somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

কাব্যচিন্তন : কাফি কামাল ( ডলুপুত্র ) - এর একটি কবিতা

২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম লেখা - Click This Link

২য় লেখা - Click This Link

৩য় লেখা - Click This Link


-------------------------------------------------------------------
কবিতার একটি বিনীত বিধান থাকে। তা হচ্ছে , মানুষের মননে পৌঁছে
যাওয়া । সেই কাজটি করতে একজন কবি নির্মাণ করেন তার একান্ত
ভাবের জগত। পাঠককে সেই নির্মিত জগতে হাবুডুবু খাওয়াতে পারেন যে কবি, তিনিই প্রকৃত শব্দশিল্পী।
আমার আজকের নির্বাচিত কবি কাফি কামাল। তিনি এই ব্লগে লিখেন ডলুপুত্র নামে।
পড়ুন তার কবিতা .......
Click This Link

প্রসবকালীন ভাববিদ্যুৎ - ১
=================
আমাদের অপরিকল্পিত শহরে
সুপরিকল্পিতভাবে বন্দুকের দোকান বেড়েছে
অথচ পরিকল্পিত আবাসিকে
একজন আতরওয়ালাও চোখে পড়ে না।
গন্ধ ধরে রাখার মতো
গুলির হিসাব দেয়াটা কঠিন।

চোখ কচলাতে কচলাতে মনে হলো,
আতরের সাথে সাম্প্রদায়িকতার সম্পর্ক বিষয়ে
গবেষণা হতে পারে।
কিন্তু আমি বেঁচে থাকতে চাই।

--------------------------------------------------------------------
যে শিশু আজ জন্ম নিলো , তারও নিজস্ব বিদ্যুত থাকে। থাকে তার
কান্নার ধ্বনি । যা আমাদের প্রজন্মের সংকেত।
এই কবিতাটিতে শান্তি ও পরিবেশ কে ধারণ করা হয়েছে নিখুঁত ভাবে।
শহরটা অপরিকল্পিত । আর সেই শহরেই বাড়ছে মরণাস্ত্রের দোকান !
কী ভায়াবহ কথা শুনিয়ে সতর্ক করে যাচ্ছেন কবি।

সেই নগরে কমে যাচ্ছে আতরওয়ালার সংখ্যা। যারা সুবাস ছড়াবে।
করে যাবে সমাজ সংস্কারকের কাজ।
গন্ধ ধরে রাখবে যে গুলি , কমে যাচ্ছে - তার সংখ্যাও ।

দূষণের ঝাঁঝ মুছতে মুছতে কবি ভাবেন, যারা আতর বিলিয়ে যান ,
কেউ তাদেরকেও ভাবে সাম্প্রদায়িক !
না , কোনো সুবাস ই সাম্প্রদায়িকতার পরশ বহন করে না।

প্রজন্ম বেঁচে থাকতে চায়। নষ্ট রাজনীতি , সমাজনীতির বৃত্ত থেকে চায়
চিরমুক্তি ।

ধন্যবাদ , কবি কাফি কামাল ।

ছবি - হেনরি ক্রুজ মন্টাস
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×