somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুরু জেমস: একই গান বিভিন্ন ইন্সট্রুমেন্টাল ফিউশন (২৮টি ভিডিও)

০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুরু জেমসের কোন কনসার্টে আমি যাইনি। কনসার্টের প্রতি আমার এক ধরনের বিতৃষ্ণা আছে। কনসার্টে ধাক্কাধাক্কি, গাজা-সিগারেট-ধুলা-চিৎকার - আমার অসহ্য লাগে। তার উপর রয়েছে বাজে সাউন্ড সিস্টেম। যে গান ভালোবেসেছি প্লেয়ারে শুনে সেই গান সাউন্ড সিস্টেমের কারণে এত বাজে অবস্থায় পৌছায় যে গানের প্রতিই বিরক্তি চলে আসে। এছাড়া আছে গায়কদের এক্সপেরিমেন্ট। কনসার্ট স্টুডিও নয়। দর্শকরা সামনে থাকে, সুতরাং গান গাওয়ার স্টাইল ইত্যাদি ভিন্ন হতেই হবে। এটাই স্বাভাবিক, কিন্তু আমার পছন্দ নয়। এ কারণে কনসার্ট বিশেষত গুরু জেমস এর কনসার্ট আমি এড়িয়ে চলি।

গুরু জেমস কে নিয়ে আমার আগের পোস্ট - গুরু জেমসকে নিয়ে কয়েক ছত্র - তে একই কথা বলেছিলাম। তখন আমার চেয়েও বেশী গুরু ভক্ত কিছু মানুষ বিশেষ করে রন্টি চৌধুরী কনসার্টে গিয়ে আমি কি ভুল করেছি সে ব্যাপারে বলেছেন। তারপর থেকেই একটু আগ্রহ বোধ করছি, যদিও কোন কনসার্টে এখনো যাইনি। এখন আমি উদগ্রীব হয়ে আছি অন্তত: জেমস এর কনসার্টে যাওয়ার জন্য। কেন?

বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলো ঈদ অনুষ্ঠানমালায় লাইভ কনসার্টের আয়োজন করে। এন টিভি এবং দেশটিভিতে দুইবার জেমসের কনসার্ট হয়ে গেল পর পর তিন বছর। আমি কোনটাই দেখতে পারিনি টেলিভিশন সমস্যার কারণে। কিন্তু প্রত্যেক পর্বের পরই এত প্রশংসা শুনেছি যে আফসোস ক্রমান্বয়েই বেড়েছে। তারপর ইউটিউবের কল্যানে এই গানগুলো শোনা হয়েছে।

প্রত্যেক অনুষ্ঠানেই গুরু জেমস নতুনত্ব এনেছেন। দেশ টিভিতে একবার নিয়ে এলেন এক সেতারবাদিকাকে। এনটিভিতে তিনি সাথে একজন বাশী ও ভায়োলিন বাদক সাথে এনেছিলেন - তার গানগুলোর সাথে বাশী এবং ভায়োলিনের ফিউশন সকল গানেই। আরেকবার নিয়ে এলেন কানাডার অপেরা শিল্পী এমিলি এবং লন্ডন প্রবাসী এক হারমোনিয়াম বাদিকা সুজানাকে। গানের লিরিক একই - কিন্তু নতুন বাদ্যযন্ত্রগুলোর ফিউশন গানগুলোকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। অসাধারণ।

এরপর ইউটিউব ঘেটে একই গান বিভিন্ন ইন্সট্রুমেন্টে শুনলাম। মাথা খারাপ অবস্থা। জেমসের গান নিয়ে অনেকের অ্যালার্জি আছে - ফেসবুকে এরকম একটা লিংক দেয়ার পরে এক ছোট ভাই আমার রুচি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। যাদের এই অ্যালার্জি আছে তাদের জন্যও এই গানগুলো, না দেখে শুনুন। স্বীকার করতে বাধ্য হবেন জেমস সত্যিই গুরু।

ধন্যবাদ।

সুলতানা বিবিয়ানা - মূল গান (শুধু অডিও)


সুলতানা বিবিয়ানা - বাশী ও ভায়োলিন ফিচারড


সুলতানা বিবিয়ানা - সেতার ফিচারড



কথা নয় মুখে মুখে - মূল গান (অডিও)


কথা নয় মুখে মুখে - বাশী ও ভায়োলিন ফিচারড


কথা নয় মুখে মুখে - সেতার ফিচারড


কথা নয় মুখে মুখে - অপেরা ও হারমোনিয়াম ফিচারড



তারায় তারায় - মূল গান (অডিও)


তারায় তারায় - বাশী ও ভায়োলিন ফিচারড


তারায় তারায় - সেতার ফিচারড


তারায় তারায় - অপেরা সিঙ্গার এবং হারমোনিয়াম ফিচারড




দু:খীনি দু:খ করো না - মূল গান (ভিডিও)


দু:খীনি দু:খ করো না - সেতার ফিচারড


দু:খীনি দু:খ করো না - বাশী ও ভায়োলিন ফিচারড




মান্নান মিয়ার তিতাস মলম - মূল গান (অডিও)


মান্নান মিয়ার তিতাস মলম - অপেরা শিল্পী ও হারমোনিয়াম ফিচারড


মান্নান মিয়ার তিতাস মলম - বাশী ও ভায়োলিন ফিচারড




নগর বাউল - মূল গান (ভিডিও)


নগর বাউল - বাশী ও ভায়োলিন ফিচারড




বেদের মেয়ে জোছনা - মূল গান (অডিও / ভিডিও)
খুজে পাই নাই, কেউ লিংক দেন, যোগ করে দিই।

বেদের মেয়ে জোছনা - বাশী ফিচারড


বেদের মেয়ে জোছনা - অপেরা ও হারমোনিয়াম ফিচারড




মা - মূল গান (ভিডিও)


মা - ভায়োলিন ফিচারড


মা - সেতার




লেইস ফিতা লেইস - মূল ভার্সন (শুধু অডিও)


লেইস ফিতা লেইস - বাশী ও ভায়োলিন ফিচারড


লেইস ফিতা লেইস - সেতার ফিচারড




এরকম একটা পোস্টে আরও এরকম ভার্সন যোগ করা গেলে ভালো হতো। আমি সব বের করতে পারিনি, আপনারা সাহায্য করলে ভালো হয়। গুরু ভক্তরা অন্যদের জানিয়ে দিন গুরু কি :)

ফেসবুকে দারাশিকো ব্লগের সাথেই থাকুন
https://www.facebook.com/darashikoblog
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩২
৩৭টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×