আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

মানুষের সবচেয়ে বড় ক্ষমতা কিংবা অক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত। তা হলো নিজের উপর নিয়ন্ত্রন 

যাপিত জীবন অথবা নিছক ছবি ব্লগ

২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:২৭

অনেকদিন স্বপ্ন দেখা হয় না কোনো। সাদাকালো স্বপ্ন নয়, রঙ বেরঙ এর স্বপ্ন। সাদাকালো স্বপ্ন দেখি না কখনো। কারন যখন ঘুমাই, শুধুই ঘুমাই, অঘোর ঘুম। এক কাজের সময় অন্য কাজ আমার একেবারেই পছন্দ না। আমি স্বপ্ন দেখি জেগে জেগে, আমি স্বপ্ন দেখি আয়োজন করে, আমি স্বপ্ন দেখি অনেক বেশি গুছিয়ে।...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

গভীরতা, কখনও কখনও হারিয়ে যায়, অন্য কোনো গভীরতায় (ছবি ব্লগ)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:০০

ছাদের উপর থেকে শহরটাকে অনেক বেশি অদ্ভুত মনে হয়। শহরের ভেতরে অন্য এক শহর। বিড়ালের মতন নিঃশব্দ পা ফেলে ছাদের উপরে আসার উপলক্ষ্য কিন্তু এই শহরটাকে দেখা নয়। বরং পায়ের বুড়ো আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে আরেকটু ওপারে দেখার প্রয়াস। ওপারের সবুজটা আনন্দের উপলক্ষ্য নয়। প্রকৃতির তুলির আচড়ে মোহনীয় মুগ্ধতা...

পোস্টটি ২০ জনের ভাল লেগেছে

শিল্পান্তর (গল্প)

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৬

পূব আকাশে আলোর রেখা ফুটে উঠেনি। বাতাস জুড়ে এখনো মিহি রাতের গন্ধ। ঝিঝি পোকার ডাক আর ভোরের পাখির মিষ্টি গুঞ্জন ভেদ করেও অনেক দূর থেকে স্পষ্ট শোনা যায় মুয়াজ্জিনের আযানের ধ্বনি “আসসালাতু খাইরুম মিনান্নাওম”। আরো কিছু সময় আগেই ঘুম থেকে উঠে গেছে ওমর। ঠিক সময় মতন উঠে যায় প্রতিদিন। দেরি...

পোস্টটি ২০ জনের ভাল লেগেছে

শূণ্য পূর্ণ অনুভূতি

২২ শে জুন, ২০১০ দুপুর ১:২৫

বয়স বেড়ে যাচ্ছে হু হু করে।আকুতি মিনতি করেও থামানো যাচ্ছেনা ঘড়ির কাঁটাটাকে। এই অনুভূতিটা কেমন হতে পারে এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। তবে মাঝে মাঝে যখন স্মৃতি নিজের সাথে প্রতারণা করে তখন অজানা আশংকায় কেঁপে উঠি। তবে কি আসলেই বয়স বাড়ছে? সময় গুলো সত্যি সত্যিই কি তবে হারিয়ে যাচ্ছে জীবন...

পোস্টটি ২৫ জনের ভাল লেগেছে

ছবি ব্লগঃ পাহাড় ডাকে আজ আমায়

১০ ই জুন, ২০১০ সকাল ১১:০৯

পাহাড়ের সাথে নিবিড় সম্পর্ক আমার সেই ছোট বেলা থেকে। পাহাড়ের দেশে বেড়ে উঠা বলেই হয়তো। গুটি গুটি পায়ে ছোট ছোট পাহাড়ের চুঁড়ায় উঠে নিজেকে বিজয়ী ঘোষনা করে দুই হাত দুইদিকে প্রসারিত করে নিজের অস্তিত্বের জানান দিতাম। চট্টগ্রাম শহর ঘিরে থাকা পাহাড় গুলো যেন খুব কাছের বন্ধু আমার। কিশোর বয়স পার...

পোস্টটি ৪৩ জনের ভাল লেগেছে

শুধু তোমার আমার হৃদয়ে, ভিজে মাটির সোদা গন্ধ

০৩ রা জুন, ২০১০ দুপুর ১২:০৬

অফিসে আমার ডেস্কটা একেবারে পেছনের দিকে। ইচ্ছে করেই নেয়া। আমি আবার এমিনিতেই সবসময়ই ব্যাক বেঞ্চারস। তবে মজার ব্যাপার হলো আমার সিটের প্রতি কুনজর দেয়া মানুষের সংখ্যা নেহাতই কম না। আড়াল থাকা একটা ব্যাপারতো বটেই, সাথে প্রকৃতির খুব কাছাকাছিও। :) আজকে কফিতে চুমুক দিতে দিতে বাইরে তাকিয়ে দেখি মেঘের হাতছানি। ঘন...

পোস্টটি ২২ জনের ভাল লেগেছে

ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪৬

গুঁটি গুঁটি পায়ে এগিয়ে যায় সে। তার পা আর আগের মতন গুঁটি গুঁটি নেই। চাইলেও অনেক ছোট ছোট করে পা ফেলে খুব ধীরে ধীরে এগোনো যায় না। সেই ছোট বেলায় ঘরের মেঝের ছোট ছোট চারকোনা ঘর গুলোতে পা ফেলে এক্কা দোক্কা খেলার মতন করে হেঁটে যাওয়ার খেলাটাই সবচেয়ে প্রিয় ছিল।...

পোস্টটি ৪২ জনের ভাল লেগেছে

আলোয়-অন্ধকারে (গল্প)

১৫ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৪

এক ঘেয়ে শহরটাতে যখন সবাই উষ্ণতায় অস্থির,উষ্ণতার দায়ভার সরকার এড়াতে পারে কিনা এই আলোচনায় কেউ মেতে নেই। ঠিক তখনি অনেকদিন পর শহরে একটু বৃষ্টির মতন হলো। তারপরেও এটা শুক্রবারের জুম্মায় মওলানার দোয়ায় খুশি হয়ে সৃষ্টিকর্তার আশীর্বাদ কিনা এই আলোচনায়ও কেউ মেতে উঠে না। সবাই ব্যস্ত সময়ের চেয়ে দ্রুত গতিতে এগিয়ে...

পোস্টটি ২০ জনের ভাল লেগেছে

আড্ডা পুষ্ট --কেডা কেডা আছেন? ব্যস্ততার কারনে মেলাদিন পর ব্লগে আসছেন? (সাময়িক)

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:১৫

সবাইরে আড্ডায় স্বাগতম। অনেকদিন ব্লগে এ দাবড়ানো হয় না। আড্ডা দেয়াও হয় না। কে কে আছেন?

পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে

যাপিত জীবন

১৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৩৮

আমি মানুষটা দেখতে বেশ ছোট খাট। ঠিক এই কারনে কিনা জানি না। আমার চাহিদাটা সবসময় বেশ কম। সেটা কাপড় চোপড়ের মতন অগুরুত্বপূর্ণ বিষয়ই বলেন অথবা ক্যারিয়ারের মতন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি খুব বেশি চাই না। খুব অদ্ভুত ব্যাপার, আমার ছোট ভাই বোন দুইটার মধ্যেও এই ব্যাপারটা বেশ খুঁজে পাই। এর...

পোস্টটি ২২ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১৮৫০ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যন্ত্র মানবে পরিনত হতে খুব বেশি দেরি নেই। কষ্টের অনুভূতিগুলো আগের মতন ধারালো নাই আর। অযাচিত আঘাতে হৃদয়ে আগের মতন...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৫২টি
  • মন্তব্য করেছেন: ৬১৮৮টি
  • মন্তব্য পেয়েছেন: ৪০১২টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ৫ দিন
  • ব্লগটি মোট  ৫৪৫৮৮ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই