আমি দিন এর একটা বড় আংশ ব্লগে কাটাই। আনেক মজার টপিক, ছবি, তথ্য কত কি যে পাই। আমি বিশ্বাস করি ব্লগ খুবই শক্তিশালি মাধ্যম। আতীত এ বহুবার সে প্রমান আমরা পেয়েছি। কিন্তু ইদানিং হতাশ হচ্ছি। আমার কতগুলো মতামত নিম্নরুপ:
১। আগেই বলে নেই, আমি কোনো ধর্মে বিশ্বাস করিনা। কিন্তু বিশ্বাস করি, যেকারোই তার ধম্র্ম পালোনের পুন্র আধিকার আছে।
২। ধর্ম, ধর্মীও আনুশাসন এবং ধর্মীও পরিচ্ছদ সকল বিতর্কে উর্দে । আমার আনেক কিছু ভালো না লাগতে পারে কিন্তু কারো বিশ্বাসকে আঘাত করার ক্ষমতা কেউ আমাকে দেয়নি।
৩। ধর্ম , ধর্মীও আনুসারী এবং একদল লোকের কৃতকর্ম এক সাথে বিবেচনা করা ঠিক না।
৪। এইদেশে কোনো সরকারই দেশ ও জন গনের জন্য কাজকরে না। আমরা সাধারন জন গন দেশের জন্য যতটুকু ভাবি, যতটুকু ভালোবাসি রাজনৈতিক দলের কোনো নেতা নেএীর ঐ ভালোবাসা নেই এই দেশ ও মানুষ এর প্রতি। রাজনীতি তাদের পেশা মাএ।
৫। যুদ্ধাপরাধী এবং তাদের বিচার সম্পর্কে বলি। কোনো সরকারেরই সেই সদিচ্ছা ছিলনা এবং বর্টমান সরকার এর ও নেই। "আমার বেয়াই রাজাকার হইলেও যুদ্ধাপরাধী না" ---- এই সব ভন্ডামিই বলে দেয়, যুদ্ধাপরাধী এর বিচার এই দেশে কোনোদিন হবে কিনা।
"সকল রাজাকার ই যুদ্ধাপরাধী" সকল রাজাকারের বিচার হতেই হবেই।
৬। আমি বিশ্বাস করি, শুধুমাএ যুদ্ধাপরাধী না সকল আপরাধ এরই বিচার হওয়া উচিত।
৭। আমার এক শিক্ষক বলতো, কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা কোনো প্রাপ্তির আশায় যুদ্ধ করেনায়। মুক্তিযোদ্ধার তালিকায় মুক্তিযোদ্ধার চেয়ে ভেজাল মুক্তিযোদ্ধা বেশী। উচিৎ ছিলো মুক্তিযোদ্ধার তালিকা না করে রাজাকার এর তালিকা করা। সবাই জানতো কোনগুলো শয়োরের বাচ্চা। আমি একথা ১০০% বিশ্বাস করি।
৮। রাজনীতি সম্পর্কে আমার বিশ্বাস ৪ নং এ বলেছি। যারা রাজনীতিক দলাদলী করে বা রাজনীতিক দলাদলী নিয়া বিবাদ করে তাদের কে আমার খুবই ফালতু লোক মনে হয়। রাজনীতিক বিশ্বাস থাকতেই পারে এবং ভিন্ন রাজনীতিক বিশ্বাসকে আবশ্যই শ্রদ্ধা করতে হবে।
৯। এখন আসি "জাফর ইকবাল" প্রসঙ্গে..... এই দেশে ওনার আনেক আবদান। সায়েন্স ফিক্সন বাংলায় লেখার ধারা উনিই পপুলার করেছেন। "গনিত আলেম্পিয়াড্র" বাংলাদেশে উনি চালু করেচেন। গনিত আলেম্পিয়াড্র কি এবং একটা জাতির উন্নয়ন এ দীর্ঘ মেয়াদে এর আবদান সম্পর্কে যারা বুঝেন তাদেরকে আর বলতে হবে না
১০। কম্পিউটার সায়েন্স এবং তথ্যপ্রযুক্তি, এই দেশে জনপ্রিয় করতে জাফর ইকবাল এর আবদান আসীম।
১১। কিন্তু জাফর ইকবাল স্যার সতি্য যদি "বোরকা" নি্য়ে কিছু বলে থাকেন তাহলে এটা তার কোনো ভাবেই ঠিক হয়নাই। যে যার ধর্মীও পোষাক পরার পূর্ন আধিকার রাখে। তাই সে হিন্দু হোক, বুদ্ধ হোক বা মুসলিম হোক। জাফর ইকবাল স্যার সরি বলা উচিৎ।
১২। জাফর ইকবাল স্যার আর তার মেয়ে কিন্তু আলাদা। তার মেয়েকে নিয়ে যে পোস্ট দেওয়া হচ্ছে তা সমর্থন করিনা। কারো ব্যক্তিগত চরিএ হনন সমর্থন করিনা।
যেকোনো মতামত কে ই সম্মান করি। একটাই জীবন ... আমি সুন্দর একটা জীবন যাপন করতে চাই।
আমার জন্ম এক গোড়া মুসলিম পরিবারে, পড়াশুনা শুরু চার্চের এক স্কুলে আর আমার জীবনে যে শিক্ষকদের প্রভাব সবচেয়ে বেশী তারা ২ জনই হিন্দু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


