somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=মসলিনের আঙ্গুলকাটা রক্ত ঝরছে আজো এবং নীল বেনারসীর হাতে ভিক্ষার ঝুলি

০৫ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মসলিন, একদা যা ছিল বিশ্বের শিল্প জগতে বাংলার মাথা উঁচু করা গৌরব। এখন কেবলি ইতিহাস! সেকালের ষড়যন্ত্র ছিল নগ্ন, প্রকাশ্যে আঙ্গুল কেটে নেয়া হয়েছিল মসলিনের কারিগরদের। সোনার গাঁয়ে সে ব্যাথা যেন আজো কঁকিয়ে উঠে থেকে থেকে সেখানকার বাসিন্দাদের অন্তর থেকে পর্যটকদের হৃদয়ে হৃদয়ে। মসলিন আর ফিরে আসেনি, এ যেন মৃত্যুর মত হয়ে গেছে, একবার চলে গেলে আর ফেরে না।

আমাদের শিল্পে স্থান করে বেনারসী, আমাদের সংস্কৃতিতে, আবেগে, ভালবাসায় শাড়ীর ঐতিহ্যে 'বেনারসী' যেন ভালবাসার এক অন্যতম উপহার। নীল বেনারসীর সুতোয় সুতোয় যেন ভালবাসা গাঁথা থাকতো। ভালবাসা যে ঐক্য, সংহতি, সম্প্রীতির ধারক; একথা এ ক্ষুদ্র স্বাধীন দেশের চারপাশের শত্রুরা খুব সহজেই বুঝে নেয়। বিগত দশকে বাংলাদেশ বস্ত্রখাতে ব্যাপক উন্নয়ন সাধন করায় পার্শ্ববর্তী দেশের দাদাগিরীতে ধ্বস নামার সম্ভাবনা থাকায় এবং বেশ কিছু দাতা দেশ ভিক্ষার বদলে নিজেদের মত চাপিয়ে দেয়ার সুযোগ থেকে কিছুটা হলেও বঞ্ছিত হবার অবস্থা সৃষ্টি হওয়া এসব উন্নয়ন তাদের নিকট অসহ্য ঠেকে।

পৃথিবী আধুনিক হয়েছে, চক্রান্তেরও আধুনিকায়ন হয়েছে এখন। আগেকার সাম্রাজ্যবাদী তাদের সিপাই দিয়ে যেভাবে সরাসরি হত্যা কিংবা আঙ্গুল কেটে দেয়ার পন্থা অবলম্বন করতো, এখন সেসব ষড়যন্ত্র ও আক্রমণকে পরানো হয়েছে নতুন জামা। এ জামায় কখনো লেখা থাকে 'বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগে গার্মেন্টস ছাই', কখনো 'কে বা কাহারা গ্যাসফিল্ডে আগুন ধরিয়ে দিয়েছে', কখনো 'হরতাল অবরোধে দেশ অচল' ইত্যাদি। আর এসব "ষড়যন্ত্রের জামা" তৈরীর কারখানা শত্রুরা গড়ে তুলেছে আমাদেরই বাংলাদেশে।

সীমান্তে ইঁদুরের গর্ত গলে প্রতিদিন ঢুকে পড়ছে হাজার হাজার ভারতীয় শাড়ী। আমাদের বাজারে কখনো চুক্তির মোড়কে, কখনো চোরাচালানের হিড়িকে দৌরাত্ম করে ভারতের বস্ত্র। ব্যাংক থেকে ঋণ নিয়ে শিল্প নয়; শুধুমাত্র বাঁচার স্বপ্ন দেখেন আমাদের গরীব তাঁতীরা। এক সময় তাঁতে মাকড়সা বাসা বুনে, ইঁদুর সুতো কাটে, তাঁতের গর্তে জমে উঠে কাটা সুতো, তাঁতের টুকরো শরীর, কবর হয়ে যায় আমাদের বেনারসী শিল্প! আমাদের তাঁতীরা ভিক্ষার ঝুলি হাতে তুলে নেন, ঋণের দায়ে জীবন থেকে পালানোর পথ খুঁজে ফেরেন, অর্ধাহার-অনাহারে মৃত্যুর প্রহর গোনেন; তবু আমাদের দেশপ্রেমিক নেতৃবৃন্দের নজর কাড়তে পারেন না তারা। আপনারা কি বলে দেবেন হে জাতির নেতাগণ! আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের তাঁতীদের আর কি কি কুরবানী করতে হবে?

তুহিন সানজিদের লেখাটি পড়ুন।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×