সাবেক বুশ জুনিয়রের আমলে নেওয়া বেইল আউট কর্মসূচীর ১৯.৪ বিলিয়ন ডলার অর্থ সহায়তা পেয়েও বিশ্ব বিখ্যাত জেনারেল মটরস্ কোম্পানী এখন দেওলিয়ার পথে। বিস্তারিত পড়ুন নিম্নের লিংকে;
Click This Link
এই বেইল আউট কর্মসূচীতে আরো যারা ফেডারেল অর্থ ভান্ডার হতে সহায়তা পেয়েছে তাদের তালিকা নিম্নে দেওয়া হল;
সিটি গ্রুপ (৫ বিলিয়ন ডলার), ব্যাংক অভ আমেরিকা (৪৫ বিলিয়ন ডলার), এআইজি (৪০ বিলিয়ন ডলার), জেপিমর্গান চেইজ(২৫ বিলিয়ন ডলার), ওয়েলস(২৫ বিলিয়ন ডলার), গোল্ডম্যান স্যাকস(১০ বিলিয়ন ডলার), মর্গান ষ্ট্যানলে (১০ বিলিয়ন ডলার), পিএনসি ফায়নান্সিয়াল সার্ভিসেস গ্রুপ (৭.৫৭৯ বিলিয়ন ডলার), ইউএস ব্যানকপ (৬.৬ বিলিয়ন ডলার), জিম্যাক ফিনান্সিয়াল সার্ভিসেস (৫ বিলিয়ন ডলার), ক্রাইসলার (৪ বিলিয়ন ডলার), ক্যাপিটাল ওয়ান ফিনান্সিয়াল (৩.৫৫৫ বিলিয়ন ডলার), রিজিওনস্ ফিনান্সিয়াল কর্পোরেশন (৩.৫ বিলিয়ন ডলার), আমেরিকান এক্সপ্রেস (৩.৩৮৯ বিলিয়ন ডলার), ব্যাংক অভ নিউ ইয়র্ক মেলন কপ (২ থেকে ৩ বিলিয়ন ডলার), ষ্টেইট ষ্ট্রীট কর্পোরেশন (২ থেকে ৩ বিলিয়ন ডলার) এবং ডিস্কভার ফিনান্সিয়াল (১.২৩ বিলিয়ন ডলার)।
Click This Link
এখন দেখা যাক বাকীরা নিজেদের কে কতটুকু রক্ষা পেয়ে অবস্থা উন্নতি করতে পারে। নাকি আবারও বুশের মতন ওবামাকেও বেইল আউটের জন্য নতুন করে অর্থ বরাদ্দ করতে হয়। হতে পারে ৭০০ বিলিয়নের পরও ফেডরেল রিজার্ভ হতে নতুন অর্থ বরাদ্দের জন্য আবারও আইন পাশ করতে হবে। এভাবে ক্রমান্বয়ে ফেডরেল রিজার্ভের থেকে অর্থ বরাদ্দ নিতে থাকলে আমেরিকার অর্থনীতিই ভেঙ্গে পড়বে। যার প্রভাব গোট বিশ্বের তৃতীয় বিশ্বের দেশগুলো তো বটেই মধ্য ও উন্নত দেশগুলির উপর একটা লম্বা সময় থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




