আমার প্রিয় পোস্ট

আমার মনে হয়

২৫ শে জুন, ২০০৮ রাত ৮:১২

শেয়ার করুন:                   Facebook

আমার মনে হয় তুমি ভুল করেই আমার বাড়ীর দিকে
আসছো মেঘ। আমার মনে হয়, তুমি না চিনেই আমার
হাতে রাখছো হাত , প্রিয় শালিক ! আমি তো কেবল
গ্রহনেই ভাসতে চেয়েছি , আর শিল্পস্রোত গুলোকে
তুলে রাখতে চেয়েছি নবীনার চুলের খোঁপায় , ভুলে।

কিছু নীলিমা নুয়ে পড়েছিল যেদিন আমার জানলায়
আমার মনে হয় , ঠিক তার দুদিন আগে তুমি রেকি
করে গিয়েছিলে আমার মনবাড়ি । খোলাপায়ে স্পর্শ
করেছিলে রক্তবারুদ । ঝরতে চেয়েছিলে নাকি ঝরাতে
এমন যোগাংকের জল নিরূপণে আমাদের আরেকবার
বসা দরকার বঙপো উপকূলে। তুমি কি আবার আসবে ?

 

 

  • ১২ টি মন্তব্য
  • ১৮৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৫ শে জুন, ২০০৮ রাত ৮:২২
comment by: মাহমুদুল হক ফয়েজ বলেছেন: আর শিল্পস্রোত গুলোকে
তুলে রাখতে চেয়েছি নবীনার চুলের খোঁপায় , ভুলে।

ইলিয়াস ভাই, ভুলে কেন! সযত্নে সজ্ঞানে নবীনার চুলের খোঁপায় তুলে রাখুন না।
২৫ শে জুন, ২০০৮ রাত ৮:৩৫

লেখক বলেছেন: সব কিছু সবসময় হয় না , সুজন !!!!!

২. ২৫ শে জুন, ২০০৮ রাত ৮:২৮
comment by: ইফতেখার ইনান বলেছেন: আমার মনে হয়, শুধুমাত্র এরকম কিছু কবিতা পড়ার জন্যই ব্লগে আসা যায়.. :)
২৫ শে জুন, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ , কবি

৩. ২৫ শে জুন, ২০০৮ রাত ৮:২৯
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:
+
আমি তো কেবল
গ্রহনেই ভাসতে চেয়েছি , আর শিল্পস্রোত গুলোকে
তুলে রাখতে চেয়েছি নবীনার চুলের খোঁপায় , ভুলে।

অসাধারণ হয়েছে ইলিয়াস ভাই।

কেমন আছেন?

আপনাকে অনাহত শুভেচ্ছা।
২৫ শে জুন, ২০০৮ রাত ৮:৩৭

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে । আপনি কেমন আছেন ?

৪. ২৫ শে জুন, ২০০৮ রাত ৮:৩০
comment by: েমঘপুত্র বলেছেন: মুখস্ত করার জন্য সংগ্রহে রাখলাম--

আমি যদি লেখতে পারতাম এমন কিছু...?
২৫ শে জুন, ২০০৮ রাত ৮:৪০

লেখক বলেছেন: আমি নিশ্চিত করে বলতে পারি , আপনি এ সময়ে এই ব্লগে অত্যন্ত
আলোকিত কবি , প্রিয় অপূর্ব সোহাগ।
আপনার কবিতা গুলো আমাকে ও টানছে খুব ।
আপনি লিখুন
আমি পড়তে চাই ...................

৫. ২৫ শে জুন, ২০০৮ রাত ১০:২০
comment by: মুকুল বলেছেন: তুমি কি আবার আসবে?

তুমি যদি আবার আসতে!!!

*****
২৬ শে জুন, ২০০৮ সকাল ৯:৩১

লেখক বলেছেন: থ্যাংকস

৬. ২৬ শে জুন, ২০০৮ সকাল ১১:১৬
comment by: শেখ জলিল বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন।
প্রিয় পোস্টে তুলে রাখলাম।
২৬ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ , সুজনেষু ।

 



 


প্রতিদিন খুঁজি আলো । ভালোবাসি
মেঘের মন । এই আবাহন , এই ভেসে যাওয়া....
BAUL98@AOL.COM
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭১৮৩১