প্রিয় ব্লগার
গতকাল সন্ধ্যায় বরিশাল থেকে ঢাকা এসে পৌছেছি। সত্যিই হৃদয় কেড়ে নেয়ার মত এলাকা বরিশাল। নদী খাল বিল আর সবুজের হাতছানি মুগ্ধ করে যে কেউকে।
কিন্তু, দুঃখের বিষয় আমরা পৌছানোর পরেই আবহাওয়া খারাপ হওয়ায় (তিন নম্বর সতর্ক সংকেত) আমাদের বরগুনা ও পটুয়াখালী সফর সংক্ষিপ্ত করতে হয়। আর মজার বিষয় এবার ট্যুরে যাওয়ার সময় আমি ক্যাসেরা নিতে ভূলে যাই যার কারনে হৃদয় কেড়ে নেয়া দৃশ্যগুলি শেয়ার করতে পারছি না।
বরিশালের সব ভালো লাগলে ও প্রাকৃতিক দূর্যোগ যে সে এলাকায় কত ভয়াবহ তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করনতাম না। জোয়ারে প্লাবিত হয়ে যাচ্ছে উপকূলীয় এলাকার বিস্তৃর্ণ এলাকা। বসত বাড়ির আঙ্গিনায় কোমর সমান পানি সত্যিই ভাবিয়ে তোলে।
বরিশালের রসগোল্লা, রসমালাই, দই, ডাব কোনটিই বাদ পড়েনি চেখে দেখতে।
জীবন জীবিকার তাগিদে দেশের প্রায় সব এলাকাই ঘুরে বেড়াতে হয়, কিন্তু বরিশা্ল সত্যিই মুগ্ধ করেছে তার আপন মহিমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



