পংত্তিমালা
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
প্রতিটি দীর্ঘশ্বাস
যদি হয় এক একটা স্বপ্নের মৃত্যু,
তবে প্রতিটি নিঃশ্বাস হোক
নতুন স্বপ্নের ভিত্তি।
২
স্বপ্নীল রাত
পেছনে দুটো কালো হাত,
সামনে অন্ধকার ভবিষ্যত
এরই মাঝে জন্ম নেয় আরেকটি শিশু,
ঈশ্বর তোমার মঙ্গল করুন।
৩
সুন্দর হে সুন্দর
এগিয়ে চলেছি আমি হন্য হয়ে,
তুমি অজানা তেপান্তরে।
যুগ যুগান্তর,
একই গল্প লিখে যায়
নতুন আরেক গল্পকার।
এই বছরের ফেব্রুয়ারীতে একবার এই লেখাটা পোষ্ট করেছিলাম। তখন সবে মাত্র ব্লগের যাত্রা শুরু করেছিলাম। আমার লেখা তখন প্রথম পাতায় আসতো না। দুটো কমেন্ট ছিল ওই পোষ্টে। একটা প্রসূনের, আরেকটা তনুজার। কিছুদিন আগে পোষ্টটা ডিলিট করেছি। আজ হুট করে ডায়রীতে খুজে পেলাম কবিতাটা। মনে হলো ঠিক এই মুহুর্তে এই কথাগুলো আমি নিজেকেই বলছি। তাই আবার পোষ্ট করলাম।
আজ বাড়ি যাচ্ছি। ১০ দিন হয়তো লগিন করা হবে না। এই ১০ দিনে হয়তো অনেক কিছু হয়ে যাবে, হয়তো কিছুই হবে না। এই জায়গাটার প্রতি একটা অন্যরকম অনুভূতি আছে। তাই মনে প্রানে চাই, যাই হোক সেটা যেন ভাল বৈ মন্দ না হয়। প্রিয় মুখগুলোকে যেন খুব তাড়াতড়ি আবার দেখতে পাই। অনলাইনে আছেন লিস্টে ওদের নাম নেই দেখে ভাল লাগছে না। সবাই ভাল থাকুন। আগাম ঈদ মোবারক।
এমন কোনো হাতি ঘোড়া লেখা হয়নি এটা। তাও সাহস করেই বলছি বৃত্ত,শূন্য,শাওন,বিমা,বিডি,নাহিদ, কাউয়া,নির্ঝর,হেমায়েতপুরী সহ আরো যারা আছেন (অনেকের নাম হয়তো বাদ পড়ল) এই ব্লগের প্রাণ হয়ে থাকে সবসময়, তাদেরকে অনেক অনেক মিস করি। তাদের সবাইকে উৎসর্গকৃত।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন