আমার প্রিয় পোস্ট

মানুষের সবচেয়ে বড় ক্ষমতা কিংবা অক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত। তা হলো নিজের উপর নিয়ন্ত্রন

ছবি ব্লগঃ পাহাড় ডাকে আজ আমায়

১০ ই জুন, ২০১০ সকাল ১১:০৯

শেয়ারঃ
0 4 0

পাহাড়ের সাথে নিবিড় সম্পর্ক আমার সেই ছোট বেলা থেকে। পাহাড়ের দেশে বেড়ে উঠা বলেই হয়তো। গুটি গুটি পায়ে ছোট ছোট পাহাড়ের চুঁড়ায় উঠে নিজেকে বিজয়ী ঘোষনা করে দুই হাত দুইদিকে প্রসারিত করে নিজের অস্তিত্বের জানান দিতাম। চট্টগ্রাম শহর ঘিরে থাকা পাহাড় গুলো যেন খুব কাছের বন্ধু আমার। কিশোর বয়স পার করে উচ্চশিক্ষার্থে পাড়ি দিলাম আরেক পাহাড় ঘেরা শহর সিলেটে। আর তারুণ্য-যৌবনদীপ্ত উদ্দীপনার সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে সিলেটের পাহাড় গুলো। আমার সাথে ছিল সমতল এলাকার কয়েকটা মানুষ। যারা জীবনে পাহাড় দেখেনি। ছোটখাট বালির টিবি দেখলেই দৌড়ে উপরে উঠে গিয়ে "আমি রাজা আমি রাজা" বলে চিৎকার করতে থাকে। তাই কারনে অকারনে বার বার ছুটে গেছি পাহাড়ের কোলে। সবচেয়ে বেশি হতবাক হয়েছিলাম প্রথমবার যেবার জাফলং-ভোলাগঞ্জ গেলাম। এত অসাধারন সুন্দর পাহাড়ে ঘেরা একটা জায়গা। মনটা খারাপ হয়ে গেল এক অদ্ভুত বুক ভরা অভিমানে। এত এত কাছের এই সৌন্দর্য, ছুঁয়ে দেখতে ভারতের ভিসা লাগবে। সৌন্দর্য্যে যতটা মুগ্ধতা ছড়িয়ে দেয়, নিশ্চিত দেশ ভাগের লাইনটা ঠিক ততটাই পীড়া দেয় সবাইকে। সুযোগ হয়েছিল কয়েকদিন আগে আরো একবার যাওয়ার। যথারীতি ছবি তুলেছি বেশ কিছু। আসুন ছবিতে ছবিতে একবার ঘুরে দেখে আসি অপরূপ সেই সৌন্দর্য্য।

জাফলং : ১


জাফলং : ২


জৈন্তাপুর : ১


জৈন্তাপুর : ২


জৈন্তাপুর : ৩


ভোলাগঞ্জ : ১


ভোলাগঞ্জ : ২


ভোলাগঞ্জ : ৩


ভোলাগঞ্জ : ৪


ভোলাগঞ্জ : ৫


অনেক পাহাড়ের গল্প হলো। প্রকৃতির গল্প হলো। সৌন্দর্য্যের গল্প হলো। এবার আসুন অন্যরকম একটা গল্প শুনি। এই গল্প পাথরের গল্প। পাথরের সাথে দিন রাত কাটানো মানুষের গল্প। এইটাকে একটা সিরিজ বলা যেতে পারে। যদিও একি ধরনের একটা সিরিজে রঙিন এবং সাদাকালো ছবি মিশিয়ে ফেলা আমার পছন্দ না। তাও ছবির ধরনের উপর নির্ভর করে অপছন্দের কাজটা করলাম।

নাহ, প্রকৃতি একে উদাস করে দেয়নি। এই উদাস চাহনী ক্লান্তির বহিঃপ্রকাশ। রোদ-বৃষ্টিতে মাখামাখি হয়ে ছোট ছোট হাত দুটোও হয়তো হয়ে গেছে এই পাথরগুলোর মতন ধাতব।


এই পরিবারটার ভবিষ্যত কি? কেউ কি আমায় বলতে পারেন? ছোট ছোট দুটো ছেলেকে নিয়ে দিনভর চলছে পাথর সংগ্রহের কাজ। ছেলেগুলো বড় হওয়া পর্যন্ত এখানে পাথর থাকবে কিনা কে জানে? যদি না থাকে তাহলে কোমর ধরে যাওয়া পরিশ্রম করে বেড়ে উঠা ছেলেটি কি করবে ঠিক জেনে নেয়া হয়নি।


একটু বিশ্রাম নেয়া। আসলে একটু দম নিয়ে নেয়া। পেছনে আকাশে মেঘের ঘনঘটায় কাজের কোন বিগ্ন ঘটবে না। বরং তীব্র রোদের চেয়ে এই বেশ ভালো, এই ধরনের অভিব্যক্তিই যেন ফুটে উঠেছে লোকটির চাহনীতে।


নতুন জামা কাপড়ের কেনাকাটা চলছে। তবে সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এই কাজটাও চলছে পাথরের মাঝে। পাথর আর জীবন এখানে এক সুতোয় গাঁথা।


অবশেষে একটু সময় পাওয়া গেছে। এই সুযোগে রান্না চড়ে গেছে। পেট পুঁজোতো করতে হয়, জীবনের যেকোনো বাঁকেই।


সারাদিনের অল্প কিছুটা সময় পাওয়া যায় হয়তো নিজেদের মত করে। সেই সময়টাও পাথরের উপর বসে পাথুরে জীবনের দোলাচালের গল্প চলে। এই টুকুতেও হয়তো লুকিয়ে আছে অন্যরকম ভালোবাসার গল্প, যা আমাদের অজানা।


অবশেষে আবারো অপেক্ষমান। দূরে যেই নৌকাগুলো দেখা যাচ্ছে সেগুলোরই কোনো একটির অপেক্ষায়। আবারো শুরু হয়ে যাবে পাথরের সাথে জীবনের অন্যরকম আতাত। এরই নাম পাথুরে জীবন।


 

সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১০ সকাল ১১:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জুন, ২০১০ সকাল ১১:১২
রাজসোহান বলেছেন: পুত্তুম পিলাচ B-))

ওহোন আমার পারিশ্রমিক দেন :-0
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: :) তোমারে ধইন্যা সোহান। ছবি কেমন লাগলো সেইটাতো কইলা না। :(

১০ ই জুন, ২০১০ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ তাপস। ভাল থাকবেন।

৩. ১০ ই জুন, ২০১০ সকাল ১১:১৯
রোহান বলেছেন: কি আর কমু... এমুন জোস জোস ফটুক দেইখা আর কিছু কওনের নাই...
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: :) :) :)

৪. ১০ ই জুন, ২০১০ সকাল ১১:২৭
আপোশ বলেছেন: সুন্দর, মনটা ভাল হয়ে গেল। ধইন্যা
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন। :)

৫. ১০ ই জুন, ২০১০ সকাল ১১:২৮
শ।মসীর বলেছেন: অসাধারন.................আর কিছু কওনের দরকার নাই !!!
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:২২

লেখক বলেছেন: তাই বুঝি? তোমারে অনেক ধইন্যা শামসীর ভাই।

১০ ই জুন, ২০১০ দুপুর ১২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ যীশু দা।

৭. ১০ ই জুন, ২০১০ সকাল ১১:৩২
হুপফূলফরইভার বলেছেন: ও পাহাড়রে কত দিন তোর লগে পিরিত করি না! তু্‌ই কি আমারে ভুইলা গেছস! নাকি এহনও মনে রাখছস ! তোর স্মৃতি আমি ভূলতে পারি নারে ! আসছে ফাগুনে ঠিক ঠিকই চইলা আসুম তোর বুকে! ফিরিয়ে দিবি নাতো?
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: আহারে। পাহাড়ের কাছে গেলেই জেগে উঠবে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে :) । চিন্তার কিছু নাই।

৮. ১০ ই জুন, ২০১০ সকাল ১১:৩৩
অক্রুর মাঝি বলেছেন: সত্যি রাকিব ভাই, আপনার তুলনা আপনিই!
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অক্রুর মাঝি। ভাল থাকবেন।

১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নস্টালজিক। ভাল থাকবেন।

১০. ১০ ই জুন, ২০১০ সকাল ১১:৪২
রেজোওয়ানা বলেছেন: এত সুন্দর............এত সুন্দর............এত সুন্দর


১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রেজোওয়ানা আপু। ভাল থাকবেন।

১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ উলটো মানুষ। ভাল থাকবেন।

১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আমিন। ভাল থাকবেন।

১৩. ১০ ই জুন, ২০১০ সকাল ১১:৪৬
জেরী বলেছেন: ছবিতে প্লাস বিশেষ করে প্রথম ছবিটা বেশী সুন্দর:)
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: হমম। প্রথম ছবিটা যে আপনার বেশি সুন্দর লেগেছে সেটা আগেই জানা হয়ে গেছে। :) আপনাকেও অনেক ধন্যবাদ জেরী।

১৪. ১০ ই জুন, ২০১০ সকাল ১১:৫৪
রবিন০৪ বলেছেন: আপনে কি ক্যামেরা ব্যবহার করছেন বলা যায় কি? অসাধারণ হয়েছে ছবি গুলো।
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: অবশ্যই বলা যায়। নাইকন ডি ৯০।

আপনাকে অনেক ধন্যবাদ রবিন।

১৫. ১০ ই জুন, ২০১০ সকাল ১১:৫৭
ডেইফ বলেছেন: অসাধারণ ছবি, আপনার ছবিগুলো দেখে মনটা খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: ছবি দেখে মন ভালো হয়েছে শুনে ভালো লাগলো। ডেইফ, আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।

১৬. ১০ ই জুন, ২০১০ সকাল ১১:৫৮
ফেরারী... বলেছেন: বরাবরের মত অসাধারন!!!
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ ফেরারী ভাই। ভাল থাইকেন।

১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: নাইকন ডি৯০ দিয়ে তোলা। আপনাকে ধন্যবাদ রুমমা।

১৮. ১০ ই জুন, ২০১০ সকাল ১১:৫৯
জুন বলেছেন: অপূর্ব রাকিব, অসাধারন প্রত্যেকটা ছবি তার সাথে বিবরন ।
ডাউকি ব্রীজের ছবিটা খুব ভালো লেগেছে।
আর একটু গেলেই তো শেষের কবিতার মনোরম শিলং ঘুরে আসতে পারতেন।
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জুন। ডাউকি ব্রীজের ছবিটা আমারো পছন্দের। শিলং এর মজা নিতে আলাদা ভাবে কোনো এক সময় না হয় শিলং যাব। তার আগে নিজের দেশটা ভালো করে দেখে নিই। :)

১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২০. ১০ ই জুন, ২০১০ দুপুর ১২:১১
দুখী মানব বলেছেন: অসাধারন।
জাফলং এ গেলে কেন জানি মেজাজ টা খারাপ হয়ে যায়....
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ দুখী মানব।

হমম, জাফলং গেলে সবারই মেজাজ খারাপ হয় এরকম আনফেয়ার বিভাজনের কারনে।

২১. ১০ ই জুন, ২০১০ দুপুর ১২:১৬
জন্ম থেকে জ্বলছি বলেছেন: ভাই জান ছবিতে ত সুন্দর লাগ্লেও বাস্তবে কিন্তু আত সুন্দর না ..
১০ ই জুন, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: আমার পরিচিত যারাই গেছে, কাউকে বলতে শুনি নাই জাফলং কিংবা ভোলাগঞ্জ সুন্দর না। আসলে ভালো লাগা না লাগা ব্যাপারটা আপেক্ষিক। এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে ভোলাগঞ্জ অপূর্ব একটা জায়গা। জাফলং ও ভালো, তবে ভোলাগঞ্জটা বেশি ভালো লাগে।

আপনাকে ধন্যবাদ কমেন্টের জন্য।

২২. ১০ ই জুন, ২০১০ দুপুর ১২:২৩
রাজসোহান বলেছেন: ছবি ভালা হয় নাই , এক্কেরে পচা ছবি X( আমারে না নিয়া যাইয়া ছবি তুলছেন এইডাই আপনের বিশাল অপরাধ X((
১০ ই জুন, ২০১০ দুপুর ১:০০

লেখক বলেছেন: :) :) :)

১০ ই জুন, ২০১০ দুপুর ১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

২৪. ১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৭
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: জাফলং গেলেই মনটা খুব খারাপ হয়ে যায়। এত সুন্দর পাহাড় আর ঝর্না দেখতে পাই, কিন্তু কোনটাই বাংলাদেশের না, সব নাকি ওই ইন্ডিয়ার। দেশের ম্যাপ তৈরী করার সময় কিছু কি আমাদের দেশে দিতে পারল না?
১০ ই জুন, ২০১০ দুপুর ১:০৩

লেখক বলেছেন: কেউই এই সৌন্দর্য্যে ভাগ দিতে চায় না। আমরা সারাজীবনই দূর থেকেই এসব দেখে যাব। আফসোস। কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ ইসতিয়াক আদনান। ভাল থাকবেন।

২৫. ১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৭
বড় বিলাই বলেছেন: অসাধারণ!!! পাগল হয়ে গেলাম তো সব ছবি দেখে।
১০ ই জুন, ২০১০ দুপুর ১:০৫

লেখক বলেছেন: তাই বুঝি? তা কি কি পাগলামী করলেন একটু শুনি। :) :) :) ধন্যবাদ বিলাইপু।

২৬. ১০ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৮
জন্ম থেকে জ্বলছি বলেছেন: ঠিক আছে আপনার কথা ।তবে এটা ঠিক যে জাফলং থেকে ভোলাগঞ্জ অনেক অনেক সুন্দর।। তবে জাওয়ার রাস্তাটা অনেক খারাপ ।এখনো মনে আছে যে মোটরসাইকেলে ভোলাগঞ্জ জাওয়ার পথে ব্রিজের উপর অ্যাক্সিডিন্ট করসিলাম ।।
১০ ই জুন, ২০১০ দুপুর ১:০৯

লেখক বলেছেন: হমম, ভোলাগঞ্জের রাস্তাটা খুব খারাপ। মোটর সাইকেলে যাওয়ার চিন্তাটা ভয়াবহ। সবচেয়ে সেইফ হচ্ছে ট্রাকে করে যাওয়া। প্রায়ই ঐ রাস্তায় এক্সিডেন্ট হয়। আর ভোলাগঞ্জ আসলেই জাফলং এর চেয়ে সুন্দর। জাফলং আগে অনেক সুন্দর ছিল। এখন এই পাথর বানিজ্যে পরে সৌন্দর্য্য হারিয়ে গেছে অনেকখানি।

২৭. ১০ ই জুন, ২০১০ দুপুর ১:১২
কায়কোবাদ বলেছেন: অসাধারন!!! অসাধারন!!! অসাধারন!!! অসাধারন!!! অসাধারন!!! অসাধারন!!! আর কিছু বলতে পারছি না............।।
১০ ই জুন, ২০১০ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: :) :) :) অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ!!!! আর কিছু বলতে পারছিনা। :) :) :)

১০ ই জুন, ২০১০ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ সমুদ্র কন্যা। ভাল থাকবেন।

২৯. ১০ ই জুন, ২০১০ দুপুর ২:২৯
সব্যসাচী প্রসূন বলেছেন: জাফলং-১ ছবিটা জটিল হয়েছে... সব ছবিই সুন্দর
১০ ই জুন, ২০১০ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: তোরে ধইন্যা। ভাল থাক।

৩০. ১০ ই জুন, ২০১০ দুপুর ২:৩৪
দ্রীঘাংচু বলেছেন: ভাল্লাগেনাই মাইনাস ;)



(আঙ্গুর ফল্টক জাতীয় কমেন্ট)
১০ ই জুন, ২০১০ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: :) :) :) :)

৩১. ১০ ই জুন, ২০১০ দুপুর ২:৪৩
সুবিদ্ বলেছেন: চমৎকার লাগলো......ধন্যবাদ ভাই
১০ ই জুন, ২০১০ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সুবিদ। ভাল থাকবেন।

৩২. ১০ ই জুন, ২০১০ বিকাল ৩:০৪
চতুষ্কোণ বলেছেন: রাকিবরে ভাষা হারায় ফেললাম। এত সুন্দর!

রাকিব আমার এক কলিগ ভারত ট্যুর দিয়া আসছে। ১৭ দিন ছিল। অর মুখে বরণনা শুনে আমার মাথা খারাপের মত অবস্থা। কলকাতা, দিল্লী, রাজস্থান,জয়পুর ঘুরে আসছে। আমি ঠিক করছি অখন থিকা টাকা জমামু। ঘুইরা আসুম। কি আছে জীবনে!
১০ ই জুন, ২০১০ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: আমার লগে যাইতে চাইলে ওয়েট করতে হইব। আমারো এখনো দেশে কিছু জায়গা বাকি আছে। ঐগুলা শেষ কইরা তারপর বাইরে যামু। :) :)

৩৩. ১০ ই জুন, ২০১০ বিকাল ৩:৩১
কথক পলাশ বলেছেন: রাকিব, অনেকদিন আগে তুমি একটা গল্প লিখা শুরু করেছিলে না? আমাকে বলেছিলে গল্পটার কথা।
আমি একটা পোস্ট দিয়েছি জাকারিয়া সিটি নিয়ে।
পারলে ঢুঁ মের।

তোমার ছবিগুলো দারুণ হয়েছে।
সে সাথে বর্ণনা।
অসাধারণ।
১০ ই জুন, ২০১০ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: লেখা পরে কমেন্ট দিয়ে আসছি। :)

আপনাকে ধন্যবাদ। :)

৩৪. ১০ ই জুন, ২০১০ বিকাল ৩:৫৮
পুরাতন বলেছেন: পুরাই মাথা নষ্ট করা ছবি :|
১০ ই জুন, ২০১০ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: :) :) :)

৩৫. ১০ ই জুন, ২০১০ বিকাল ৪:০২
পুরাতন বলেছেন: ছবি গুলা দেইখা আমার মোবাইলে তোলা ছবি দিতে শরম কর্তেছেছএ :( াব
১০ ই জুন, ২০১০ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: আরে শরমের কি আছে। আমিও এক সময় কত মোবাইলে ছবি তুলছি। মাইনষের থেইকা ক্যামেরা ধার কইরা ছবি তুলছি। এডি কোনো কথা হইল নাকি। দেন দেন। জলদি দেন। :) :)

৩৬. ১০ ই জুন, ২০১০ বিকাল ৫:১৩
অগ্নিলা বলেছেন: ছবি-১
মনে হয় পা ছড়িয়ে বসে পরি......

সৌন্দর্য আর জীবন অনুভব। চালিয়ে যা রাকু, প্রতিটা কাজই বেশ ভাল হচ্ছে :)
১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: ধইন্যা তোরে।

৩৭. ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৯
ইসমাইল মাহমুদ বলেছেন: অসাধারন, অনন্য কোন বিশেষনেই আপনার কাজকে মূল্যায়ন করা যাবে না।
তারপরও বলবো আপনার ছবিগুলো বেশ ভালো লাগলো। তাইতো আমি প্রিয়তে রাখলাম।
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৩৮. ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৩
নীল ভোমরা বলেছেন:
প্রায় বিশ বছর আগে যখন প্রথম জাফলং গেছি তখন জাফলং খুব ভাল লেগেছে...কিন্তু গতবছর যখন গেছি তখন পাথর কেইরীর মাঝে আর সেই সুন্দর জাফলং খুঁজে পাইনি। আপনার ছবিগুলো চমৎকার হয়েছে....আপনার ছবিতে প্রাকৃতিক সৌন্দর্যের সেই জাফলং-কে খুঁজে পাওয়া যাচ্ছে খানিকটা।
১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: ২০ বছর!!!!!!!!!!!! বাহ। তখন নিশ্চয়ই অনেক সুন্দর ছিল জাফলং। আমি ২০০২ তে যখন গিয়েছিলাম তখনো বেশ সুন্দর ছিল। এখন সেই সৌন্দর্য্যের কিছুই অবশিষ্ট নাই। আপনাকে অনেক ধন্যবাদ নীল ভোমরা। ভাল থাকবেন।

৩৯. ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩২
শিরীষ বলেছেন:

সুন্দর !
সুন্দর !!
সুন্দর !!!
১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: :) :) :) ধন্যবাদ শিরীষ। ভাল থাকবেন। :)

৪০. ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:১১
আসকওয়ানমি বলেছেন: এক কথায় অসাধারণ। আমি মুগ্ধ।.........
১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ আসকওয়ানমি। ভাল থাকবেন।

৪১. ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২০
হেমায়েতপুরী বলেছেন: বাহ! ছবিগুলা কই থিকা নেওয়া ;) মনে হয় রাকিব (চাইরটা আইওয়ালা) ফ্লিকারের কারোর্থন :-P
১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: ছবি গুলা রাকিবের ল্যাপটপ থেকে নেয়া। :) :) :)

৪২. ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৬
সাফির বলেছেন: ছবিগুলা অসাধারন
১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ সাফির। ভাল থাকবেন।

৪৩. ১০ ই জুন, ২০১০ রাত ১১:৫৬
সজীব আকিব বলেছেন: সিলেট এত সুন্দর!!!
আপনাকে ধন্যবাদসহ ++
১৩ ই জুন, ২০১০ সকাল ১০:২৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।

৪৪. ১১ ই জুন, ২০১০ রাত ১:৫০
হাসান মাহবুব বলেছেন: জাফলং এ যায়া প্রথম দর্শনে খুব হতাশ হৈসিলাম। এত ভীড়, আর পাথর তোলার বিশাল আয়োজন। পরে অবশ্য ধীরে ধীরে মিশে গেলাম প্রকৃতির সাথে। চা বাগান, কমলালেবুর বাগান, জমিদার বাড়ি দেখলাম। ভোলাগঞ্জ টা যাওন দরকার। ছবির কথা আর কি কমু? একদিন অনেক বড় ফটোগ্রাফার হবেন। বিশ্বাস করি।
১৩ ই জুন, ২০১০ সকাল ১০:২৭

লেখক বলেছেন: যারা জাফলং গিয়া হতাশ হইছে, তাদের অতি অবশ্যই ভোলাগঞ্জ যাওয়া দরকার। আর যারা জাফলং জায় নাই তাদের আগে জাফলং ঘুরে তারপরে ভোলাগঞ্জ যাওয়া উচিত। :) :) আপনাকে ধন্যবাদ হামা।

১৩ ই জুন, ২০১০ সকাল ১০:২৮

লেখক বলেছেন: তোরে ধইন্যা।

৪৬. ১১ ই জুন, ২০১০ রাত ৮:৩৮
ভাইটামিন বদি বলেছেন: ভয়াবহ সুন্দর.....যেতে হবে একদিন ইনশাল্লাহ.......

অনেক ধইন্যা........
১৩ ই জুন, ২০১০ সকাল ১০:২৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।

৪৭. ১২ ই জুন, ২০১০ রাত ১:০২
সায়েম মুন বলেছেন: সুপার্ব। জাফলং আর জৈন্তাপুর গিয়েছিলাম। সেখানকার নৈঃস্বর্গিক দৃশ্যাবলী আবেগাপ্লুত করে!

আপনার ছবিপোষ্ট আরও বেশী আবেগাপ্লুত করলো! কিপ ইট আপ!
১৩ ই জুন, ২০১০ সকাল ১০:৩০

লেখক বলেছেন: সময় করে একবার ভোলাগঞ্জ ঘুরে আসবেন। অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

১৩ ই জুন, ২০১০ সকাল ১০:৩০

লেখক বলেছেন: কেন?

৪৯. ১২ ই জুন, ২০১০ সকাল ১১:৪৫
সমুদ্র কন্যা বলেছেন: হায় আল্লাহ, কি কান্ড! রাগ বটে, তাই বলে এত না। মুছে দাও সবগুলো।
১৩ ই জুন, ২০১০ সকাল ১০:৩০

লেখক বলেছেন: আচ্ছা। একটা রেখে বাকি গুলো মুছে দিলাম।

৫০. ১৩ ই জুন, ২০১০ সকাল ৯:৪৪
পারভেজ বলেছেন: রকিব তো ফাটায়া দিছো!!!!
অসাধারণ বললেও কম বলা হয়ে যায়।
১৩ ই জুন, ২০১০ সকাল ১০:৩০

লেখক বলেছেন: :) অনেক ধন্যবাদ ভাইয়া।

৫১. ১৪ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমার দেখা জায়গাগুলো আপনার চোখে আবার দেখলাম। ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ।
১৫ ই জুন, ২০১০ সকাল ১০:০৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা কামাল ভাই। ভাল থাকবেন।

৫২. ১৪ ই জুন, ২০১০ রাত ৮:৪৬
প্রতীক্ষা বলেছেন: /:) /:) এগুলো তো পুরনো হয়ে গেছে!

ভালই হইছে সেদিন এসে দেখিনি! মেজাজ খারাপ হতো এসে পুরনো ছবি দেখে গেলে! মানুষের সময়ের দাম আছে! আপনার মতো হাওয়া খেয়ে ঘুরে না সবাই! /:)
১৫ ই জুন, ২০১০ সকাল ১০:০৪

লেখক বলেছেন: :) :) মাঝে মাঝে সময় নষ্ট করার মাঝেও আনন্দ আছে বুঝলা? তা খবর কি? আছ কেমন? অনেক ব্যস্ত বুঝি?

৫৩. ১৫ ই জুন, ২০১০ সকাল ১০:০৯
টানজিমা বলেছেন: কয় টেকা লাগব....এগুলি দেখে আশতে???.......:(
১৬ ই জুন, ২০১০ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: কয়জন মিলে যাবেন সেটার উপর নির্ভর করবে। ৮-১০ জনের টিম গেলে বেশি লাগবে না। সিলেট যাবেন। তারপর ওখান থেকে মাইক্রো নিয়ে চলে যাবেন। সিলেট ট্রেনে যেতে ২০০ টাকা পার হেড। আর মাইক্রোতে পারহেড ৩০০। আর যা খান আর কি। ব্যস হয়ে গেল।

৫৪. ১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৫০
নীল-দর্পণ বলেছেন: জাফলংয়ে যেয়ে খুব খারাপ লেগেছিল। মনে হচ্ছিল সবই ভারতের মধ্যে।
দূরের পাহাড় গুলো এত্ত সুন্দর লাগছিল নিজ চোখে না দেখলে মনে করতাম ফটোশপের কাজ

ছবি গুলো অনেক ভাল লাগল ভাইয়া :)
১৬ ই জুন, ২০১০ সকাল ১০:৫১

লেখক বলেছেন: তোমাকে অনেক ধন্যবাদ নীলু। :)

১৬ ই জুন, ২০১০ সকাল ১০:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ সোমহেপি। ভাল থাকবেন।

৫৬. ১৬ ই জুন, ২০১০ ভোর ৪:১২
রথে চেপে এলাম বলেছেন: আহারে!! যদি এর অর্ধেক সুন্দর ছবিও তুলতে পারতাম!!! #:-S
১৬ ই জুন, ২০১০ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: :) :) :) সদিচ্ছা থাকলে একদিন তুমিও পারবা।

১৬ ই জুন, ২০১০ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: :) :) :) অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৫৮. ১৮ ই জুন, ২০১০ দুপুর ২:৪৫
শায়মা বলেছেন: সিলেট! জাফলং! একটুকরো স্বর্গভুমি।
১৯ শে জুন, ২০১০ রাত ১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ শায়মা।

৫৯. ১৯ শে জুন, ২০১০ রাত ২:০১
নির্লিপ্ত বলেছেন: অসম্ভব সুন্দর ছবি তুলেছেন রাকিব ভাই। মুগ্ধতা............
..................একরাশ।
ভালো থাকবেন।
২০ শে জুন, ২০১০ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৬০. ১৯ শে জুন, ২০১০ বিকাল ৪:১০
পাথুরে বলেছেন:
আহারে, কতবার আমার নাম লইলা পোষ্টে। এইজন্য খুব ভাল্লাগসে। ;)


ছবিগুলা জোস হৈসে রাকিব। তোমার জন্য গিফট... :)






২০ শে জুন, ২০১০ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: :) :) :) ধইন্যা তোমারে।

৬১. ২০ শে জুন, ২০১০ রাত ৮:২২
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া একটা ভিডিও দিয়েছি কমেন্টে। মনে হয় দেরি করে ফেললাম।

৬২. ২০ শে জুন, ২০১০ রাত ১০:০৭
এস বাসার বলেছেন: ভালো লাগলো। সিলেট আমার ফেভারিট শহর, চাকুরীর সুবাদে ২ বছর ছিলাম। আপনার প্রথম ছবিটা দেখেই অনেক কিছু মনে পড়ে গেলো।

ধন্যবাদ।
১৮ ই জুলাই, ২০১১ রাত ১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৬৩. ০১ লা জুলাই, ২০১০ রাত ৮:০৬
ফুল পরী বলেছেন: আরা তুমি এত সুন্দর সব ছবি তুলো না, একদম মাথা খারাপ হয়ে যায় দেখলে :P
০১ লা জুলাই, ২০১০ রাত ৮:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ ফুলপরী। তোমাকে দেখলে ভালো লাগে। :)

৬৪. ৩০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩০
মাহী ফ্লোরা বলেছেন: প্রতিটি ছবিই বেশ সুন্দর।ভাল লাগা রইলো।
১৮ ই জুলাই, ২০১১ রাত ১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ মাহী।

৬৫. ১৮ ই জুলাই, ২০১১ রাত ১:৫৩
আর.এইচ.সুমন বলেছেন: ছবি যেন শুধু ছবি নয় ,,,,,, :) !!!!!!!! সুপার !!!!!!!!!!!!!
১৮ ই জুলাই, ২০১১ রাত ২:০০

লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

 

মোট সময় লেগেছে ০.৯৫০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যন্ত্র মানবে পরিনত হতে খুব বেশি দেরি নেই। কষ্টের অনুভূতিগুলো আগের মতন ধারালো নাই আর। অযাচিত আঘাতে হৃদয়ে আগের মতন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই