লাল পতাকা উড়িয়ে বৃষ্টিও এলো হঠাৎ করেই , এই শহরে।
মানুষজন অনেক আগেই হয়েছে লাপাত্তা। কেউ শরণার্থী আর
কেউ ফেরারি হয়ে মুছে দিতে সকল বৃষ্টিদাগ,চলে গেছে অন্য
কোথাও। আমরা দাঁড়িয়ে আছি। নির্বাক। শিস দিয়ে যাওয়া
দোয়েলটাও লিখে রাখছে শব্দাংক। তবে কী সে ও খুব হিসেবি
আজ ! ভীষণ বর্ষণবিকেলে ! অথচ আমরা ভিজছি না দুজনেই,
দেখে নিচ্ছি পাঁজরের তাপ টাঙানো আকাশটা খুলে।
ছবি - রড ডেভিস
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




