somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরি জীবনের প্রথম দিন

১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ছিল আমার চাকরি জীবনের প্রথম দিন। অনেক মজায় গেল দিনটি। কিন্তু ম্যানেজমেন্ট আমাদের বারবার ভয় দেখালো কাল থেকে আমাদের উপর স্টিম রোলার চালানো হবে, গাধার খাটুনি খাটানো হবে। যারা সহ্য করতে পারবে তারা টিকবে, নইলে বিদায় নিতে হবে।

জয়েন করলাম একটি গার্মেন্টস কোম্পানীতে (নাম নাহয় নাই বললাম) ম্যানেজমেন্ট ট্রেইনী হিসেবে। নামে যতই অফিসিয়াল বা এক্সিকিউটিভ ভাব থাক কাজ আসলে গার্মেন্টস শ্রমিকের মত। সকল বিভাগে গিয়ে ইনচার্জের মাধ্যমে বিভিন্ন সেকশনে কাজ শিখতে হবে। সবাই ব্যস্ত, সবারই কাজের তাড়া আছে, সামনে ডেডলাইন এবং টার্গেট আছে। এর মধ্যে তাদের কাছে কাজ শেখা যে সহজ হবেনা জানি। কিন্তু এই শেখার মধ্যেই আমাদের Evaluation Period এ নিজেদেরকে কোম্পানীর জন্য Asset হিসেবে প্রমাণ করতে হবে। অন্যথায় তারা সালাম জানাতে প্রস্তুত।

Written এবং দুই ধাপে Viva দিয়ে Management Trainee হিসেবে Joining Card পাই গত ৯ নভেম্বর। জয়েনের তারিখ দেয়া হয় ১৫ নভেম্বর (আজ)। আমার এক কলিগ আছে জাহাঙ্গীরনগরেরই ৩১ ব্যাচের ছাত্র। আমি নিজেও ৩১ ব্যাচ, কিন্তু হল এবং সাবজেক্ট আলাদা বিধায় পরিচয় ছিলনা। আজ জাহাঙ্গীরনগর থেকেই দু্জন বের হলাম সকাল ৮.১৫ এর দিকে। অফিস আশুলিয়াতে, যেতে ২০ মিনিটের বেশী লাগার কথা না, অফিসে পৌছালামও ৮.৪৫ এর দিকে। নয়টার অফিস, HRM Sir এলেন অনেক পরে, আমাদের Orientation ও শুরু হল ১১ টার পর। এর মধ্যে আমরা নিজেদের মধ্যে ভালভাবে পরিচিত হলাম। Management Trainee চারজন। আমি, নাজমুল, ফিরোজ, সালাউদ্দিন। Trainee Merchandiser তিনজন ফাহিম, পাভেল,..... আর একজনের নাম ভুলে গেছি। পরে চিনে নিতে হবে।

১১ টার দিকে শুরু হয়ে একটি বিরতিসহ আমাদের Orientation সেশন প্রায় ৩টা পর্যন্ত চলল। এর মধ্যে HRM Sir সারাক্ষনই ছিলেন। Merchandiser GM বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন গার্মেন্টস সেক্টরের পরিশ্রম, বাধা, ভবিষ্যত নিয়ে। সকল ইনচার্জদের ডেকে পরিচয় করানো হল যারা আপাতত আমাদের Immediate Boss. আমরা তাদের সহায়তা চাইলাম, তারাও সহযোগিতা করতে প্রস্তুত জানালেন।

আমাদের দুপুরের খাবার আমাদের খরচেই হবে, কিন্তু প্রথম দিন বলে আজ কোম্পানী খাওয়ালো। খাবারের মান ভালো। খাওয়া শেষে একটা ব্রেক, তারপর পুরো ফ্যাক্টরী ঘুরে দেখলাম। জীবনে এই প্রথম কোন গার্মেন্টেস এর সরাসরি সব সেকশনে গেলাম। এর আগে এখানেই এসেছিলাম Written আর Viva দিতে। এবারেই জীবনে প্রথম Production, Store, Sewing, Finishing সব সেকশনে গেলাম। এমনকি এ সকল Term ও জানা ছিলনা। একটা গার্মেন্টস এ যে এত কিছু থাকতে পারে আমি ভাবতেও পারিনি। প্রথম দিন বলে আমাদের আজ ৫.৩০ টা তেই ছুটি দিয়ে দেয়া হল। আগামীকাল থেকে সরাসরি Section (Department) এ কাজ করতে হবে।

আমাদের Trainee Merchandiser সবাই BIFT তে কোর্স করা। তারা আমাদের বললেন আমরা নাকি খুবই লাকি যে এমন সুযোগ আমরা পেয়েছি। তারা প্রায় ২ লক্ষ টাকা খরচ করে যা পড়াশুনা করেছে আমাদের কোর্স Material নাকি তার চেয়েও বেশি Cover করছে। এবং তা আমরা শিখছি টাকা পেয়ে! আগামী দিনগুলোতে আমরা কতটা নিতে পারি তার উপরে এ কথার সত্যতা প্রমাণ হবে। একজন Senior Merchandiser ও আজই এই কোম্পানীতে জয়েন করলেন, যিনি এর আগে বেশ কয়েক জায়গায় কাজ করেছেন, বললেন এমন Management Trainee হিসেবে খুব বেশী কোম্পানী নেয়না। আর আমাদের Working Environment ও ভালো।

আগামী দিনগুলোতে আমাদের দক্ষতাই এই সেক্টরে আমাদের ভবিষ্যত নির্ধারন করবে। আমি আত্মবিশ্বাসী যে আমি ভাল করতে পারব। ব্লগার ভাইরা দোয়া করবেন। আর যদি কেউ গার্মেন্টসে Management বা Merchandiser থেকে থাকেন তারা পরামর্শ দিয়ে সাহায্য করুন প্লিজ...... ।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০
২০টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×