আমার প্রিয় পোস্ট

ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....

মহাশূন্যে নতুন পৃথিবীর সন্ধান - ১

১১ ই জুন, ২০০৮ সকাল ৯:১৮

শেয়ারঃ
0 0 0

ইউরোপিয়ান বিজ্ঞানীদের একটি টিম সম্প্রতি আবিষ্কার করেছে পৃথিবী থেকে প্রায় ২০.৫ আলোকবর্ষ দূরের একটি গ্রহ। গ্রহটির বিভিন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, গ্রহটির সঙ্গে নানা দিক দিয়ে পৃথিবীর মিল আছে। এমন কি গ্রহটিতে প্রাণীও থাকার সম্ভাবনা রয়েছে। গ্রহটি আবিষ্কার বিজ্ঞানীদের মহাশূন্যে প্রাণের সন্ধানে আশাবাদী করে তুলেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীর খুব কাছের এ নক্ষত্রটিতে এ ধরনের বাসযোগ্য গ্রহ পাওয়া মানে হচ্ছে, এ ধরনের আরো অনেক গ্রহ মহাবিশ্বে পাওয়া যাবে।


ঠিক পৃথিবীর মতোই এখানকার শান্ত সমুদ্রের উপর লাল রঙের বিশাল সূর্যটা ধীরে ধীরে আকাশে উঠে আবার স্বাভাবিক নিয়মেই অস্ত যায়। অবশ্য পৃথিবী থেকে দেখা সূর্যের তুলনায় এটি প্রায় ১০ গুণ বড়। বালুময় বেলাভূমিতে ছোট ঢেউগুলো মৃদু শব্দে আছড়ে পড়ে। মাঝে মাঝে আবার সমুদ্র হয়ে উঠে প্রচণ্ড উত্তাল।
সৌরজগতের বাইরে খুজে পাওয়া এখন পর্যন্ত একমাত্র বাসযোগ্য গ্রহটির বিভিন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এমন আশাবাদী চিত্র কল্পনা করছেন।
গত বছরের ২৫ এপ্রিল ইউরোপিয়ান অ্যাস্ট্রোনমার বা জ্যোতির্বিদদের একটি টিম যুগান্তকারী এ গ্রহটির আবিষ্কার ঘোষণা করেন। অ্যাস্ট্রোনমাররা চিলির আন্দিজ পর্বতে স্থাপিত টেলিস্কোপ লা সিলা থেকে পৃথিবীর মতো এ গ্রহটি খুজে পেয়েছেন।
সুইজারল্যান্ডের জেনিভা অবজারভেটরির মি. স্টেফানি উদরি ছিলেন এ আবিষ্কারে বিজ্ঞানীদের টিমলিডার। তিনি জানান, আমাদের হিসাব মতে, গ্রহটির গড় তাপমাত্রা হচ্ছে শূন্য থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
পৃথিবীর মতো দেখতে গ্রহটিতে পৃথিবীর মতোই বিশাল সমুদ্র রয়েছে। গ্রহটির তাপমাত্রায় পানি তরল অবস্থায় আছে। এসব বিষয় বিবেচনা করে আমাদের সৌরজগৎ থেকে ২০.৫ আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটিতে প্রাণ ধারণের জন্য উপযুক্ত পরিবেশ আছে বলেই বিজ্ঞানীরা জানাচ্ছেন। মানুষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ আবিষ্কারের ফলে বিজ্ঞানীরা ধরে নিচ্ছেন মহাশূন্যে পৃথিবীর মতো এ ধরনের অনেক গ্রহ আছে যেখানে প্রাণী বাস করতে পারে।

গ্রহটি সম্পর্কে মানুষের জ্ঞান এখনো পর্যাপ্ত নয়। তবুও বিজ্ঞানীরা বিশ্বাস করছেন, এ গ্রহটির পরিবেশ প্রাণী বসবাসের জন্য উপযুক্ত। আবিষ্কৃত গ্রহটি গ্লিস ৫৮১ নামে একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে।
গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর চেয়ে দেড় গুণ বড়। এর আবহাওয়ামণ্ডল অনেক বড় এবং গ্রহটিতে প্রাণী বসবাস করার উপযোগী বিশাল আকারের সমুদ্র রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নতুন গ্রহটির তাপমাত্রা আমাদের পৃথিবীর খুব কাছাকাছি। তিনি আরো জানান, গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর ১.৫ গুণ এবং মডেল অনুযায়ী গ্রহটিতে মাটি বা সমুদ্র থাকার সম্ভাবনা রয়েছে।
এ পর্যন্ত আবিষ্কৃত সৌরজগতের বাইরের গ্রহগুলোর মধ্যে শুধু এ গ্রহটিরই সবকিছু পৃথিবীর মতো। এখন পর্যন্ত সৌরজগতের বাইরের প্রায় ২২০টি গ্রহ আবিষ্কৃত হয়েছে। এসব গ্রহের কোনোটি পৃথিবীর তুলনায় অনেক বড়, কোনোটি আবার সম্পূর্ণ গ্যাসীয় অবস্থায় আছে। এছাড়া সেগুলোর তাপমাত্রা এতো গরম বা এতো ঠাণ্ডা যে, সেখানে কোনো প্রাণী বসবাস করা অসম্ভব।
নতুন গ্রহটির আবিষ্কারক টিমের একজন বিজ্ঞানী জেভিয়ার ডেলফসে জানান, মহাবিশ্বের মধ্যে গ্রহটি মহামূল্যবান হিসেবে পরিচিত হবে। কারণ এর তাপমাত্রা এবং অবস্থান মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক। ভবিষ্যতে জীবনের সন্ধানে মহাশূন্যে অভিযান চালানোর জন্যও গ্রহটি উপযুক্ত।
(চলবে)

উইকিপিডিয়া.....
http://en.wikipedia.org/wiki/Gliese_581_c
Click This Link

 

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৮ সকাল ৮:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:২০
দূরন্ত বলেছেন: হুমকির মুখে লেখা। বুঝতেই পারছেন। বানান ভুলের জন্য আমি দায়ী নই :)
২. ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:২১
আসিফ আহমেদ বলেছেন: হা হা
পড়ে নিয়ে আবার কমেন্ট করতেছি।
১১ ই জুন, ২০০৮ সকাল ৯:২৬

লেখক বলেছেন: স্বাগতম।

৩. ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:২৪
আসিফ আহমেদ বলেছেন: পড়লাম, বুঝলাম আর টিকিট বুক দিলাম। বেড়াইতে যাবো, থেকে যাওয়ার ইচ্ছা নাই।
১১ ই জুন, ২০০৮ সকাল ১০:৪১

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। টিকিট মনে হয় আপাতত সায়েন্স ফিকশনেই পাওয়া যেতে পারে।
অদৃষ্টযাত্রা......র লাল্লু ভাই এ বিষয়ে কিছু জানতে পারেন।
Click This Link

৪. ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৩০
চিটি (হামিদা রহমান) বলেছেন: দারুন তো?
পৃথিবীর সাথে চমৎকার একটা মিল.............।
সমুদ্র , আবহাওয়া................।

আমাদের উত্তরসুরি আছে কিনা কি জানি............।
থাকলে তো ভালো হতো ...........।

নতুন লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ
শুভেচ্ছা থাকলো
১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৩২

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা।

১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: লেখাটা কিন্তু পুরোপুরি নতুন না। এর কিছু অংশ আমারই পুরনো লেখা থেকে চুরি করা :)

৫. ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৩৩
আসিফ আহমেদ বলেছেন: রন্টিভাই ওখান থেকেই লগইন করে কিনা কে জানে?
আমি ফার্স্ট বুক দিলাম।
১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: =p~
রন্টি ভাই, জবাব চাই।

৬. ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৩৭
আশিক হাসান বলেছেন: আপনার কালেকশন গুলো খুব ভালো । পড়ে অনেক কিছু জানতে পারলাম । ধন্যবাদ ।

তবে এরকম আর একটা বাসযোগ্য পৃথিবী পেলে মন্দ নয় । আর সেটা যদি মানব হীন নয় তাহলে এধরনের পৃথিবীতে কিছু সৎ মানুষ পাঠানো যেতে পারে ।একটা সুন্দর পৃথিবী তৈরী করার জন্য ।
১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
তবে মহাশূন্যে ২০.৫ আলোকবর্ষ কিন্তু খুব কাছে না। আশা করি, পরের পর্বগুলোতে মানু্ষের সেখানে যাবার উপায় নিয়ে লিখবো। প্রধান সমস্যা সময় আর রকেটের জ্বালানী।

৭. ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৮
রেটিং বলেছেন: আমি এখনি জমির বুকিং দিমু...পৃথিবী আর ভাল লাগে না ;) আমি এক্সচাইটেড :)
১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার তো আমার মতো অবস্থা দেখা যায়।
অবশ্য জমির বুকিং বিষয়ে আমার কিছু জানা নাই। লালুভাই জানলেও জানতে পারেন ;)

৮. ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৫৫
রেটিং বলেছেন: দেইখেন কিস্তিতে হইলে ভাল হয়, পেটে হাত দিয়ে মাসে মাসে শোধ কইরা দেবানি ;)
১১ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: =p~
আমি এ বিষয়ে কিছু জানিনা।

৯. ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৫৭
দূর্ভাষী বলেছেন: রেটিং ভাই, কেমন আছেন? সব খবর ভালতো!

আপনি বড়ভাই হয়ে যদি বুকিং টা পেয়েই যান আমরা ছিটেফোটা পেলেও পেতে পারি। খুবি অবশ্য তাই শিখিয়েছে।
১১ ই জুন, ২০০৮ সকাল ১০:৪২

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১০. ১১ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৩
বিবর্ণ বলেছেন: আমি ওই পিরথিবীতে যাব!
১১ ই জুন, ২০০৮ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: :) এই পিরথিবীতে কি সুবিধা হইতেছে না?
পড়ার জন্য ধন্যবাদ।

১১. ১১ ই জুন, ২০০৮ দুপুর ২:২১
সাঈদ সৌদিআরব বলেছেন:
সঙ্গে আমাকেও রাইখেন। আমিও আপনাদের সাথে যামু।
১১ ই জুন, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন: হা হা
টিকিট বিক্রির ব্যবসাটা ভালোভাবে ধরবো কিনা বুঝতেছিনা :)
পড়ার জন্য ধন্যবাদ।

১২. ১১ ই জুন, ২০০৮ রাত ৯:১৬
আসিফ আহমেদ বলেছেন: আরে দিয়ে দেন টিকেট, ৫০ বছরের এডভান্স :)
১১ ই জুন, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন: আমেরিকার একটা কোম্পানি চাঁদের জমি বিক্রি করতেছে। এরকম ভাবে আমরাও ওই গ্রহের জমি বিক্রি করতে পারি।

১৩. ১১ ই জুন, ২০০৮ রাত ৯:৪৫
আশরাফ মাহমুদ বলেছেন: দারুণ লেখা। অনেক দিন পর লিখলেন যে?
১১ ই জুন, ২০০৮ রাত ১০:০৬

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

১৪. ১১ ই জুন, ২০০৮ রাত ৯:৪৫
তারার হাসি বলেছেন: লাল সূর্যটা খুব দেখার ইচ্ছা !
১১ ই জুন, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: :)
পড়ার জন্য ধন্যবাদ।

১১ ই জুন, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: আপাতত দুরবিন দিয়ে চেষ্টা করতে পারেন।

১৫. ১১ ই জুন, ২০০৮ রাত ১০:০৯
মুক্তা চৌধুরী বলেছেন: ভাই সাহেব....আমি এসব খবরের ব্যপারে এক্সাইটেড।
এ ব্যাপারে সব খবর পোষ্ট করবেন।
আর কোন আঙ্কেল ওখানে গেছে কিনা জানাবেন।
১১ ই জুন, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: জ্বি আচ্ছা। মনে থাকবে।
পড়ার জন্য ধন্যবাদ।

১৬. ১১ ই জুন, ২০০৮ রাত ১০:১০
রাশেদ বলেছেন: আমগো পিরথিবির তাইলে কি হইবে! আমরা সবাই তাইলে ইমিগ্র্যান্ট হইয়া যামু নাকি! /:)
১১ ই জুন, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: :)
টাকা পয়সার টানাটানিতে আছি। ঐখানে ইমিগ্র্যান্টের লোভ দেখাইয়া জমি বিক্রি শুরু করমু নাকি ভাবতাছি।

১৭. ১১ ই জুন, ২০০৮ রাত ১০:২৩
রাশেদ বলেছেন: করা যাইতে পারে! ইজ্জত বাড়বে তাইলে কিন্তুক! কারন ভিন গ্রহ বইলা কথা! B-)
১১ ই জুন, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: কি করা যায় ভাবতাছি। :)

১৮. ১১ ই জুন, ২০০৮ রাত ১০:৩৯
রাশেদ বলেছেন: হু, ভাইবা চিন্তা কইরা একটা দালালি পোস্ট দেন। সাপুর্ট দিমু। ব্যবসার নাম কি দেয়া যায়?

চিন্তাইতাছি।
১১ ই জুন, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: তাড়াতাড়ি বাইর করেন। দরকার হইলে ঢাকার ভুতের গলিতে আমরা ঐ গ্রহের একটা অ্যামবেসি খুইলা বসমুনে।

১৯. ১১ ই জুন, ২০০৮ রাত ১০:৪০
আইরিন সুলতানা বলেছেন: সেই কবে থেকে জোতির্বিজ্ঞানীরা পুরা মহাজগত ছাড়খার করে দিল প্রাণের সন্ধানে কিন্তুক আজো কিছু পাইল না ... এই প্রানীরা যে কই লুকায় আছে !!!

এই নতুন গ্রহের তাপমাত্র, আকার-প্রকার তো ঠিক-ঠাক ঠাহর হয় । সব কটা বাঙালীরে ওইখানে শিফট করা যায় না ?

আমি ভিন গ্রহ থেকে ব্লগিং করতে চাইইইইই....
১১ ই জুন, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: আগ্রহের জন্য ব্যাপক ধন্যবাদ। কয়দিন অপেক্ষা করেন।
পাসপোর্ট বিষয়ে জটিলতা কাটলেই বিস্তারিত জানানো হইবে।

২০. ১২ ই জুন, ২০০৮ সকাল ৭:২৪
নেমেসিস বলেছেন: ভিসার লাইনঘাট জানা আছে কি দুরন্ত ভাইজানের?
১২ ই জুন, ২০০৮ সকাল ৭:৫৭

লেখক বলেছেন: কেন আপনিও কি আগ্রহী? :)
লাইনঘাটের খোজখবর নিতেছি। দরকার হইলে ভিসা দেওন যাবে। এক্কেবারে অরিজিনাল ভিসা। মাগার যাতায়াত করতে হবে আপনার নিজ দায়িত্বে ;)

২১. ১২ ই জুন, ২০০৮ দুপুর ১:০৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: আমার জন্য নতুন ..........যেহেতু আমি আগে পরি নাই।

চুরি বিদ্যা সলিট বিদ্যা ...............এ বিদ্যা কবে থেকে অর্জন করেছেন দূরন্ত...............

ভালো থাকুন শুভেচ্ছা
১৩ ই জুন, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: =p~ এইটা বলা যাবেনা।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

২২. ১৩ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩১
রাশেদ বলেছেন: এত জায়গা থাকতে ভুতের গলি! :-* কেডা থাকে ঐখানে! ;)
১৩ ই জুন, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: কেন আপনার কোনো পছন্দের জায়গা আছে নাকি? থাকলে আপত্তি নাই। আপনি দায়িত্ব নিতে পারেন।

২৩. ১৩ ই জুন, ২০০৮ রাত ৮:২৮
তামিম ইরফান বলেছেন: অবশেষে নতুন পোষ্ট দিলেন তাহলে:)

নতুন গ্রহে স্কাইডাইভিং এর ব্যবস্থা আছে নাকি যদি দয়া করে জানাতেন;)....তাহলে লালু ভাই কে নিয়ে একটু ঘুরে আসতাম:)....উনি আবার স্কাইডাইভিং খুব পছন্দ করেন কিনা:D
১৪ ই জুন, ২০০৮ সকাল ৭:১৯

লেখক বলেছেন: আমার ঘাড়ে মাথা কয়টা বলেন? পোস্ট না দিয়া কই যাই। এর পেছনে লালুভাইয়ের অবদান অনস্বীকার্য।
আচ্ছা দেখি, সেখানেও স্কাইডাইভিংয়ের খোজ খবর লাগাতে হবে :)

২৪. ১৩ ই জুন, ২০০৮ রাত ৯:৩৪
রন্টি চৌধুরী বলেছেন: টিকেটের ব্যবস্থা করতেছি :)
মনের আনন্দে গুলাবীরে নিয়া স্কাইড্রাইভে যেতে পারবেন।
১৪ ই জুন, ২০০৮ সকাল ৭:২০

লেখক বলেছেন: যাক বাবা। স্কাইডাইভিংয়ের প্রতি আপনার মনোভাব বদল হচ্ছে তাহলে ;)

২৫. ১৪ ই জুন, ২০০৮ সকাল ৭:২১
এক্স ফাইলস্‌ বলেছেন: ওখানকার বাসিন্দারাও আমাদের এই পৃথিবী খুজে পেয়ে এখানে আসার প্ল্যান করছে নাতো?
১৪ ই জুন, ২০০৮ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: সম্ভাবনা আছে।

২৬. ১৪ ই জুন, ২০০৮ সকাল ৭:২২
তামিম ইরফান বলেছেন: হ! লালু ভাইরে নিয়ে একসাথে লাফ মারবো:D
১৪ ই জুন, ২০০৮ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: রেডি হন।

২৭. ১৪ ই জুন, ২০০৮ সকাল ৭:৪৫
রন্টি চৌধুরী বলেছেন: মনোভাব?
আপনার সাথে স্কাইড্রাইভে তামীমকে পাঠাব নাকি আসিফকে পাঠাব ভাবছি, আসিফ তো আবার বলল আমি নাকি ওখান থেকেই লগইন করি....
১৪ ই জুন, ২০০৮ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: :)

২৮. ১৪ ই জুন, ২০০৮ সকাল ৭:৪৬
রন্টি চৌধুরী বলেছেন: তামীম যদি একলা লাফ দিতে পারে...তাহলে আমাকেও পেতে পারেন। তামীমকে জিগান পারবে কিনা :#)
১৪ ই জুন, ২০০৮ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: :)

২৯. ১৪ ই জুন, ২০০৮ সকাল ৭:৪৮
তামিম ইরফান বলেছেন: তামিম একলা লাফ দিবে না:)লাফ দেয়ার সময় লালু ভাইরে ল্যাম্জার সাথে বেধে তারপর লাফ দিবে:#)
১৪ ই জুন, ২০০৮ সকাল ৭:৫৭

লেখক বলেছেন: এইবার লালু ভাই পালাইছে :)

৩০. ১৪ ই জুন, ২০০৮ সকাল ৮:০৫
রন্টি চৌধুরী বলেছেন: তামীম তার মাইয়া কুল রাইখা কেমনে যাবে। তারা কি তারে যাইতে দিবে :)
১৪ ই জুন, ২০০৮ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: :)

৩১. ১৪ ই জুন, ২০০৮ সকাল ৮:০৭
তামিম ইরফান বলেছেন: তামিম, লালু ভাইয়ের সাথে স্কাই ডাইভিং এ যাওয়ার জন্য তার সব নারী ভক্তদের বিদায় জানাতে রাজি আছে:)
১৪ ই জুন, ২০০৮ সকাল ৮:৪০

লেখক বলেছেন: যাক এ বিষয়ে সচেতনতা বাড়ছে।

৩২. ১৪ ই জুন, ২০০৮ সকাল ৮:১০
রন্টি চৌধুরী বলেছেন: তাহলে এসে পড় আমার এখানে। এখানে স্কাইডাইভের ভাল ব্যবস্থা আছে। একবার ডাইভ দিলে একটা টিশার্ট দিবে আর আমার পক্ষ থেকে চ্যারিটিকে কিছু দান করবে এমন প্রস্তাবও আছে। দুরন্ত ভাইজানরে বলছিলাম। তিনি খালি ব্লগেই ডাইভ ডাইভ করেন। বাস্তবে এক্কেবারে ভীতুর ডিম। মরলেও ডাইভিং এ যাবেন না। :)
১৪ ই জুন, ২০০৮ সকাল ৮:৪২

লেখক বলেছেন: আরে না। শুধু ব্লগেই না। বাস্তবে ডাইভ দিবো তো।
খালি আপনি থাকলে...

৩৩. ১৪ ই জুন, ২০০৮ সকাল ৮:১৩
তামিম ইরফান বলেছেন: লাফ কিন্তু আপনাকে নিয়ে দিবো:)
১৪ ই জুন, ২০০৮ সকাল ৮:৪২

লেখক বলেছেন: :)

১৪ ই জুন, ২০০৮ সকাল ৮:৪৪

লেখক বলেছেন: আপনার সাহস বাড়তেছে ;)
কয়দিন পরে দেখা যাবে আমাদের বাদ দিয়ে একাই ডাইভ দিয়েছেন।
:)
আমাদের কথা কিন্তু মনে রেখেন।

৩৫. ১৪ ই জুন, ২০০৮ দুপুর ১:৫৪
চানাচুর বলেছেন: নতুন জিনিস। প্লাস।(আম্মাআআ)
১৪ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: ধইন্যাপাতা।
মন্তব্যে প্লাস (প্লাস বিনিময় আরকি :) )

১৮ ই জুন, ২০০৮ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩৭. ২৯ শে জুন, ২০০৮ রাত ৯:০৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: গুড পোস্ট ++
দিনের বেলা সায়েন্স ফিকশন , আর রাতে খোলা আকাশের দিকে তাকিয়ে একটা সময় আকাশ পাতাল ভেবে ফেলতাম । অনেকদিন পর সেসব কথা মনে পড়লো
২৯ শে জুন, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলো।
ভালো থাকবেন।

 

মোট সময় লেগেছে ১.০৯৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখি একজন কবি হওয়ার। ভালো লাগে বন্ধুদের নিয়ে মজা করতে, ঘোরাঘুরি করতে, নানা ধরনের বিষয় পড়তে আর লেখালেখি করতে।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ