১ম ভাগে দিয়েছিলাম জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত আর মুক্তির অপেক্ষায় থাকা বিশেষ মুভিগুলোর নাম। ১ম পার্ট টি দেখতে
Click This Link
এবার আসুন, এই ভাগে জেনে নেই, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বাকি মুভিগুলোর লিস্ট।
১।অগাস্ট আর সেপ্টেম্বর মাসটি বেশ ম্যাড়ম্যাড়া যাবে হলিউডে। তেমন উল্লেখযোগ্য মুভি বের হচ্ছে না এই মাসে। Final Destination 5 আসবে অগাস্ট এর ২৬ তারিখ এ। আর Daniel Craig, Rachel Weisz, Naomi Watts অভিনীত থ্রিলারধর্মী Dream House মুভিটি রিলিজ পাবে ৩০ সেপ্টেম্বর।

২। অক্টোবর থেকে শুরু হবে হলিউডের দারুন সব মুভির রাজত্ব।Science-Fiction মুভি Real Steel বের হবে অক্টোবরের ৭ তারিখ।যাতে অভিনয় করেছেন Hugh Jackman। George Clooney এর পরিচালনায় Ides of March আসছে ১৪ অক্টোবর।Resident Evil এর পরিচালক Paul W.S. Anderson এর Adventure মুভি Three Musketeers বের হবে ঐ একইদিনে।
৩।Ocean's Triology খ্যাত Steven Soderbergh এর Contagion আসছে ২১ অক্টোবর। অভিনয় করেছেন,Matt Damon, Kate Winslet, Jude Law, Gwyneth Paltrow, Marion Cotillard, Laurence Fishburne। অভিনেতা আর অভিনেত্রীদের তালিকা দেখলেই বুঝা যায়, এটি একটি হাই প্রোফাইল মুভি।Horror মুভি Paranormal Activity 3 ও বের হচ্ছে একই দিনে।

৪।নভেম্বরের ৪ তারিখ আসছে Animation মুভি Puss in Boots। শ্রেকের সেই বিড়ালটির কথা মনে আছে? এবার তাকে কেন্দ্র করেই নির্মিত হবে এই মুভিটি। আর অবশেষে শেষ হইয়াও শেষ হচ্ছে না অখাদ্য Twilight Saga। এর শেষ পর্বের ১ম ভাগ Breaking Dawn রিলিজ পাচ্ছে নভেম্বরের ১৮ তারিখ। আলোচিত Animation মুভি Happy Feet এর সিক্যুয়েল বের হচ্ছে ঐ একই দিনে।


৫।নভেম্বরের ২৩ তারিখ বের হচ্ছে আরেকটি Animation মুভি Arthur Christmas। এই মুভির ট্রেইলার দেখে ভীষণ মজা পেয়েছিলাম।ঐ একই দিনে বের হচ্ছে আমার খুবই পছন্দের ডিরেক্টর Martin Scorsese এর Adventure/Family মুভি Hugo Cabret।


৬।৯ ডিসেম্বর বের হবে Garry Marshal পরিচালিত Robert De Niro, Ashton Kutcher, Michelle Pfeiffer, Hilary Swank অভিনীত রোমান্টিক কমেডি মুভি New Year's Eve।
৭। ১৬ ডিসেম্বর দেখা যাবে বক্স অফিসে একটি জমজমাট লড়াই। কারন ঐ দিনে মুক্তি পেতে যাচ্ছে Guy Ritchie পরিচালিত Sherlock Holmes 2 আর Steven Spielberg পরিচালিত Animation মুভি The Adventures of Tintin: The Secret of the Unicorn। দুটি মুভিই দারুন দর্শক টানবে একথা না বললেও চলে।


৮।২১ ডিসেম্বর বের হবে The Girl With The Dragon Tattoo এর U.S. Remake,পরিচালনায় David Fincher।২৮ তারিখ আসছে Steven Spielberg পরিচালিত যুদ্ধের মুভি War Horse।

এই হলো ২০১১ এর সংক্ষিপ্ত মুভি পরিচিতি। যা দেখা যাচ্ছে, এ বছরটি জুড়ে থাকবে কেবল সুপারহিরো,অ্যাকশান আর অ্যানিমেশন মুভির রাজত্ব। বক্স অফিসেও থাকবে তাদের দুর্দান্ত প্রতাপ। তবে, বলা যায় না কিছুই,আন্ডাররেটেড মুভিগুলোর মধ্যে কয়েকটি মুভি হয়তো সাড়া ফেলতেও পারে।
অপেক্ষায় থাকুন ২০১১ এর। দারুন বছর যাবে আশা রাখি।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

