলের কি দ্যাখলেন। পানির মতো তরল :P

৪৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৬
জেরী বলেছেন: আমড়া কাঠের ঢেকি বলেছেন: বাবুনি সুপ্তি বলেছেন: আপু আমি ব্লগার দের খুব ভাল করে চিনতে পারলাম আপনার পোষ্ট পড়ে। ভাল লাগল।

;););)
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন:

৪৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০২
ডঃ জেকিল বলেছেন: সবাই মিলে ভাল থাকা ভালো।
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: আইচ্ছা!!!!!!!

৪৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
চিকনমিয়া বলেছেন: শইল আর মনডা ভালা হওনের জইন্য দোয়া
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৭

লেখক বলেছেন: আমিন। আপনেরে ধইন্যা জেডা।

৪৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৮
রহমানরক্তিম বলেছেন: অমি পেয়াল এর নাম না আসায় তেভ্র পরতিবাদ জানাচ্ছি।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:১৮

লেখক বলেছেন: আপনি খুশি হইলেন বইলা মনে হইলো। ব্যাক্তিগত ক্যাচাল না টানলে খুশি হমু ভাই।

৪৯. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৩২
আশরাফ মাহমুদ বলেছেন: Click This Link মুছে দিয়েন পড়ে। আসেন।
০১ লা জানুয়ারি, ২০১০ ভোর ৪:২১

লেখক বলেছেন: আমি ব্লগে লগইন করে গেইম খেলতেছিলাম :( :( :( :( :(

০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: তোমাকেও ভাইয়া।

০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: হ্যাঁ, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা সুপ্তি। নতুন রেসিপিতে ভরে যাক ব্লগ :#)

৫৩. ০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: শুভ নব বর্ষ
কেমন আছেন?
০১ লা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: চিটি আপু....অনেক দিন পর.....ভালো আছি আপু...আপনাকেও শুভেচ্ছা...ভালো থাকবেন।

৫৪. ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩২
বিডি আইডল বলেছেন: এই পোষ্টে আগের বার কমেন্ট করতে যাইয়া লগ আউট হইছিলাম....খেলুম না
০৪ ঠা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: খেইলা তো ফালাইছেন অলরেডি।

৫৫. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪০
চাচামিঞা বলেছেন: যদিও ডিসক্লেইমারে বলেছেন এটা আপনার ব্যাক্তিগত মতামত......তবুও অনেক কিছুই আমার মনের সাথে মিলেছে......বলতে পারেন আমার লিখাটাই আপনি লিখে নিজের হিট বাড়িয়েছেন;)
আশা করি ইতিমধ্যে আপনার ভাংগা ঠেং জোড়া লেগেছে........সুতরাং ব্লগে আপনার আরো নিয়মিত অংশগ্রহন কামনা করি।
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: আপনার লেখাটা মেরে দেয়ার জন্য গুস্তাকী মাফ চাচা!!

চাচী কেমন আছে?

৫৬. ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১২
অপ্‌সরা বলেছেন: বাবুনি সুপ্তি বলেছেন: আপু আমি ব্লগার দের খুব ভাল করে চিনতে পারলাম আপনার পোষ্ট পড়ে। ভাল লাগল।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৪
লেখক বলেছেন: আপু!!!!!!!!!!!!!!!!!!!!!!

খাইছে!!!!!!!!!!!!!!!!!!

সুপ্তি, আপু কারে ডাকলেন?????????

মন্তব্যের জন্য ধন্যবাদ।



পোস্ট শেষে এই মন্তব্যের ঘরে এসে আমি হাসতে হাসতে শেষ ভাইয়া।:)
০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: সো ক্রেডিট গোজ টু সুপ্তি...কি বলেন??

আমার ব্লগে স্বাগতম।

৫৭. ০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩২
ইউনুস খান বলেছেন: এইটাও ভালো হইছে। নিঃসন্দেহে কিছুটা পক্ষপাতদুষ্ট মনে হইছে আমার কাছে।
০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: আমার কাছেও পক্ষপাতদুষ্ট মনে হইছে ইউনুস ভাই। :-P

৫৮. ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:৩১
নুশেরা বলেছেন: রাশেদ- বিমা- নরাধম- বাফড়া/ইন্ডি- মানুষ যৌথভাবে আমার সেরা পছন্দ। শয়তান, রোবোটনানাও দারুণ (শয়তানকে প্রথমদিকে আরেকজনের সাথে গুলায় ফেলে একটু ঝগড়া করে ফেলেছিলাম কোথায় যেন, পরে ভুল টের পেয়ে হাত কামড়াই আরকি!)। বেশী পিচ্চিদের বাদ দিলাম।

শুধু একজনকে বেছে নিতে হলে আমার পছন্দে সেরার সেরা হবে গোল্লা কাঁকনা, অর্থাৎ কঁাকন
০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: আপনিও সেরাদের মধ্যে একজন আপু। কাঁকনকে নিয়ে লিখবো পরের পর্বে। ভালো থাকবেন।

৫৯. ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৬
কঁাকন বলেছেন: @ নুশেরাপু
:#) :#) বত্রিশ দাঁত বের করে হাসার ইমোনাই তো তাই দুই দাঁত বের করে হাসলাম

@ লেখক
আরিফ জেবতিকের নামটা থাকা উচিৎ ছিলো কারন যখন উনি ব্লগিং করতেন তখন লাইম লাইটেই ছিলেন এখন এখানে ব্লগান না তাই আপনার হয়তো মনে হচ্ছে উনি সেভাবে জনপ্রিয় না
০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: ঠিক বলেছেন। আ.জে. র নাম থাকা দরকার ছিলো। উনি যখন লাইম লাইটে ছিলেন, তখন আমিও ব্লগে ছিলাম। তবে যথারীতি ডিম লাইটে।

আপনে লিস্টেড।

৬০. ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:২২
মমমম১২ বলেছেন: হুমমম ভালু পোষ্টু
০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬১. ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৫
জটিল বলেছেন: হুম , খবর কি এরশাদ ভ্রাতা ! ব্লগবাজি নিয়ে পুস্ট অনেক ভাল লাগল :)
০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জটিল ভাই। খবর নাই, বেখবর।

৬২. ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২২
লালসালু বলেছেন: লেখকের সাথে সহমত। আমার নামটা থাকলে আরও সহমত হতাম।
০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: যেটুকু সহমত হয়েছেন, তার জন্য ধইন্যা। আপনের নামটা আসেনাই বলে সরি।

৬৩. ০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
পাপতাড়ুয়া বলেছেন: আমারে কেউ দেখলু না রে!! দুস্ক :(:(:(
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৪

লেখক বলেছেন: চুক চুক চুক...

৬৪. ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৩
অনন্ত দিগন্ত বলেছেন: খিক খিক খিক .... সেইরকম হইসে ;)
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৭

লেখক বলেছেন: ধইন্যা।

১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৮

লেখক বলেছেন: সময় করে ঘুরে আসবো। ধন্যবাদ স্বপ্ন।

৬৬. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৮
বোলতা বলেছেন: আনেকের সম্পকে জানলাম। thanx
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬৭. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২০
নিশ্চুপ নিরবতা বলেছেন: আমার কৈ গ্লো... :( :( :``>> আফচুস আমিও রেগুলা লেকবার ছাই... :(

ভাল লিখেছেন ভাইয়া। +
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: লিখুন। ধন্যবাদ।

৬৮. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:০২
নরাধম বলেছেন:

বাদশাভাই, নিজের নাম নিচের দিকে দেখে একটু লইজ্জা পাইলাম। কতদিন নিয়মিত ব্লগিং করিনা, তবুও মনে রেখেছেন। অনেক কৃতজ্ঞতা ভ্রাত।


আহা, আগে কি সুন্দর দিন কাটাইতাম! রাশুদা-মানু-বিমা তো নাই....তবে আপনিও মাঝখানে ঠ্যাং ভেংগে ছিলেননা অনেকদিন। তবে এখনও এসে আমি সেই পুরাতনদের লেখা খুঁজে খুঁজে পড়ি। আপনি ইদানিং নিয়মিত দেখে ভাল লাগছে, সত্যি বলতে কি আগের সময়ের ব্লগারদের দেখলে কেমন জানি আপন মনে হয়, অথচ কোনদিন দেখা হয়নি সামনাসামনি!
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৭

লেখক বলেছেন: আমিও বেশিদিন থাকবোনা মাহফুজ ভাই। গুটিয়ে নেবো আস্তে আস্তে। ভালো লাগেনা। এখন কিচ্চু করার নাই বলেই আসি।

শেষ কথাটার সাথে একমত।

৬৯. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৮
রাজিব খান০০৭ বলেছেন: আপনার দৃষ্টিভঙ্গী্ আমার ভালো লাগে। খুব মনোযোগ দিয়ে প্রতিটি পোস্ট পড়েন বলে আমার মনে হয়। তবে যে জিনিসটা সবচেয়ে ভালো দিক তা হলো যা বলার তা সরাসরিই বলতে পারেন।
আপনার এগুনটা আমার খুব পছন্দ।কারন ভনিতা আমার নিজেরও ভালো লাগে না।

হ্যাপি ব্লগিং।
নতুন পোস্ট কবে আসছে?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৭

লেখক বলেছেন: পাম্পপট্টি মার্কা কমেন্ট পাইলে শরম লাগে। তয় আপনেরে ধন্যবাদ, কারন যা বলেছেন আসলে সেটাই হাচা। যেটা পড়ি, মনোযোগ দিয়া পড়ার চেষ্টা লই।

নতুন যাগো ব্লগে যাওয়ার চেষ্টা লই, তাগো মইদ্যে এই ০০৭ মার্কা তিনজন আছে। একজন আপনে, বাকী দুইজন হইলো পাপী০০৭, অপরাজিতা০০৭।

নতুন পুস্ট লেখতে মন চাইলে লিখ্যা দিমু। কবে আইবো কইতে পারুম না। ভালা থাইকেন।

৭০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৯
কাঠের খাঁচা বলেছেন: এরশাদ কাগু কেমন আছুইন?

এইডা আগেই পইচ্চিলাম। এখন পিলাচ দিয়া গেলাম আরকি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৮

লেখক বলেছেন: ভালা কইরচুন। তেমন ভালা নাই। কোনরহম।

৭১. ১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:০৯
টানজিমা বলেছেন: এরশাদ কাগু কেমন আছুইন?

এইডা আগেই পইচ্চিলাম। এখন পিলাচ দিয়া গেলাম আরকি ..
লেখক বলেছেন: ভালা কইরচুন। তেমন ভালা নাই। কোনরহম। ,,,,

:(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: #:-S :#)

 

মোট সময় লেগেছে ১.০৪৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। লীনা দিলরুবার কবিতার অংশবিশেষ।

আমি ইদানিং নিজের মধ্যে প্রচুর পরিমানে ভন্ডামীর লক্ষন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই