like...No..Other...........

“ওপেন অফিস.অর্গ” মুক্ত সফটওয়্যার বাংলা ভাষায়।

০৫ ই জুন, ২০১০ দুপুর ১২:০৪

শেয়ারঃ
0 1 0

প্রযুক্তি উন্নয়নের সবচেয়ে কার্যকর হাতিয়ার। এটি আজ সুপ্রমাণিত এক সত্য। আজ সবাই স্বীকার করেছেন, জাতীয় জীবনে প্রযুক্তির সুফল সর্বোচ্চ মাত্রায় নিয়ে পৌঁছাতে হলে সাধারণ মানুষকে প্রযুক্তি প্রয়োগে সম্পৃক্ত করতে হবে। আর তা নিশ্চিত করতে হলে প্রযুক্তি প্রয়োগে মাতৃভাষাকে যথাসম্ভব বেশি মাত্রায় কাজে লাগাতে হবে।

“ওপেনঅফিস.অর্গ “ মুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। মাইক্রোসফট অফিসের সমকক্ষ এই সফটওয়্যার দিয়ে লেখালেখি, হিসেবনিকেশ, উপস্থাপনা, গ্রাফিক্সসহ সব কাজ করা যায়। ওপেনঅফিস.অর্গ বিশ্বের বেশিরভাগ ভাষায় এবং সব ধরনের অপারেটিং সিস্টেমে এই সফটওয়্যার কাজ করে। এ ছাড়া এটি অন্য কাউকে বিতরণ করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় না। বাংলা ওপেন অফিসের নতুন এই সংস্করণের অন্যতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে- বাংলা ইউজার ইন্টারফেস হালনাগাদ করা, বাংলা বানান পরীক্ষার জন্য লক্ষাধিক শব্দের বাংলা অভিধান এবং বাংলা ভাষায় হেল্প বা বিশেষ সহায়িকা। এ ছাড়া এর সাথে প্রাথমিকভাবে যুক্ত করা হয়েছে বাংলাভাষায় হাইফেন লেখার সুবিধা এবং বাংলাদেশের জন্য বাংলা লোকাল ফাইল বাংলা একাডেমীর সুপারিশ করা বর্ণনানুক্রম নীতি অনুযায়ী তৈরি করা হয়েছে

মূলত মালিকানাধীন সফটওয়্যার হিসাবে এটি তৈরী করা হয়েছিল ।স্টার ডিভিশন নামের জার্মানির একটি প্রতিষ্ঠান স্টার অফিস নামে এই সফটওয়্যার নামে এই সফটওয়্যারটি তৈরী করেছিল । পরবর্তীতে সালে মাইক্রোসিস্টেম এর সোর্স কোড কিনে নেয়। ১৯৯৯ সালের আগস্ট মাসে স্টার অফিস বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।



ওপেন অফিস এ টেক্সট ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং ডাটাবেজ এর মত সাধারণ ফিচারগুলো তো থাকছেই সাথে থাকছে একটি ড্রইং এডিটর। এছাড়া এইচ.টি.এম. এল, এক্স.এম.এল. ও ফরমুলা নিয়ে কাজ করার ব্যাপক সুবিধা। এইচ. টি এম. এল এর জন্য প্লেইন টেক্সট দেয়া হয়েছে। সেভ করলে সরাসরি .html এক্সটেনশন এ চলে যাচ্ছে। এটি অবশ্য মাইক্রোসফট অফিসে ও আছে কিন্তু আপনি কাজ করতে গিয়ে আরও ছোটখাট বেশ কিছু সুবিধা পাবেন যা আপনার কাজ করার গতি বাড়াবে। ম্যাথমেটিকাল ফরমুলা নিয়ে কাজ করতে প্রায়ই ঝামেলায় পড়তে হয়। এক্ষেত্রে ওপেন অফিস এর ফরমুলা এডিটর একটি সমাধান হতে পারে।

এবার একটি বেশ বড় সুবিধার কথা বলি। ওপেন আফিস থেকে আপনি সরাসরি পি.ডি.এফ ফরমেটে ফাইল সেভ করতে পারবেন। আগে যে কাজটা করতে আপনার আলাদা একটি সফটওয়্যারের প্রয়োজন হতো এখানে তাঁর দরকার নেই।

এছাড়াও রয়েছে ওপেন অফিস এর নিজস্ব ফিচার। এগুলোর মধ্যে ফ্লোটিং ফ্রেম এবং গ্যালারি ফ্রেম। আপনার ডকুমেন্টকে একটু স্মার্ট ভাবে উপস্থাপন করতে পারবেন ফ্লোটিং ফ্রেম এর সাহায্যে। এর সাহায্যে অনেক কম জায়গায় অনেক বেশি ইনফরমেশন দেয়া যায়। অবশ্য ফ্লোটিং ফ্রেম যাদের কাছে ঝামেলা মনে হয় তাদের কথাও ভুলেননি ডেভোরাপারগণ। আপনি চাইলে যে কোন জায়গায় জুড়ে দিতে পারবেন একটি চমৎকার নোট। খুব বেশি জটিল কোন টপিক বা টেকনিক্যাল শব্দকে সহজ করে বণর্না করতে আপনি এই নোট ব্যবহার করতে পারেন। আর গ্যালারি হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে সুন্দর করার অসাধারণ এক টুলস্। এর সাহায্যে আপনি চাইলে প্রতিটা প্যারাগ্রাফের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। এতে দেয়া আছে শ্রুতিমধুর বেশ কিছু সাউন্ড ক্লিপ, অল্প কিন্তু আকর্ষণীয় কিছু বুলেট, চমৎকার কিছু রুলার এবং দৃষ্টিনন্দন কিছু ব্যাকগ্রাউন্ড। এগুলো দিয়ে আপনি সহজেই তৈরী করতে পারবেন আপনার পছন্দের থিম।



ইংরেজী নতুন ভার্সন ৩.২.১ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

বাংলা নতুন ভার্সন ৩.১.১ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অথবা

পোর্টেবল ভার্সন ৩.২.০ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।



আমরা অনেক সময় কাজ করতে করতে গান শুনি। একই সাথে একাধিক সফটওয়্যার চালালে যাদের পিসি ধীর্ হয়ে যায় তাদের জন্য সুখবর হচ্ছে – ওপেন অফিসে একটা অসম্ভব হালকা মিডিয়া প্লেয়ার দেয়া আছে।

এর টুলস মেনুতে পাবেন অপসন ও কাস্টোমাইজ নামে দুটি সাব মেনু। এখান থেকে আপনি নিজের ইচ্ছে মত সাজিয়ে নিতে পারবেন মেনুবার থেকে আরম্ভ করে এক্সটেনশন, ল্যাঙ্গুয়েজ, ফন্ট, সিকিউরিটি, ভিউ, পাথ, কালার, জাভা, লোড, সেভ এবং এক্সপোর্ট – ইমপোর্ট অপসন।আপনার অনেক সমস্যার সমাধান হেল্প ফাইলে ক্লিক করলেই পেয়ে যাবেন।



বাংলা বানান পরীক্ষকঃ-

আমাদের নানা কাজে প্রায়ই কম্পিউটারে বাংলা লিখতে হয়। বাংলা যদিও আমাদের মাতৃভাষা তারপরও দেখা যায় লিখতে গেলেই নানান ভাবে ভুল হয়ে যাচ্ছে। কখনও বানানে কখনো বাক্য গঠনে। তবে বানানে ভুলই হয় সবচেয়ে বেশি। বাংলা বানানে আছে হাজার ও নিয়ম, আছে হ্রস্ব ই, হ্রস্ব উ দীর্ঘ ঈ, দীর্ঘ ঊ-কার ইত্যাদির ঝামেলা। তবে সুখের খবর হল এখন আপনি চাইলে আপনার কম্পিউটার আপনাকে শুধুমাত্র বানান ভুল হলেই লাল কালির ঢেউ দিয়ে দেখাবে, এর সাথে আপনি যদি চান তবে সঠিক উত্তরের জন্য একটি সাজেশন ও দিবে। আপনি ওখান থেকে আপনার কাঙ্খিত বানানটি বেছে নিতে পারবেন।এজন্য যা করতে হবে তা হল- আপনার কম্পিউটারে ওপেনঅফিস.অর্গ ব্যবহার করতে হবে।

সম্প্রতি ওপেনঅফিস.অর্গের জন্য স্বয়ংক্রিয় বানান পরীক্ষক এক্সটেনশনের নতুন সংস্করণ প্রকাশ করেছে। নতুন এই সংস্করণে ৩ লক্ষাধিক বাংলা শব্দ যোগ করা হয়েছে। ফলে এই এক্সটেনশনটি এখন আরও বেশি কার্যকর ভাবে ভুল বানান সনাক্ত এবং এর জন্য বেশী সঠিক শব্দ পরামর্শ দিতে পারে।

বানান পরীক্ষক ইন্সটল ও ব্যবহারের ধাপ সমূহঃ-
1. OpenOffice.3.x অথবা সাম্প্রতিকতম সংস্করণ চালু করুন।
2. এখান থেকেbn_BD-0.04.oxt ফাইলটি ডাউনলোড করুন।
3. .oxt ফাইলে ডাবল ক্লিক করুন।
4. OpenOffice.org এক্সটেনশনটি ইন্সটল করতে আপনি নিশ্চিত কিনা তা জানতে চাইবে।
5. ইন্সটলের পর এক্সটেনশনটি OpenOffice.org এর “Extension Manger” যা Tool মেনুর Extension Manger…(E) সাবমেনু থেকে দেখা যাবে।
6. OpenOffice.org এর যে কোনো কম্পোনেন্ট (Writer বা Calc) ইউনিকোড স্টান্ডার্ডে লেখা বাংলা সহ চালু করুন।
7. এক্সটেনশনটি বর্তমানে এতে থাকা বাংলা অভিধানে নেই এমন শব্দগুলো ভুল বানান হিসেবে চিহ্নিত করবে।
8. ভুল চিহ্নিত শব্দে মাউসের ডান বোতাম ক্লিক করুন, এতে ভুল বানানের জন্য সঠিক শব্দের পরামর্শগুলোর তালিকা পাওয়া যাবে।
9. পরামর্শকৃত শব্দ থেকে সঠিকটি ক্লিক করুন, এতে লেখায় থাকা ভুল শব্দটি নির্বাচিত পরামর্শকৃত শব্দ দিয়ে প্রতিস্থাপিত হবে। অথবা শব্দটি নতুন শব্দ হিসেবে অভিধানে যোগ করে নিলেই শব্দটি পরবর্তীতে আর ভুল হিসেবে চিহ্নিত হবে না।

“ওপেন অফিসে” মাইক্রোসফট অফিসের সুবিধাঃ-

আমরা যখন কোন ডকুমেন্ট তৈরী করি তখন সাধারণত মাইক্রোসফট অফিসের সাহায্যে তৈরী করে থাকি। আর আমরা বেশীর ভাগই মাইক্রোসফটের পাইরাসি কপি ইনষ্টল করে ব্যবহার করি। কিন্তু আমরা যেসকল কাজ মাইক্রোসফট অফিসে করি তা ওপেন অফিসেও করা সম্ভব। মাইক্রোসফট অফিসের অধিকাংশ ফিচার ওপেন অফিসে রয়েছে। মাইক্রোসফট অফিসের সাথে ইন্টারফেস, শর্টকার্ট কী এবং কাজের মিল রয়েছে ওপেন অফিসে। এখানে ওয়ার্ড প্যাড এবং নোট প্যাডের সুবিধাও আছে। ওপেন অফিসে মাইক্রোসফট অফিসের সকল ফাইল সমর্থন করে এবং মাইক্রোসফট অফিসের এক্সটেনশনে ফাইল সেভ করা যায়। তবে ওপেন অফিসের ফাইল মাইক্রোসফট অফিসে সমর্থন করেনা। মাইক্রোসফট অফিস ২০০৭ এর docx ফাইল ওপেন অফিসে ওপেন হয় কি না এই ব্যপারে ধারনা নাই।

 

সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১০ দুপুর ১২:১১ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৫ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২. ০৫ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৪
এম. রহমান বলেছেন: প্রয়োজনীয় পোস্ট। ধন্যবাদ।
০৫ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৩. ০৫ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৪
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
অনেক ধন্যবাদ। কাজের পোস্ট।

তবে একটা প্রশ্ন। আমি আগে ওপেন আফিস ব্যবহার করি নাই। এখন যদি করতে চাই, সেই ক্ষেত্রে আমার আগের যে ফাইলগুলো এমএস ফরমেটে করা, ওইগুলো কি ওপেন অফিসে কাজ করবে? আর, আমি যদি আপাদত পরিক্ষা করে দেখার জন্য এমএস আফিসের পাশাপাশি ওপেন আফিস ইনস্টল করি, তবে কি কোন সমস্যা হবে? একটু জানাবে দয়া করে।

০৫ ই জুন, ২০১০ দুপুর ১:০৫

লেখক বলেছেন: আমার পিসিতে মাইক্রোসফট অফিস এবং অপেন অফিস উভয় ইন্সটল করা আছে।আমার পিসিতে সমস্যা হয় না।

০৫ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫. ০৫ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৯
টেকিবাবা বলেছেন: কাজের পোস্ট। প্রিয়তে নিলাম ++
০৫ ই জুন, ২০১০ দুপুর ১:০১

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

০৫ ই জুন, ২০১০ দুপুর ১:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ০৫ ই জুন, ২০১০ দুপুর ১:০৬
নিঃসঙ্গ বলেছেন: @ তারিক মাহমুদ (তারিক)

আপনার আগের সব ফাইল কাজ করবে কোন সমস্যা ছারাই। আর আপনি দুইটা সফটওয়্যার একি সাথে পিসিতে ইনস্টল ও করতে পারবেন তাতেও কোন সমস্যা হওয়ার কথা না।


সুন্দর পোষ্ট +
৮. ০৫ ই জুন, ২০১০ দুপুর ১:১৮
Esshan বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৯. ০৫ ই জুন, ২০১০ দুপুর ২:২৯
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:

@ নি:সঙ্গ এবং লেখক, আপনাদের দুজনকেই ধন্যবাদ।
১০. ০৫ ই জুন, ২০১০ বিকাল ৩:২৩
সাফির বলেছেন: প্রয়োজনীয় পোস্ট ধন্যবাদ।
০৫ ই জুন, ২০১০ রাত ৮:১২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

১১. ০৬ ই জুন, ২০১০ রাত ৯:১৫
কবির বিটু বলেছেন: ধন্যবাদ, এহসান ভাই আমি আজ তিন ঘন্টায় ডাউনলোড করলাম ওপেন অফিস। আশাকরি আর পাইরেসি নয়, এবার থেকে জেনুইন থাকার চেষ্টা করব।
০৯ ই জুন, ২০১০ রাত ১২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১২. ১৯ শে জুন, ২০১০ দুপুর ১:৪৭
দূর আকাশের নীল তারা বলেছেন: আমি আগে অফিস এক্সপি ব্যবহার করতাম। কিছুদিন আগে অফিস ২০০৭ ইনস্টল করেছি। কিন্তু বিজয় ব্যবহার করতে পারছি না। বাধ্য হয়ে অভ্র ব্যবহার করতে হচ্ছে। কিন্তু বিজয়ের ফন্ট অভ্রতে ব্যবহার করা যাচ্ছে না। ফলে আগের যে ফাইল গুলো বিজয়ের ফন্টে লেখা আছে, সেগুলোতে কাজ করতে হলে আমাকে অভ্রর ভিন্ন ফন্ট ব্যবহার করতে হচ্ছে। এর সমাধান কি আপনার জানা আছে? ওপেনঅফিস ব্যবহার করলে কি এই সমস্যা থেকে মুক্তি পাব? ধন্যবাদ।
১৩. ১৩ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩০
জামান2021 বলেছেন: ডাউনলো করতে পারছি না । Cannot download file
HTTP/1.1 504 Gateway Time out

 

মোট সময় লেগেছে ০.৯৭৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লাইক...নো...আদার.........
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই