

সামু ব্লগারদের কাছে একটা মজার ঘটনা বলি। সেদিন একুশে টেলিভিশনের একটা লাইভ অনুষ্ঠানে গেস্ট হয়ে এসেছিলেন বাংলা ছিঃনেমার একসময়কার জনপ্রিয় নায়ক ওমর সানি। উপস্থাপক এ কথা সে কথা নানা কথার মাঝে নায়ককে প্রশ্ন করলেন।
আপনার পড়াশোনার কথা বলুন? কোথায় পড়াশোনা করেছিলেন?
নায়ক ওমর সানি'র ঝটপট জবাব: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি আমি।
উপস্থাপক তো পুরোপুরি হকচকিয়ে গেলেন। লাইভ অনুষ্ঠান হচ্ছে। ভাবলেন গেস্ট বোধহয় ভুল করে ফেলেছেন। গেস্টকে বাঁচানোর তাগিদে পাল্টা প্রশ্ন করলেন।
আপনি কোনো ভুল করছেন না তো?!
নায়ক ওমর সানি আরো কনিফডেন্টলি [নায়ক বলে কথা!] উত্তর দিলেন
না না ভুল হবে কেন। কি বলছেন! ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি।
উপস্থাপক হাসবেন না কাঁদবেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না। সানির জন্য নয় বেচারা উপস্থাপকের জন্য মায়া হচ্ছিলো তখন!
.........................
এই হচ্ছে আমাদের বাণিজ্যিক বাংলা সিনেমার সবচে জনপ্রিয় নায়কদের অবস্থা!!!
তাইলে এদের কাছ থেকে আমরা এর বেশি কী-ই বা আশা করতে পারি।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



