বগুড়ার শিবগঞ্জ এক কলেজছাত্রীকে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে ধর্ষণ ও ভিডিও করে মোবাইল ফোনে ছড়িয়ে দেয়ায় মামলা হয়েছে। ভিকটিম শনিবার শিবগঞ্জ থানায় লম্পট রাসেল ও অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন। রোববার বিকালে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে শজিমেক হাসপাতালে নেয়া হয়েছে। অভিযোগে জানা গেছে, শিবগঞ্জ চৌধুরী কলেজের ছাত্রী ২২ মার্চ সকাল ১০টার দিকে কলেজে যাচ্ছিলেন। পানাতেপাড়ার পাকা সড়কের মোড়ে পৌঁছলে শিবগঞ্জের প্রভাবশালী ব্যবসায়ী শামসুল হুদার ছেলে রাসেল তার পথরোধ করে। জোরপূর্বক বাড়িতে নিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় তার অজ্ঞাত দুই বন্ধু জানালা দিয়ে ধর্ষণ চিত্র ভিডিও করে। রাসেল এ দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান ও লোকলজ্জায় এতদিন ভিকটিম বিষয়টি প্রকাশ করেননি। এরপর থেকে সে (রাসেল) তাকে খারাপ কাজের জন্য বাড়িতে যেতে বলে। রাজি না হলে রাসেল ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মোবাইল ফোনের দোকানে ভিডিও চিত্র সরবরাহ করে। এছাড়া তার কাছে ২ লাখ টাকা দাবি করে। অন্যথায় ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। ভিকটিম জানান, ধর্ষক রাসেল ও তার সহযোগীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মামলা করা হয়েছে। পুলিশ শনিবার বিকালে উপজেলার আমতলী বাজার এলাকায় ৮টি ভিডিও দোকান থেকে কম্পিউটারের সিপিইউ জব্দ করেছে। এছাড়া ভিডিও ফুটেজের জন্য রাসেলের বাড়িতেও অভিযান চালানো হয়।
বগুড়ায় কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ায় মামলা
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।