বাবা বলেছিলেন বড় হও-

১১ ই জুলাই, ২০০৭ রাত ৮:২১

শেয়ারঃ
0 0 0

আপিসের সময় শেষ হবার সময় ঘনিয়ে আসলে আমার আনন্দের সীমা থাকতনা। বাবা আসবেন আর নিয়ে আসবেন আমার জন্য আনেক রকম লজেন্চুস, আমি তার কোলে বসে গল্ল শুনব আর লজেন্চুস চুষব। কত রকমের গল্পই না বাবা জানতেন, এক দিন শুনাতেন মিসরের ফারাওদের গল্প আরেক দিন আকবর-বীরবলের গল্প। নেপোলিয়ন স্বাপ্নিক নির্বাসনের কাহিনী শুনে জল ফালাতাম। চোখের জল পড়ল আরেকদিন যখন বাবা বললেন আজ তো লজেন্চুস আনেনি। কেন আনোনি বাবা তাহলে কি তুমি আমায় আর ভালো বাসোনা?

শিশুকাল বড় কোমল, ভালোবাসার প্রকাশ হয় চার আনার লজেন্চুসে। পড়ে জানা গেলো বাবা আমার সেই চার আনার ভালোবাসা বিলিয়ে দিয়ে এসেচে এক ক্ষুর্ধাতু মা আর শিশুকে। আমার লজেন্চুসের পয়সায় হয়তো তারা খেতে পাবে এক বেলা। খাদ্য আর ক্ষুর্ধাতুর মাঝের যে বিশাল ফারাক সেই আমার প্রথম বোঝা। বাবাকে বলেছিলাম বাবা আমার লজেন্চুস লাগবেনা, আমি চাই সকলে যাতে দুই বেলা পেট পুরে খেতে পায়। বাবা বলেছিলে জীবনে বড় হও।

আসলে কি জীবনে বড় হতে পেরেছি? আজ আমার বড় উতসাহ একটি বড় গাড়ীর, একটি বাড়ীর, সন্তানরা যাতে থাকে দুধে ভাতে। আজ চাওয়ার সব কিচুই বড় নিজ কেন্দ্রিক, যা চাই সব নিজের জন্যেই চাই। স্বার্থপর এ পৃথিবীতে আমি আমার স্বার্থই শুধু দেকি। বাবা বলেচেলিন বড় হও, আর আজ আমি শুধু ছোট হই পদে পদে।

 

সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৭ রাত ৮:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৮:৩৩
মেজভাবী বলেছেন: বাবা বলেচেলিন বড় হও, আর আজ আমি শুধু ছোট হই পদে পদে।....

এমন মন খারাপ করা গল্প লিখ কেন ডাক্তার?
৫. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৮:৫৭
বইপাগল বলেছেন: কি লিখবো ভাষা খুঁজে পাচ্ছি না !!!
৬. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৮:৫৮
মৈথুনানন্দ বলেছেন: ...আজ আমরা শ্লা প্রজ্যাক-খেকো প্রাপ্তবয়স্ক।
৭. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৮:৫৯
ঢালী! বলেছেন: মুজ্যাক, ভালো না প্রজ্যাক?
৮. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:১৭
এস্কিমো বলেছেন: বাবা বলেচেলিন বড় হও, আর আজ আমি শুধু ছোট হই পদে পদে।

অবশ্যই...তাই হচ্ছি!
৯. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:১৮
ঢালী! বলেছেন: 'মোলিক গঠনমুলক' কিচু না করলে কী বড় হওয়া যায় না?
১০. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:২১
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: কেন যাবেনা বাছা ঢালী! ? আজ তো যুগ কপি পেস্টের। জীবন, সমাজ, রাস্ট্র, অর্থনীতি সবই তো কপি পেস্ট ।আমদানী ফ্রম দ্যা গ্রেট ল্যান্ড
১১. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:২৫
ঢালী! বলেছেন: তুমি আমারে এই কতা কইতে পারলা আইজু?

তুমার ধারনা তুমি একাই তামাশা করতে জানো আর কেউ মশকরা ভি জানে না ?

(এই চুপ চুপ, বেশী কয়া ফেললাম)
১২. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:২৮
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: আমি আবার কবে তামাশা করলাম? আমি নিপাট ভদ্র লোক। ভাজা মাছ আর মেয়ে মানুষের ভাজ দুই ব্যাপারেই অনভিজ্ঞ।
১৩. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:৩০
ঢালী! বলেছেন: তুমি পুলক বুজো, তুমি টাইয়ের নট ভি বুজো তুমি ইয়া বুজো না, না?
১৪. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:৩২
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: দুর কিচু লিকেলে কিচু বজতে হয় নাকি, ছাগুরে দেক, সব বিষয়ে লিকা ফালায় না জাইনা।
১৫. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:৩৫
ঢালী! বলেছেন: তয় কী হইচে? তুমি বড় বুজো, তুমি ছোট বুজো...
১৬. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:৩৮
ঢালী! বলেছেন: আমার পুস্ট গুলা ডেরাফট করতে কইচিলা ক্যান কও? পুস্টটা কী তুমি নিজে মুছছো?
১৭. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:৪২
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: না না আমি কেমনে মুচুম আমি কি মডু নাকি?
১৮. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:৪৭
ঢালী! বলেছেন: তাইলে কইচিলা ক্যান? আমি একাই আঁটি বানছি নাকি? তুমি না ফ্রিডম্যানের চ্যালা? ফ্রি মার্কেটে কম্পিটিটর তো আইবোই...
১৯. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:৪৯
অনন্তমৈথুন বলেছেন: আমার বাবা নেই কিন্তু মা আছেন। মা বলেন বড় হও, আর আজ আমি শুধু বড় হই পদে পদে।....

সবাইকে খুব মিস করি ডাক্তারসাব..

এমন মন খারাপ করা গল্প কেন লিখেন ডাক্তারসাব?
২০. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:৪৯
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: আমি ফ্রিডম্যানের চেলা বইলা তো তোমারে অনুরোধ করসি
২১. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:৫২
ঢালী! বলেছেন: ঠিক করো নাই....

তুমি ট্রলিং করো আর আমি করি "ড্রলিং" হাঃ হাঃ হাঃ
২৩. ১১ ই জুলাই, ২০০৭ রাত ১০:০১
হোসেইন-দ্য এ টিম বলেছেন: দর্পনে দেখছি কি হে,মুখ না মুখোশ?
২৪. ১১ ই জুলাই, ২০০৭ রাত ১০:৫২
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: দর্পন ভান্ঙিয়া যায় মুখ দেকিতে গেলে তাই মুখোশ
২৫. ১১ ই জুলাই, ২০০৭ রাত ১১:১৮
নির্বাসিত বলেছেন: বড় হবার বিষয়টি একটু জটিল। নিজের জন্য চিন্তা না করাটা যদি বড় হওয়া হয় (আপনার বাবার মতে), তাহলে আপনার হয়তো পয়সাপাতি তেমন হবেনা। তাতে ক্ষতি নেই, কেননা আপনিতো বড় হয়েছেন আপনার বাবার কথামত। এই অবস্থায় আপনি যদি আপনার বাবাকে কোন আর্থিক সাহায্য করতে না পারেন, বা তার প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা করতে না পারেন তাহলেও কি তিনি আপনার উপর খুশী হবেন? আমরা অনেক সময় অনেক কথা বলি যা হয়তো শুনতে ভাল লাগে, কিনতু কাজে আসেনা। আপনার বাবা হয়তো একজন বিশেষ মানুষ, তিনি হয়তো তাতেই খুশী হবেন, কিন্তু বেশীর ভাগ বাবারাই চান যেন তাদের সন্তানেরা সম্পদশালী হোক। সম্পদ কি ভাবে এলো, তা নিয়ে তারা খুব একটা মাথা ঘামান না। বর্তমানে দেশে এত ঘুষখোর লোক রয়েছে। তাদের ক'জনের বাবারা তাদের সাথে সম্পর্ক ত্যাগ করেছে বলে আপনি মনে করেন?
আপনার লেখার ধরণটি ভাল লেগেছে।
২৬. ১২ ই জুলাই, ২০০৭ ভোর ৪:৪৭
সোনার বাংলা বলেছেন: আইজু ভাই কি বলবো
অসাধারন লিখেছেন।
ধন্যবাদ।
আর এখন কি হইতেছে আমাদের দেশে? মানে আমাদের দেশ সেবকেরা তাদের গুনধর ছেলেদের
বড় করতে গিয়ে দেশের ১২টা বাজিয়েছে। তারপরে ও কিছু মানুষ নামে পশু আছে, যাদের গুন গানে শুনতে শুনতে ক্লান্ত ।ভাই এদের কি কোন দিন ঘুম
ভাঙবে না?
২৭. ১২ ই জুলাই, ২০০৭ দুপুর ২:০১
মুকুল বলেছেন: বাবা বলেচেলিন বড় হও, আর আজ আমি শুধু ছোট হই পদে পদে!!!
২৮. ১২ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:২৩
বায়েজীদ বলেছেন: মন ছুঁয়ে গেছে লেখাটা, ডাক্তার।
ডাক্তার, একবারও কি আপনার বাবার মতো কখনো নিজের ছোট্ট কোন সম্বল কোন অভাবীর হাতে তুলে দেননি? কখনো নিজের কথা ভুলে অন্যের সত্ত্বার মাঝে নিজেকে বিলিয়ে দেননি? আপনার বাবার আশামত বড় না হতে পারলেও তাঁর একটুখানি অনুকরণ হয়তো তাতে করা হতো।
২৯. ১২ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:১৯
অরুনাভ বলেছেন: ডাক্তার মন খারাপের মাঝে মন খারাপ করা লেখা পড়ে আরও মন খারাপ......
টোকা দিয়া গেলাম......
৩২. ১৭ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৫১
উদাসী স্বপ্ন বলেছেন: আজু ভাই মাঝেমাঝে এই লেখা গুলা কই থিকা ভুমিস্ট হয়। রেটিং ৫ যেন কম পইড়া যায়। কিন্তু এর বেশী দেয়া যায় না এইটাই দুঃখ লাগে। বস আপনি আমি কেউ তো মানুষ হইতে পারলাম না! আমাগো সন্তানেরাও কি আমাগো মতো হইবো?

মনে মাঝে মধ্যে জংগুরুত্বপূর্ণ প্রশ্ন জাগিয়া উঠে!
৩৪. ১৮ ই জুলাই, ২০০৭ সকাল ৯:১৮
কেমিকেল আলী বলেছেন: মাগার আমার রেটিং ছাড়াই টপে চইলা গেল!
তাইলে আমি রেটিং করলে কি হইব?
৩৫. ০৪ ঠা আগস্ট, ২০০৭ সকাল ১১:২৭
মানবী বলেছেন: সুন্দর একটি লেখা, ধন্যবাদ ডাক্তার আইজউদ্দিন ।
৩৬. ০৪ ঠা আগস্ট, ২০০৭ সকাল ১১:৩১
মানবী বলেছেন: এমন ভালো একটি লেখা প্রথম পাতা থেকে আড়াল করা!
৩৭. ১৪ ই আগস্ট, ২০০৭ রাত ৩:২৪
রাশেদ বলেছেন: প্রথম পাতায় কেন আসে না, নোটিশবোর্ড?
৩৮. ১৮ ই আগস্ট, ২০০৭ রাত ১:১২
"বাংলাভাষী" বলেছেন: মন খারাপ করে দেয় লেখাটা...ধন্যবাদ ডাক্তার পোস্টের জন্য্।
৩৯. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৫৩
ম স রানা বলেছেন: আমিতো আইজু ভাইয়ের ফ্যান হইয়া যাইতাছি দিনে দিনে।আমার এ কি অধঃপতন!কিন্তু কি কমু কন? হে যে জটিল লিখে।৫
৪১. ৩০ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১২
উদাসী স্বপ্ন বলেছেন: আবার পড়লাম আবারও মনে পড়ে আইজুদ্দি!
৪৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৬
গুড ফর নাথিং বলেছেন: পড়লাম । মনে পড়ে আইজুদ্দিকে । অনেক মিস করি ।।
৪৫. ০৯ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৫২
আশরাফ মাহমুদ বলেছেন: এরকম লেখা যে লেখতে পারে তার জন্য শ্রদ্ধা।
৪৬. ২৩ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০২
কুঙ্গ থাঙ বলেছেন: অসাধারন বললে কম বলা হয়!
৪৭. ১৩ ই মে, ২০০৯ ভোর ৫:০৮
সপ্ন পুরন বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: ঠেলা
৪৮. ৩১ শে মে, ২০০৯ সকাল ১০:২৯
জামাই-বাবু বলেছেন: এই উল্লুকটা গেলো কই ? এখন আর লিখে না ?
৪৯. ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:০৬
রাসেল ( ........) বলেছেন: প্রথম পাতায় কি আইজু এখনও ব্যন?
৫০. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৬
লালসালু বলেছেন: মন খারাপ গল্প ভালো লাএ না

 

মোট সময় লেগেছে ০.৯৬৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি করুম সুফি আমারে লাইক করেনা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই