আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- "একটি FB স্ট্যাটাস, কিছু মন্তব্য এবং চ্যানেল আই" - শ খি আ ঈয়ন
- হরফের জলসৌধ - ফকির ইলিয়াস
- মেঘলা মাঘের মুখ - ফকির ইলিয়াস
- সামাজিক সামন্তবাদের দস্যুতা - ফকির ইলিয়াস
- ছবিগুলা কী খারাপ হইলো ? - ফকির ইলিয়াস
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উত্তাল হওয়া সেই দিনগুলির কথা - পথে প্রান্তরে
- মহান মুক্তিযুদ্ধের স্মৃতিঃ আমাকে আঁকড়ে ধরেছিলেন আমার মা - ফকির ইলিয়াস
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- আত্মজীবনীর রঙিন পৃষ্টা - আবু মকসুদ
- কম্পমান পৃথিবীর ছায়া - ফকির ইলিয়াস
- অন্তঃশীল - তমিজ উদ্দীন লোদী
- কথার স্বরবীজ - ফকির ইলিয়াস
- সাহায্য চাই : মন্তব্যের সাথে ছবি যোগ করা যায় কিভাবে ? - ফকির ইলিয়াস
- নেমে যাও শোকপাথর - ফকির ইলিয়াস
- দেশপ্রেমিক ধনিক শ্রেণী ও দরিদ্রতম মুক্তিযোদ্ধারা - ফকির ইলিয়াস
- আলোর জন্য মানুষের তৃষ্ণা - ফকির ইলিয়াস
- বিক্রীত জীবন ও সভ্যতার বিন্যস্ত নখর - ফকির ইলিয়াস

গণিকা-সংস্কৃতি ও বাঙালি সমাজ / আবুল আহসান চৌধুরী
০৪ ঠা এপ্রিল, ২০১০ সকাল ৯:১০
গণিকা-সংস্কৃতি ও বাঙালি সমাজ
আবুল আহসান চৌধুরী
-------------------------------------------
মূলত পাশ্চাত্য শিক্ষার আনুকূল্যে উনিশ শতক বাঙালি সমাজের সার্বিক উত্থানের কাল হয়ে উঠেছিল। অবশ্য এর পাশাপাশি সমাজ-অভ্যন্তরে অনাচারের একটি চোরা-স্রোতও বহমান ছিল। ভুঁইফোঁড় নব্যধনী এবং সেই সঙ্গে শিক্ষিত সম্প্রদায়ের একাংশের মধ্যেও চারিত্রিক ভ্রষ্টাচার দেখা দেয়। এমনকি সমাজের নেতৃস্থানীয় খ্যাতিমান ব্যক্তিবর্গের কেউ কেউও এই নৈতিক...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭৩বার পঠিত
শ্রদ্ধার্ঘ : কে জি মুস্তাফা / তাঁকে নিয়ে তিনটি লেখা
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৫:৩৮
একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন তিনি। তাঁর সম্পাদিত দৈনিক মুক্তকন্ঠ তে নিয়মিত লিখতাম আমি। ফোনে কথা বললেই বলতেন,
আরে পরিযায়ী পাখি যে ! দেশে ফিরছেন কবে ?
আমি বলতাম , ফিরবো কে জি ভাই ! ফেরার জন্যইতো বিদেশে
এসেছি ।
ফেরা কি হবে আমার ? জানি না। আজ কে জি ভাই চলে গেলেন ।...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৯বার পঠিত
সাত মার্চের মহাকাব্য এবং তার রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট / আবদুল গাফ্ফার চৌধুরী
০৭ ই মার্চ, ২০১০ সকাল ৮:০৬
সাত মার্চের মহাকাব্য এবং তার রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট আবদুল গাফ্ফার চৌধুরী
--------------------------------------------------------------
সাত মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক আবাহনী দিন। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রমনার ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতির ডাক দিয়েছিলেন। অনেকে বঙ্গবন্ধুর এই ভাষণকে আমেরিকার গেটিসবার্গে দেওয়া...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৪বার পঠিত
তৃণমূলে জামায়াতের নতুন কৌশল / শেখ গোলাম মোস্তফা
২০ শে জানুয়ারি, ২০১০ ভোর ৬:৩৩
তৃণমূলে জামায়াতের নতুন কৌশল
শেখ গোলাম মোস্তফা
=========================
জামায়াতে ইসলামী বাংলাদেশ নামক উগ্র সাম্প্রদায়িক দলটি দলের ধর্মপ্রাণ হাজিদের মধ্যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ শুরু করেছে। মংলা বন্দর ও তার পার্শ্ববর্তী থানা রামপালে সম্প্রতি হাজিদের নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সে-সমাবেশগুলোর আয়োজন করেছে হাজিদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। যাদের মধ্যে আছে গোপন রাজনৈতিক এজেন্ডা এবং...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬৪বার পঠিত
সংস্কৃতির রাজনীতি / অসীম সাহা
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১৩
সংস্কৃতির রাজনীতি
অসীম সাহা
-------------------------------------------------------------
আমাদের মধ্যে সাধারণ একটি ধারণা আছে, সংস্কৃতি মানেই নাচ-গান-নাট্যাভিনয়-যাত্রা-পালা প্রভৃতির এক-একটি ধারা, যা মানুষকে আনন্দ দেয়, অভিভূত করে, তাৎক্ষণিক আনন্দের একটি মিশ্র প্রতিক্রিয়া প্রকাশে প্ররোচিত করে। তা ছাড়াও এই ধারণার মধ্যে থাকে মানুষের তৈরি বিভিন্ন ধরনের মৃৎপাত্র-ঘট-পট, বাঁশজাত বিভিন্ন ধরনের কুলো, কাঠা-ধামা, খালুই, পলো প্রভৃতি লোকসাংস্কৃতিক জিনিসপত্র। এই...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৭বার পঠিত
স্বাধীনতা পদক: শিবনারায়ণ দাশ ও আমাদের দায়ভার / আহমেদ শরীফ শুভ
১৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১১
এই লেখাটির সাথে আমি একমত পোষণ করছি।
সরকারের উচিৎ এই মহান মানুষটিকে মূল্যায়ন করা ।
স্বাধীনতা পদক: শিবনারায়ণ দাশ ও আমাদের দায়ভার
আহমেদ শরীফ শুভ
==================================
২০১০ সালের স্বাধীনতা পদকের জন্য সচিবলায়ের কর্মকর্তাদের কাছে সম্প্রতি মনোনয়ন আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের গবেষণালব্ধ তথ্য-উপাত্তের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে অসামান্য অবদান রাখায় স্বাধীনতা পদকের জন্য মনোনয়ন...
- ১১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৯বার পঠিত
জীবনানন্দ দাশের কবিতায় বিচ্ছিন্নতার রূপায়ণ / এ ম. আ ব দু ল আ লী ম
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৮
জীবনানন্দ দাশের কবিতায় বিচ্ছিন্নতার রূপায়ণ
এ ম. আবদুল আ লী ম
======================================
তিরিশোত্তর বাংলা কাব্যের প্রধান কবি কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)। তিনি যুগের বৈনাশিকতায় বিচ্ছিন্নতার যন্ত্রণা ভোগ করেছেন এবং লিখেছেন_ 'সকল লোকের মাঝে বসে/আমার নিজের মুদ্রাদোষে/আমি একা হতেছি আলাদা?' কবির বিচ্ছিন্নতাদীর্ণ কবিসত্তার এই আত্মস্বীকৃতির বহিঃপ্রকাশ দেখা যায় তাঁর কবিতার...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৫বার পঠিত
জালাল উদ্দীন খাঁ ও তার সঙ্গীত /যতীন সরকার
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৫
জালাল উদ্দীন খাঁ ও তার সঙ্গীত
যতীন সরকার
========================================
জালাল উদ্দীন খাঁ (১৮৯৪-১৯৭২) পূর্ব ময়মনসিংহের একজন বিশিষ্ট বাউল কবি ও গায়ক। তার জন্ম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আসদহাটি গ্রামে। তার পিতার নাম সদরুদ্দীন খাঁ।
কেন্দুয়া উপজেলার সিংহের গাঁও-এর হাসমত আলী তালুকদারের একমাত্র কন্যা ইয়াকুতুন্নেছাকে বিবাহ করে জালাল উদ্দীন তাঁর পৈতৃক নিবাস পরিত্যাগ করেন...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১২বার পঠিত
সোনা-মোড়া কথাশিল্প : শহীদুল জহির / হাসান আজিজুল হক
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৩
সোনা-মোড়া কথাশিল্প : শহীদুল জহির
হা সা ন আ জি জু ল হ ক
=======================================
শহীদুল জহিরের লেখার শৈশব বাল্যকাল বলে কিছু নেই। তেইশ বছর বয়সে প্রথম গল্পের প্রকাশ, প্রায় কাছাকাছি সময়েই আর একটি বড় আকারের গল্প : তারপর সাতাশ বছর বয়সে তৈরি একটি ছোটগল্প সংগ্রহের পা-ুলিপি। সেটি প্রকাশিত হয়...
- ১৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪০বার পঠিত
টেড কেনেডি :এক ব্যতিক্রমী আমেরিকানের প্রতি শ্রদ্ধাঞ্জলি / হারুন হাবীব
৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০২
প্রিয় সিনেটর টেড কেনেডির প্রতি বাঙালী জাতির ঋণ অপরিসীম। এই প্রজন্মের অনেকেই হয়তো তাঁর সম্পর্কে জানেন না। গেল মংগলবার
প্রয়াত হলেন তিনি। যুক্তরাষ্ট্র দিয়েছে তাঁকে সর্বোচ্চ সম্মান। যে মানুষটি
মার্কিন সিনেটর হয়েও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে পূর্ণ সমর্থন করেছিলেন, বাঙালী জাতি তাঁকে সেই সম্মানটি দেখায় নি। আমরা
আসলেই বড় অকৃতজ্ঞ জাতি !...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪৪বার পঠিত




