বিব্রতকর সব নিস্তেজ প্রলাপ,
কাক-ফাটা লীন রদ্দুরের বেশে
অসহায়ত্ব একা ঝিমায় চুপচাপ।
ভদ্রতাকে দুর্বলতা ভাবাই হয়ত
আজ হয়েছে আপামরের সংস্কৃতি
বোবা পিরিতের কত ধানে কত চাল
বোঝায় অবুঝ অপমানের ভীতি।
অথবা এমনই হয়ত হওয়ার ছিল
তটস্থ বয়ানে অসংলগ্নতার ঘোরে
ব্যাচেলর বোধেরা কখনো কখনো
হতে পারে দুপুরের মতই অবসন্ন;
আর লোভাতুর চাহনীরা একই সাথে
ঈর্ষা-কাতরতায়ও ক্রুদ্ধ হয় . . .
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



