আমার জন্ম আদৌ প্রয়োজন ছিল কি না, অথবা কোনো মৃত নদীর
কংকাল হয়ে আমি পূর্বজনমে যুগ যুগ ভেসেছিলাম কি না - তা জানার
আগ্রহে তাকাই বিবর্ণ আটলান্টিকের দিকে। বংগপোসাগর থেকে কিছু
ঢেউয়ের মূর্ছনা এসে আমাকে স্পর্শ করে। এখানে এখন পরিণত হিমের
অংকুর। আমাকে দাঁড় করিয়ে দেয় বেশ কিছু হিসেবের মুখোমুখি। না ,
এমন কোনো সংশয় নেই। নেই অধিক কোনো সঞ্চয় ও।কয়েকটা ভোর
আর উচ্ছল দুপুর কুড়িয়ে জমিয়েছি কিছু মকর মৃত্তিকা ।এ আমার নিজস্ব
ভুবন। প্রিয়তমা তুলির আঁচড়ে নির্মিত শিল্পসৌধ।আপাতত: থেকে যেতে
চাই হাজার বছর । এই শব্দজলে । এই গহীন মৃত্তিকার ব্যাপৃত ঈশানে।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




